বেশ কয়েকবার আমরা আমেরিকায় এসে কিছুদিন করে থেকে বুঝলাম—দেশ দুটো আলাদা হওয়ার চেয়েও মজার ব্যাপার হলো, জীবন চালানোর “সফটওয়্যার” দু’দেশে একটু আলাদা! আমেরিকা আর ভারতের জীবনযাত্রা যেন একই সিনেমার দুই রকম চিত্রনাট্য! আমেরিকা ও ভারতের জীবনযাত্রা নিয়ে আমাদের মজার কিছু অভিজ্ঞতা সহজ করে বলার চেষ্টা করছি - ১. স্বাধীনতা আমেরিকায় স্বাধীনতার সংজ্ঞা বেশ সরল—“My life, … Continue reading আমাদের চোখে আমেরিকা বনাম ভারত – সুপ্রিয় রায়
Category: USA
আমেরিকায় গলফ খেলায় আমাদের হাতেখড়ি – সুপ্রিয় রায়
ঘড়িতে তখন সন্ধ্যা সাতটা। বাইরে তখনও বেশ পরিষ্কার আলো। আমরা তিনজন বেরিয়ে পড়লাম Renton-এর দিকে। গন্তব্য—Topgolf। সেদিন সকালে ছোট ছেলে হঠাৎ জিজ্ঞেস করল, “গলফ খেলতে যাবে?” গলফ! জীবনে কত খেলাই তো খেলেছি—ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, আরও কত কি —কিন্তু গলফ খেলার সুযোগ কখনও হয়নি। তাই গলফ খেলার প্রস্তাব শুনে আমি তো এক পায়ে খাড়া! … Continue reading আমেরিকায় গলফ খেলায় আমাদের হাতেখড়ি – সুপ্রিয় রায়
বাংলার স্বাদে শুরু, গোল্ডেন গার্ডেনসের নীল জলে শেষ—সিয়াটেলে আমাদের সুন্দর একদিন – সুপ্রিয় রায়
যেহেতু আমেরিকার বেলেভিউতে এসেছি মাত্র তিন দিন, তাই আমাদের নিয়ে আমাদের প্রিয়জনদের বেশ চিন্তা—এখনও নাকি আমাদের ‘জেট ল্যাগ’ চলছে! যদিও আমাদের শরীর-মনের কোথাও তার বিশেষ লক্ষণ খুঁজে পাচ্ছি না। বরং মনে হচ্ছে, জেট ল্যাগ সাহেব বোধহয় আমাদের ঠিকানা খুঁজে পাচ্ছেন না! তাই আপাতত খুব বেশি দূরে যাওয়ার ঝুঁকি না নিয়ে, সকালে জলখাবার সেরে, স্নান-টান করে … Continue reading বাংলার স্বাদে শুরু, গোল্ডেন গার্ডেনসের নীল জলে শেষ—সিয়াটেলে আমাদের সুন্দর একদিন – সুপ্রিয় রায়
এক বছর পর আবার ছোট ছেলের কাছে — কলকাতা থেকে সিয়াটেল – সুপ্রিয় রায়
২০ আগস্ট ২০২৬। ভারতীয় সময় রাত দুটো। কলকাতা থেকে আমাদের দীর্ঘ যাত্রা শুরু। গন্তব্য—দূর আমেরিকার সিয়াটেল, আমাদের ছোট ছেলের কাছে। প্রথমে কলকাতা থেকে থাইল্যান্ডের ব্যাংকক। থাইল্যান্ডের স্থানীয় সময় ভোর ছটা নাগাদ ব্যাংককে পৌঁছলাম। তারপর সেখান থেকে তাইওয়ানের তাইপে। একের পর এক ফ্লাইট, মাঝখানে লেওভার—সব মিলিয়ে প্রায় ৩০ ঘণ্টার দীর্ঘ যাত্রা। অবশেষে ২০ আগস্ট সিয়াটেলের স্থানীয় … Continue reading এক বছর পর আবার ছোট ছেলের কাছে — কলকাতা থেকে সিয়াটেল – সুপ্রিয় রায়
রাতের আলো থেকে দিনের ইতিহাসে আমাদের শিকাগো সফর
সিয়াটেল থেকে আকাশপথে আমাদের শিকাগো যাত্রা শুরু হয়েছিল আমেরিকার 24/10/2025 সন্ধ্যা ছ’টায়, আর যখন শিকাগো ও’হেয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলাম, শিকাগোর ঘড়িতে তখন বাজে প্রায় রাত এগারোটা । রেন্টাল কার থেকে গাড়ি নিয়ে হোটেলে গিয়ে ফর্মালিটি সেরে ঘরে ঢুকতে ঢুকতে রাত্রি সাড়ে বারোটা বেজে গেল। আমরা তিনজন — আমি, লিপিকা আর আমাদের ছোট ছেলে স্বস্তিক — … Continue reading রাতের আলো থেকে দিনের ইতিহাসে আমাদের শিকাগো সফর
অ্যামেরিকার টিপস সংস্কৃতি যেন এক অঘোষিত ট্যাক্স – সুপ্রিয় রায়
ফিনল্যান্ডে থাকাকালীন দারুন ভাল এক অভিজ্ঞতা হয়েছিল। রেস্টুরেন্টে খাওয়ার পর বা অনলাইনে খাবার আনালে দেখেছি ওখানে কেউ টিপস দেয় না বা কেউ আবার নেয়ও না। শুনেছি , নতুন নতুন আসার পর প্রথম দিকে একজন একবার ফিনল্যান্ডে রেস্টুরেন্টে খেয়ে উঠে অভ্যাস বশত টিপস দিতে গিয়েছিল— ওয়েটার এমনভাবে তাকিয়েছিল , যেন মনে হচ্ছিল ও ওদের ঘুষ দিতে … Continue reading অ্যামেরিকার টিপস সংস্কৃতি যেন এক অঘোষিত ট্যাক্স – সুপ্রিয় রায়
বেলভিউ ডাউনটাউন পার্ক: শহরের ভেতর এক টুকরো প্রশান্তির জঙ্গল
বেলভিউতে পা রাখার পর ছেলের কাছে শুনেছিলাম যে ওখানে কাছেই একটা খুব ভাল পার্ক আছে । দুদিন পরই ছুটলাম সেই পার্ক দেখতে । দেখলাম পার্কের বাইরে বড় করে লেখা আছে বেলভিউ ডাউনটাউন পার্ক। নামটা বেশ গম্ভীর, মনে হচ্ছিল শহরের মাঝখানে ছোটখাটো একটা বাগান হবে। কিন্তু গিয়ে দেখি, ওরে বাবা ! একেবারে সবুজ সমুদ্র! “ওয়াও!” বলে … Continue reading বেলভিউ ডাউনটাউন পার্ক: শহরের ভেতর এক টুকরো প্রশান্তির জঙ্গল
ক্ষুধার আড়ালে আলো – সুপ্রিয় রায়
গ্রামের এক কোণে থাকে রামু । প্রতিদিন ভোরে ইটভাটায় কাজ করতে যায়, আর তার স্ত্রী কমলা ধানের ক্ষেতে মজুরির কাজ করে। সংসারটা টানাটানি করে চলে। তাদের দুই সন্তান— পচা (১০) আর পুঁচকি (৭)। গায়ের রং ধুলো মাখা, কিন্তু তাদের চোখ দুটো স্বপ্নভরা। দুর্গা পুজো আসছে। চারপাশে আনন্দের ঢেউ—হাটে, বাজারে, পাড়ায় নতুন জামাকাপড়ের গন্ধ, রঙিন আলো, … Continue reading ক্ষুধার আড়ালে আলো – সুপ্রিয় রায়
রোবো-রাঁধুনি বা স্মার্ট শেফ – সুপ্রিয় রায়
দুদিন আগে সকালে ছোট ছেলের বাড়িতে একটা দারুণ ঘটনা ঘটল। বাড়িতে এল একেবারে নতুন অতিথি — কোনো মানুষ নয়, একটা বুদ্ধিমান মেশিন! দেখতে একেবারে চকচকে, আধুনিক, যেন রান্নাঘরের রাজা। ছেলে হাসতে হাসতে ওর মাকে বলল, — “মা, এই মেশিনটা কিন্তু তোমার মতোই রান্না করতে পারে!” আমি প্রথমে বিশ্বাসই করতে পারলাম না। রান্না আবার মেশিন করবে … Continue reading রোবো-রাঁধুনি বা স্মার্ট শেফ – সুপ্রিয় রায়

