Category: প্রবন্ধ

একটি ওয়েবসাইট আসল (genuine) নাকি ভুয়া (fake) তা চেনার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ রাখতে হবে – সুপ্রিয় রায়

১) সাইবার অপরাধীরা পরিচিত ব্র্যান্ডের নামের সামান্য হেরফের ঘটিয়ে ‘ডোমেন হোস্টিং’ সংস্থার কাছ থেকে নতুন ওয়েবসাইট কিনে ফেলছে। ওই পরিচিত ব্র্যান্ডের মতোই অবিকল ওয়েবসাইট তৈরি করে ফেলছে তারা। তার পরে ওই ওয়েবসাইটের লিঙ্ক মেল করে দিচ্ছে বিভিন্ন জনকে। যদি দেখেন আপনার মেলবক্সে অচেনা কোনও আইডি থেকে লিঙ্ক পাঠানো হয়েছে, তা হলে তা ক্লিক করবেন না। … Continue reading একটি ওয়েবসাইট আসল (genuine) নাকি ভুয়া (fake) তা চেনার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ রাখতে হবে – সুপ্রিয় রায়

গান ভালবাসি গান  – সুপ্রিয় রায়

গান — একটি শব্দ, এক অনুভব, এক সুর… অথচ এর পেছনের ইতিহাস আমাদের সভ্যতারই সমান পুরনো। গানের সৃষ্টি এক বিস্ময়কর ইতিহাস — মানবসভ্যতার শুরু থেকেই সুর আর ছন্দ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। আমরা আজ গান শুনি বিনোদনের জন্য, ভাব প্রকাশের জন্য, আবার প্রতিবাদের জন্যও। কিন্তু কখনও কি ভেবেছি, গানের জন্ম কীভাবে হয়েছিল? প্রকৃতির শব্দই … Continue reading গান ভালবাসি গান  – সুপ্রিয় রায়

ড্রেস নয়, মানুষকে আধুনিক করে তার দৃষ্টিভঙ্গিই – সুপ্রিয় রায়  

কুকুর, বেড়াল, হাতি, ঘোড়া—সবাই দিব্যি “ন্যাচারাল ড্রেস” পরে ঘুরে বেড়াচ্ছে। ওদের জন্য শীতের সময় গায়ে লোম, গরমে গায়ের ঘাম, আর বৃষ্টিতে গায়ের কাদা—সবই কম্বো প্যাকেজ!ওরা ভাবে—“আমাদের তো আলমারি নেই, কাপড় ধোয়ার ঝক্কি নেই, তাই জীবনটা মজার!” কিন্তু আমরা তো  মানুষ, আমরা স্রেফ প্রাণী নই। আমরা ভদ্র প্রাণী! যদি এই বিংশ শতাব্দীতে আমরা মানে মানুষেরা জন্তু … Continue reading ড্রেস নয়, মানুষকে আধুনিক করে তার দৃষ্টিভঙ্গিই – সুপ্রিয় রায়  

একটা দেশের রান্নাঘর দেখেই কি বোঝা যায় সেই দেশ কতটা উন্নত?- সুপ্রিয় রায়

ভ্রমণ করতে গিয়ে আমরা অনেক সময় বড় বড় রাস্তা, উঁচু দালান, ঝকঝকে বিমানবন্দর দেখে কোনো দেশের উন্নতি বিচার করি। কিন্তু একটু অন্যভাবে ভাবলে দেখা যাবে—একটা দেশের রান্নাঘরও সেই দেশের সমাজ ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ গল্প বলে। একটি রান্নাঘরে কি ধরনের জ্বালানি ব্যবহার হচ্ছে, রান্নার যন্ত্রপাতি কতটা আধুনিক, বাতাস চলাচলের ব্যবস্থা কেমন—এসব ছোট ছোট বিষয় আসলে … Continue reading একটা দেশের রান্নাঘর দেখেই কি বোঝা যায় সেই দেশ কতটা উন্নত?- সুপ্রিয় রায়

আমাদের জীবনের সময়স্রোত – সুপ্রিয় রায়

শৈশব আমি তখন ছ' কি সাত।রাস্তায় যেতে যেতে একদিন বাবাকে জিজ্ঞেস করেছিলাম – “আকাশটা নীল হয় কেন?”বাবা একটু চুপ করে থেকে বলেছিলেন - “ওটা তোমার জন্য নীল, কারণ তোমার চোখে এখনও কোনো কষ্ট ঢোকেনি।”সেদিন আমি কিছু বুঝিনি।আজ বুঝি, আসলে শৈশব মানেই সেই সময়, যখন প্রশ্ন ছিল প্রচুর, আর উত্তর দেওয়ার লোকও ছিল হাতের কাছে।আমার শৈশবে … Continue reading আমাদের জীবনের সময়স্রোত – সুপ্রিয় রায়

বিয়ে ডট কম: সই, মালাবদল আর সিন্দুর দান – সুপ্রিয় রায় ও লিপিকা রায়

এখন বাঙালির আধুনিক বিয়ে বাড়িকে শুধু অনুষ্ঠান হিসেবে নয়, আবেগ, সম্পর্ক, শব্দ আর স্মৃতির মিলনমেলা বলা যায় । বাঙালির  আধুনিক বিয়েতে এখন traditional আর practical—দুটোই পাশাপাশি চলে। একদিকে মালাবদল আর সিঁদুরদান, অন্যদিকে registration table-এ সই করার বাস্তবতা। এই contrast-টাই মজার। ............... বিয়ে বাড়িতে ঢুকলেই বোঝা যায়, এ আর সাধারণ বাড়ি নেই—এ এখন  একটা ইভেন্ট ম্যানেজমেন্ট … Continue reading বিয়ে ডট কম: সই, মালাবদল আর সিন্দুর দান – সুপ্রিয় রায় ও লিপিকা রায়

বাচ্চার মুড আপডেট বা শিশুমনের WiFi সিগন্যাল – সুপ্রিয় রায়

ছোট্ট বাচ্চাদের মুড কিন্তু একেবারে মোবাইলের নেটওয়ার্কের মতো!এক মুহূর্তে “Full Signal” — সবার কোলে হাসিমুখে ঘুরে বেড়াচ্ছে।আর পাঁচ মিনিট পরেই — “No Network! শুধু মা বা বাবা চাই!” আমরা প্রায়ই দেখি, কোনো বাচ্চা দিব্যি কাকু, পিসি, দিদা, পাশের বাড়ির জেঠু—সবার কোলে চলে যাচ্ছে। যেন পৃথিবীর সবাই তার বহুদিনের পরিচিত!আবার কিছুক্ষণ পরই কেউ কোলে নিতে গেলেই … Continue reading বাচ্চার মুড আপডেট বা শিশুমনের WiFi সিগন্যাল – সুপ্রিয় রায়

সময় বনাম মানুষ – কার জয়?”- সুপ্রিয় রায়

আমাদের জীবনে দু’ধরনের মানুষ খুব স্পষ্টভাবে দেখা যায়। এক দল আছে, যাদের ঘড়ির কাঁটার সঙ্গে আত্মীয়তা। এরা এমনভাবে সময় মেনে চলে যে মনে হয় জন্মের সময়ই নার্সের হাতে ঘড়ি দিয়ে বলেছিল – “দিদি, টাইমটা ঠিক আছে তো?”এদের জন্য কখনও অপেক্ষা করতে হয় না। বরং এরা নিজেরাই গিয়ে দাঁড়িয়ে থাকে—আগে আগে। আর যদি কোনোদিন এরা দেরি … Continue reading সময় বনাম মানুষ – কার জয়?”- সুপ্রিয় রায়

আলু-টমেটো-লঙ্কা ছাড়া ভারতীয় রান্না? একসময় এটাই ছিল বাস্তব!- সুপ্রিয় রায়

আজ আমরা যদি ভারতীয় রান্নার কথা ভাবি, তাহলে প্রথমেই মাথায় আসে ঝাল, মশলাদার তরকারি, আলুর দম, টমেটোর ব্যবহার , কিংবা কাঁচালঙ্কার ঝাঁজ। মনে হয়, এ সবই তো ভারতীয় রান্নার চিরাচরিত অংশ। কিন্তু মজার বিষয় হল—এই ধারণার অনেকটাই আসলে আধুনিক। শুনতে অবাক লাগলেও সত্যি, আমাদের অত্যন্ত পরিচিত কিছু খাবার উপাদান আদতে ভারতীয় নয়। যেমন আলু। আজ … Continue reading আলু-টমেটো-লঙ্কা ছাড়া ভারতীয় রান্না? একসময় এটাই ছিল বাস্তব!- সুপ্রিয় রায়