সাত মাসের ছোট্ট মিষ্টি মেয়েটি আমাদের সহেলি। আজ সকাল থেকেই যেন ওকে একটু অন্যরকম লাগছে। যে সহেলি প্রতিদিন ঘুম থেকে উঠেই হাসতে হাসতে হাত-পা ছুঁড়ে দেয়, সবার মুখ দেখে খিলখিলিয়ে ওঠে, আজ সে কেমন যেন চুপচাপ। সকাল থেকে একের পর এক নিকট আত্মিয়রা ওকে দেখতে আসছে। সবাই তাকে কোলে নিচ্ছে, আদর করছে, ছবি তুলছে। কিন্তু … Continue reading দূরে গেলেও কাছে – সুপ্রিয় রায় ও লিপিকা রায়
Category: SHORT STORY
দুই দিক সামলানো – সুপ্রিয় রায়
সকালের অ্যালার্মটা বাজতেই সাথীর ঘুম ভাঙল।ঘড়িতে তখন সকাল ৬টা। চোখ খুলেই তার মাথায় একগাদা হিসেব— সকালের জলখাবার , ছেলেকে স্কুলের জন্য তৈরি করা, নিজের অফিসের প্রেজেন্টেশন, আর শাশুড়ির ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। পাশে শুয়ে থাকা সার্থক তখনও আধো ঘুমে। সাথী একটু বিরক্ত গলায় বলল,— “শুধু আমারই কি সকাল শুরু হয়?” সার্থক চোখ মেলে হেসে বলল,— “ঠিক আছে, … Continue reading দুই দিক সামলানো – সুপ্রিয় রায়
ছোট্ট সহেলির মুখে ভাত- সুপ্রিয় রায়
আজ যেন বাড়িটা সত্যিই উৎসবের রঙে রঙিন। সকাল থেকেই আত্মীয়-স্বজন, হাসি-আনন্দ আর ব্যস্ততায় মুখর চারদিক। কারণ আজ বাড়ির সবচেয়ে ছোট সদস্যা , ছোট্ট সহেলির মুখে ভাতের অনুষ্ঠান। বয়স মাত্র ছয় মাস। এখনও ঠিকমতো বসতেই শেখেনি সে। গোলাপি রঙের টুকটুকে পোশাকে তাকে দেখে মনে হচ্ছে যেন একটা জীবন্ত পুতুল। মাথায় ছোট্ট ফুলের টায়রা, হাতে নরম চুড়ি—আজ … Continue reading ছোট্ট সহেলির মুখে ভাত- সুপ্রিয় রায়
ছয় মাসের একটুকরো রোদ্দুর – সুপ্রিয় রায়
বর্ষার পরের নরম বিকেল । আকাশে রোদের রং ফিকে হয়ে এসেছিল । জানালার ফাঁক দিয়ে রোদ এসে পড়ছিল বিছানার ওপর। ঘরের মধ্যে হালকা সুবাস ছড়িয়ে পড়ছিল চারিদিকে । কোথাও একটা পাখি ডাকছিল আপনমনে । আর বিছানার মাঝখানে গোল হয়ে শুয়ে ছিল ছয় মাসের ছোট্ট সহেলি ।এই ছোট্ট মানুষটা এখনও কথা বলতে পারে না। কিন্তু সে … Continue reading ছয় মাসের একটুকরো রোদ্দুর – সুপ্রিয় রায়
অন্ধকার গলির শেষে আলো- সুপ্রিয় রায়
রাত তখন প্রায় সাড়ে ন’টা। অফিসের কাচঘেরা বিল্ডিং থেকে বেরিয়ে গভীর একটা নিশ্বাস নিল সুবিমল। সারাদিনের ক্লান্তি শরীরে জমে আছে। কিন্তু এখন একটাই লক্ষ্য—শেষের দিকের মেট্রোটা ধরতে হবে। প্রতিদিনের মতো সেদিনও ও ফলের বাজারের ভেতর দিয়ে দ্রুত হাঁটছিল। বাজার প্রায় বন্ধ। আধভাঙা আলো, পচা ফলের গন্ধ, দূরে কুকুরের ডাক—সব মিলিয়ে জায়গাটা অদ্ভুত নির্জন লাগছিল। হঠাৎ— … Continue reading অন্ধকার গলির শেষে আলো- সুপ্রিয় রায়
বিয়ে ডট কম: সই, মালাবদল আর সিন্দুর দান – সুপ্রিয় রায় ও লিপিকা রায়
এখন বাঙালির আধুনিক বিয়ে বাড়িকে শুধু অনুষ্ঠান হিসেবে নয়, আবেগ, সম্পর্ক, শব্দ আর স্মৃতির মিলনমেলা বলা যায় । বাঙালির আধুনিক বিয়েতে এখন traditional আর practical—দুটোই পাশাপাশি চলে। একদিকে মালাবদল আর সিঁদুরদান, অন্যদিকে registration table-এ সই করার বাস্তবতা। এই contrast-টাই মজার। ............... বিয়ে বাড়িতে ঢুকলেই বোঝা যায়, এ আর সাধারণ বাড়ি নেই—এ এখন একটা ইভেন্ট ম্যানেজমেন্ট … Continue reading বিয়ে ডট কম: সই, মালাবদল আর সিন্দুর দান – সুপ্রিয় রায় ও লিপিকা রায়
‘কল্পনার সৌরজগত অভিযান’ ( ছোটদের জন্য লেখা ) – সুপ্রিয় রায়
সন্ধ্যা হয়েছে , বাইরে ঝি ঝি পোকা ডাকছে , গ্রামের বাড়ির উঠানে লন্ঠন নিয়ে দাদু গল্প বলছে আর গ্রামের কচি কাচারা দাদুকে ঘিরে খুব মনোযোগ দিয়ে গল্প শুনছে ।দাদু বলতে শুরু করলেন – আজ তোদের সৌরজগৎ নিয়ে একটা ছোট্ট গল্প বলবো । অনেক দূরে, অসীম আকাশের এক কোণে থাকে এক বিশাল আগুনের গোলা, নাম তার … Continue reading ‘কল্পনার সৌরজগত অভিযান’ ( ছোটদের জন্য লেখা ) – সুপ্রিয় রায়
মিষ্টির মোহ- সুপ্রিয় রায়
রোজ রাতে খাওয়ার শেষে মিষ্টি না হলে শাশুড়ির যেন খাওয়া শেষ হয় না। ডায়াবেটিস ধরা পড়ার পর ডাক্তার অনেকবার সতর্ক করেছিলেন, কিন্তু মিষ্টির প্রতি তাঁর টান যেন কমছিলই না। বৌমা অনন্যা আধুনিক চিন্তাধারার মেয়ে। খাবার-দাবার নিয়ে যথেষ্ট সচেতন, নতুন প্রজন্মের মতোই স্বাস্থ্য নিয়ে সতর্ক। বারবার বুঝিয়েছে,— “মা, মিষ্টি কমাতে হবে, নইলে শরীরটা খারাপ হয়ে যাবে।” … Continue reading মিষ্টির মোহ- সুপ্রিয় রায়
বন্ধু – সুপ্রিয় রায়
অনেক দিন পর গতকাল সার্থক দেশের বাড়িতে এসেছে । খুব ইচ্ছা করছে নিজ হাতে বাজারে গিয়ে পছন্দের জিনিসগুলো নিয়ে আসে । আজকাল দেশের সবকিছুই বিদেশে বসে পাওয়া যায় । তবে এখানকার মত অত টাটকা মাছ ওখানে পায়না । ওর খুব ইচ্ছা করছে বাজারে যাওয়ার । তাই রেডি হয়ে মাকে বলল - মা , আমি একটু … Continue reading বন্ধু – সুপ্রিয় রায়