এখন বাঙালির আধুনিক বিয়ে বাড়িকে শুধু অনুষ্ঠান হিসেবে নয়, আবেগ, সম্পর্ক, শব্দ আর স্মৃতির মিলনমেলা বলা যায় । বাঙালির আধুনিক বিয়েতে এখন traditional আর practical—দুটোই পাশাপাশি চলে। একদিকে মালাবদল আর সিঁদুরদান, অন্যদিকে registration table-এ সই করার বাস্তবতা। এই contrast-টাই মজার। ……………
বিয়ে বাড়িতে ঢুকলেই বোঝা যায়, এ আর সাধারণ বাড়ি নেই—এ এখন একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির অস্থায়ী শাখা।
গেটে ফুলের সাজ, ভেতরে ফেয়ারি লাইট, আর প্রত্যেকের হাতে মোবাইল। মনে হচ্ছে, বিয়ের চেয়ে Instagram/Facebook story-র দায়িত্বটাই বেশি গুরুত্বপূর্ণ। ছোটরা নতুন জামা পরে দৌড়চ্ছে। কারও চুলের ফিতে খুলে গেছে, কেউ আইসক্রিম খেতে গিয়ে জামা নষ্ট করেছে—তবু কারও বকা খাওয়ার সময় নেই।
কনের দিদি সকাল থেকে চিৎকার করছে,—“কে আমার ring light টা সরালে?”
ওদিকে ঠাকুমা বসে অবাক হয়ে ভাবছেন —“আমাদের সময় বিয়েতে শুধু বিয়ে হতো, এখন দেখছি সিনেমার shooting হচ্ছে!”
…………
বিয়ে বাড়ির আকর্ষণীয় অনুষ্ঠান শুরু আইবুড়ো ভাত দিয়ে ।
কনেকে সামনে বসিয়ে বিশাল থালা সাজানো হয়েছে।লুচি, চিংড়ি, মাছ, মাংস, মিষ্টি—সব দেখে কনে ফিসফিস করে বলল,—“এত খেলে কাল lehenga-তে ঢুকব কী করে?” সবাই হেসে লুটোপুটি।
…………
তারপরের আয়োজন মেহেন্দি আর সঙ্গীত নাইট।
একদিকে ডিজে,অন্যদিকে ছোটরা rehearse করা নাচ ভুলে গিয়ে নিজস্ব choreography শুরু করেছে।
কনের বাবা চুপচাপ দাঁড়িয়ে ছিলেন, হঠাৎ তাকেও টেনে আনা হলো।
দুই মিনিট পরে তিনিই সবচেয়ে বেশি নাচছেন।
…………
বিয়ের দিন সকালে গায়ে হলুদ এখন আর শুধু আচার নয়, প্রায় একটা fashion event।
চারদিকে শুধু হলুদ রঙের রাজত্ব—কেউ mustard yellow, কেউ lemon yellow, কেউ আবার এমন shade পরে এসেছে যার নাম শুনলে paint company-ও চিন্তা করবে!
হলুদের বাটি এক কোণে শান্ত হয়ে বসে আছে, আর তার থেকে বেশি ব্যস্ত চলছে selfie session।
কেউ বলছে,—“এই side থেকে তোলো, light টা better আসছে!”
আরেকজন,—“একটু দাঁড়াও, reel টা complete করি, তারপর হলুদ লাগিও!”
এর মধ্যেই এক পিসির grand entry।মুখে রহস্যময় হাসি, হাতে হলুদের বাটি।বললেন,—“আয় মা, একটু হলুদ মাখিয়ে দিই।”
“একটু” শব্দটার ওপর বিশ্বাস করে কনে innocent মুখে এগিয়ে গেল।
তারপর যা হলো, তা ইতিহাস!
গাল, কপাল, নাক, চুল, ঘাড়—কোথাও বাকি নেই।
পিসির dedication দেখে মনে হলো উনি বহুদিন ধরে এই মুহূর্তটার জন্য practice করে রেখেছিলেন।
পাঁচ মিনিট পরে কনেকে দেখে মনে হলো,
সে আর মানুষ নেই, হলুদের brand ambassador।
পাশ থেকে এক বন্ধু ফিসফিস করে বলল,
—“পুরো turmeric facial-এর live demo!”
…………
Top of Form
বরপক্ষ meanwhile grand entry-র rehearsal করছে।কারও ইচ্ছে smoke bomb নিয়ে ঢুকবে, কেউ আবার বলছে,—“না, drone shot ছাড়া entry-র মানে নেই।”
…………
বিয়ের দিন সবচেয়ে নাটকীয়।
মেকআপ রুমে কনে বসে আছে, আর পাঁচজন তাকে ঘিরে:
—“চোখ বন্ধ করো।”
—“হেসো না।”
—“মাথা নড়িও না।”
কনে মনে মনে ভাবছে, “আমি কি মানুষ, না museum piece?”
বর meanwhile টোপর পরে নিজেকে আয়নায় দেখে বেশ impressed।
বন্ধুরা বলছে,—“আজকে তোকে decent লাগছে।”
…………
বিয়ের আসল নাটক শুরু হলো রেজিস্ট্রেশন দিয়ে।
সবাই ভেবেছিল বিয়ে মানেই ফুল, গান, সাজ আর romance।
কিন্তু বাস্তবতা বলল,—“আগে এখানে sign করুন।”
এক কোণে টেবিল, তার ওপর কাগজ , কলম, আর এক গম্ভীর মুখের registrar।
বর-কনে দুজন পাশাপাশি বসেছে।
কনে ফিসফিস করে বলল,—“আজ বুঝলাম, প্রেমের final exam হচ্ছে।”
বর কলম হাতে নিয়ে এমন nervous যেন board exam দিচ্ছে।
এক দিদি বললেন,—“Signature টা ঠিক করে করো, সারাজীবনের ব্যাপার!”
বন্ধুরা পাশে দাঁড়িয়ে,—“দেখ, এখনো chance আছে!”
সবাই হেসে উঠল।
কাগজে সই হতেই এক কাকু বললেন,—“এইবার officially আর পালানোর রাস্তা নেই!”
……………
তারপর এলো মালাবদল। মালাবদলের সময় সবাই ফুল ছুঁড়ছে, DJ romantic গান দিচ্ছে, আর photographer-এর একটাই কথা——“একটু pause করুন… candid চাই!”এত candid যে পুরো ঘটনাই scripted লাগছে।
বরকে বন্ধুরা কাঁধে তুলে দিয়েছে।
কনেপক্ষও কম যায় না।
কনের ভাই-বোনেরা প্রায় emergency meeting করে কনেকে ওপরে তোলার ব্যবস্থা করছে।
Photographer আবার চেঁচিয়ে বলছে, — “একটু slow motion feel দিন!”
বর আর কনে দুজনেই মনে মনে ভাবছে,
“আমরা বিয়ে করছি, না sports event-এ অংশ নিচ্ছি?”
অবশেষে কনে মালা পরাতে গেলে বর একটু মাথা সরাতেই সবাই,
—“উইইইই!”এক মুহূর্তে বিয়েমঞ্চ stadium হয়ে গেল।
…………
এরপর সবচেয়ে iconic মুহূর্ত—সিঁদুরদান।
সবাই একদম serious mood নেওয়ার চেষ্টা করছে।DJ-ও volume কমিয়েছে।বর সিঁদুর হাতে নিয়ে একটু nervous।
পাশ থেকে বন্ধু ফিসফিস করে,—“ভাই, careful! এটা eyeliner না।”
কনে চোখ বন্ধ করে বসে আছে।মনে হচ্ছে meditation করছে।
এক পিসিমা সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন,—“একটু বেশি দাও, ছবিতে ভালো আসবে।”
…………
বরের expression দেখে মনে হলো,“এত precision তো geometry box দিয়েও করেনি!”অবশেষে সিঁদুর পরানো শেষ।চারদিক থেকে conch shell, উলুধ্বনি, clap।ঠাকুমা আবেগ নিয়ে বললেন,—“এই তো আসল বিয়ে।”আর পাশেই কনের cousin video করছে caption দিয়ে—
“Finally taken!”
……………
বিয়ে বাড়ির প্রধান আকর্ষণ হল খাবারের অংশ যেটা একটা আলাদা মহাযজ্ঞ।
কেউ starters নিয়েই পেট ভরে ফেলেছে।
কেউ main course-এর আগে menu review করছে।
এক কাকু ঘোষণা করলেন,
—“মাটনটা ভালো, কিন্তু biryani-তে আলু একটু ছোট।”
বাঙালি বিয়ে আর খাবার review—এ দুটো অবিচ্ছেদ্য।
বাঙালি বিয়েবাড়ি আসলে একটা ছোট্ট জীবন।এখানে সকাল শুরু হয় ব্যস্ততায়, দুপুর গরম হয় হৈচৈয়ে, সন্ধ্যা সাজে আলোর মালায়, আর রাত শেষ হয় ক্লান্ত কিন্তু তৃপ্ত মুখে।
পরের দিন সব গুছিয়ে গেলে বাড়িটা আবার শান্ত হয়ে যায়।
তবু কোথাও যেন থেকে যায়—
ফুলের হালকা গন্ধ,একটু সানাইয়ের সুর আর অনেকগুলো নতুন স্মৃতি।
সব শেষে বিদায়।
এত হাসি-ঠাট্টার মাঝেও হঠাৎ পরিবেশ নরম হয়ে যায়।
মায়ের চোখে জল, বাবার মুখে চুপচাপ হাসি। হাসির ভিড়ের মাঝেও এক অদ্ভুত নরম মনখারাপ।
সব মিলিয়ে যেন সন্ধের আকাশে রোদ আর চাঁদ একসঙ্গে দেখা।
বন্ধুরা বলে,—“কাঁদবি না, weekend-এ video call করিস।”
কনে গাড়িতে ওঠে, আর বাড়িটা হঠাৎ একটু ফাঁকা লাগে।
কিন্তু তবুও পরের দিনও সবার আলোচনার বিষয় একটাই—
কে কেমন সাজল, কে কত খেল, আর photographer কবে ছবি দেবে।
এই হলো আধুনিক বাঙালি বিয়ে—
অর্ধেক tradition,অর্ধেক trend,আর পুরোটা ভরা ভালোবাসা, বিশৃঙ্খলা আর অফুরন্ত গল্পে।
তাই বাঙালি বিয়েবাড়ি মানে শুধু দুই মানুষের মিলন নয়—
এ যেন একসঙ্গে অনেকগুলো হৃদয়ের উৎসব।
সব মিলিয়ে আধুনিক বাঙালি বিয়ে এক অদ্ভুত সুন্দর mix।
একদিকে registration-এর legal signature,অন্যদিকে মালাবদলের দুষ্টুমি,
তারপর সিঁদুরদানের আবেগ।
মানে, relationship status update থেকে ritual—সব একদিনেই complete।
এই কারণেই বাঙালি বিয়ে শুধু অনুষ্ঠান নয়,এ একদিনে comedy, drama, romance আর family reunion-এর grand premiere।