ছোট্ট বাচ্চাদের মুড কিন্তু একেবারে মোবাইলের নেটওয়ার্কের মতো!
এক মুহূর্তে “Full Signal” — সবার কোলে হাসিমুখে ঘুরে বেড়াচ্ছে।
আর পাঁচ মিনিট পরেই — “No Network! শুধু মা বা বাবা চাই!”
আমরা প্রায়ই দেখি, কোনো বাচ্চা দিব্যি কাকু, পিসি, দিদা, পাশের বাড়ির জেঠু—সবার কোলে চলে যাচ্ছে। যেন পৃথিবীর সবাই তার বহুদিনের পরিচিত!
আবার কিছুক্ষণ পরই কেউ কোলে নিতে গেলেই মুখ কুঁচকে কান্না—“না না! Trusted human ছাড়া আর কাউকে accept করা হবে না!”
আসলে ব্যাপারটা কিন্তু একদম বৈজ্ঞানিক।বাচ্চাদের ছোট্ট মস্তিষ্ক সারাক্ষণ চারপাশ স্ক্যান করতে থাকে।
যখন পেট ভরা, ঘুম ঠিকঠাক, শরীর আর মন আরামদায়ক—তখন তাদের ভিতরের ছোট্ট বিজ্ঞানী বলে,
“ঠিক আছে… পৃথিবী আজ মোটামুটি নিরাপদ!”
তখন সবাইকেই ভালো লাগে।
হাসি, খেলা, কোলে যাওয়া—সবই চলতে থাকে আনন্দে।
কিন্তু হঠাৎ যদি ঘুম পায়, খিদে লাগে, ভিড় বেশি হয়, শব্দ বাড়ে বা অচেনা মুখ বেশি দেখা যায়—তখনই মাথার ভিতরে সাইরেন বাজে—“Emergency! Emergency!System Alert!
শুধু মা-বাবার সিকিউরিটি জোন চাই!”
মনোবিজ্ঞানীরা একে বলেন “attachment” — মানে নিরাপত্তার টান।বাবা-মা তখন বাচ্চার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী WiFi connection —সিগন্যাল ফুল, নেটওয়ার্ক স্টেবল, আর পাসওয়ার্ডও জানা!
তাই কোনো বাচ্চা যদি কখনও সবার সঙ্গে হেসে খেলে, আবার কখনও শুধু মা-বাবাকেই আঁকড়ে ধরে—তাহলে ভাববেন না সে নাটক করছে।
সে আসলে নিজের ছোট্ট মস্তিষ্ক দিয়ে পৃথিবীকে চিনতে শিখছে।
আর সব বাচ্চার স্বভাবও একরকম নয়।
কেউ জন্ম থেকেই “সোশ্যাল টাইপ” — নতুন মানুষ দেখলেই ভাব জমাতে ওস্তাদ!আবার কেউ একটু সাবধানী। তাদের মনের ভেতর যেন লেখা থাকে—“Verification pending… আগে দেখি তুমি কে!”
এই আলাদা আলাদা স্বভাবগুলোই তো শিশুদের এত মিষ্টি, এত মজার আর এত আপন করে তোলে।
Mohan Lal Ghose
What a beautiful time passes with a baby !
LikeLike
Mousumi Dasgupta
Precious
..
দারুন ব্যাপার



… দাদু ঠাকুমা কে অভিনন্দন 
…
LikeLike
Krishna Roy
Sir, likha ta darun …. Anek valobasa roilo puchkir jonyo …valo thakben sobai mile …
LikeLike
Tapashi Banerjee
খুব সুন্দর বিশ্লেষণ। ভীষণ ভীষণ ভালো লাগলো।
LikeLike
Bani Paul
Bah bah….besh valo laglo…aktu onno dhoroner post.
LikeLike
Santwana Bhattacharyya
Akdom thik
nice pics 



LikeLike
Ratnabali Chatterjee
দারুন পর্যবেক্ষণ। মিষ্টি নাতনীর মিষ্টি ছবি সমেত সুন্দর মন ভাল করে দেওয়া পোস্ট।
আমার নাতি তখন বেশ ছোট।ওর মা বাবা আমার কাছে রেখে অফিস যেত আর ফেরার সময় বাড়ি নিয়ে যেত। খুব শান্ত ছেলে ছিল।কান্না কাটি খুব কম।শুধু একবার আমার ছেলের এক বন্ধুকে দেখে এত কান্না কাটি শুরু করল যে লজ্জায় পড়তে হল। বারান্দায় সরিয়ে নেবার পরও উঁকি মেরে তাকে দেখছে আর কেঁদে উঠছে। আবার আমার এক প্রতিবেশিনী দেখতে এলেন গিফ্ট নিয়ে, তাঁকে দেখেও এক জিনিষ। তার কোন ব্যাখ্যা পাই নি।
LikeLike
Supriyo Roy
Ratnabali Chatterjee ৬–৮ মাস বয়সের পর থেকে বাচ্চারা পরিচিত মুখ আর অপরিচিত মুখ আলাদা করে চিনতে শেখে। তখন হঠাৎ নতুন বা কম দেখা কাউকে দেখলে তারা অস্বস্তি বোধ করতে পারে বা ছোট বাচ্চারা অনেক সময় হঠাৎ বিশেষ কাউকে দেখলেই কেঁদে ওঠে। এতে সেই মানুষটার মন খারাপ হলেও, বেশিরভাগ ক্ষেত্রেই এর পেছনে কোনো কারণ নেই—বরং এটা বাচ্চার স্বাভাবিক মানসিক বিকাশেরই অংশ । মনোবিজ্ঞানীরা এটাই বলে ।
LikeLike
Aparna Mukherjee
Ashadharon research work. Research er subject o khub valo.
LikeLike
Debabrata Mukherjee
Ekdom sothik. Superb observations.
LikeLike
Sanjoy Ghosh
Congratulations,Supriyoda on the successful _IPO launch_ of your _Legacy Division.
Your _Balance Sheet of Life_ just got credited with the highest-yielding _Fixed Deposit_ — a grandchild. Zero risk, 100% emotional _ROI_, and _compounding love_ guaranteed daily.
This little _Beneficiary_ has already been _pre-approved_ for unlimited Overdraft of Affection_ from _Bank of Dadu-Dida. No _KYC_ needed — DNA verification done at birth.
May this tiny _Account Holder_ always maintain a _Healthy CRR_ Cuteness Reserve Ratio and never face Liquidity Crisis of giggles.
LikeLike
Supriyo Roy
Sanjoy Ghosh Thank you so much!
Yes, the market finally rewarded our long-term investment strategy! After years of SIPs (Sleepless Infant Parenting) and Emotional EMI payments, our family portfolio has now diversified into the “Grandchild Mutual Fund.”
This tiny shareholder has already acquired controlling stake in our hearts without any hostile takeover!
Current status of Bank of Dadu-Dida:
1. Unlimited liquidity for chocolates
2.Complete crash in discipline policies
3.Daily withdrawals of kisses and cuddles
4. And a lifetime auto-renewal of happiness dividends
Praying that this little blue-chip asset keeps outperforming all happiness indices with strong fundamentals of health, laugh-ter, and mischief!
LikeLike
Prokash Bhowmick
Sundar chhabi o video saha bachchader mood niye apurba sundar bislesion Sathik bhabna o upalabddhi r asamanya prakash
LikeLike
Hrishikesh GhoshDastidar
A nice child psychology writing is appreciable to all
LikeLike