ইউরোপের একেবারে শেষ প্রান্তে , যেখানে পৃথিবী যেন হঠাৎ করেই থেমে গেছে—সেই জায়গাটির নাম North Cape। কোনদিন কল্পনাও করিনি—একদিন Arctic Circle পেরিয়ে পৃথিবীর প্রায় শেষ প্রান্তে গিয়ে দাঁড়াবো! যেখানে আমাদের আর North Pole-এর মাঝে থাকবে না কোনো স্থলভূমি—শুধু বিস্তীর্ণ নীল সমুদ্র। নরওয়ের উত্তরের সেই প্রান্তে পৌঁছে সত্যিই মনে হয়েছিল, যেন স্বপ্ন দেখছি ……………
আমাদের যাত্রা শুরু হয়েছিল ফিনল্যান্ডের Rovaniemi থেকে। সেখান থেকে গাড়ি নিয়ে ছুটে ছিলাম North Cape-এর দিকে। পথজুড়ে দু’পাশে সারি সারি পাইন বন, মাঝেমধ্যে বিশাল লেক, আর চোখে পড়ছিল দল বেঁধে ঘুরে বেড়ানো বল্গা হরিণ। ৩২৬ কিলোমিটার দূরে Inari-র কাছে লেকের ধারে কাটিয়েছিলাম এক শান্ত রাত।
পরদিন রওনা হয়েছিলাম নরওয়ের Russenes-এর দিকে—নর্থ কেপ থেকে মাত্র ৮০ কিলোমিটার আগে । উদ্দেশ্য ওখানকার হোমস্টেতে থেকে রাতভর Aurora Borealis দেখবো আর পরেরদিন সোজা চলে যাবো নর্থ কেপ। নির্জন সেই হোমস্টেতে আলো নিভিয়ে অপেক্ষা করেছিলাম। হঠাৎ আকাশ ভরে উঠেছিল সবুজ আলোর ঢেউয়ে—এক অপার্থিব দৃশ্য! ক্যামেরা আর মনের ফ্রেমে বন্দি করেছিলাম সেই অমলিন মুহূর্তকে ।
পরদিন সকালেই রওনা দিয়েছিলাম নর্থ কেপের পথে। একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র—মাঝে রোমাঞ্চকর চারটে টানেল , যার একটি সমুদ্রের নিচ দিয়ে। । যাওয়ার সময় রোমাঞ্চিত হচ্ছিলাম ।টানেলের ঢোকার মুখে দেখলাম লেখা আছে ২১২ মিটার গভীর আর ৬৮৭০ মিটার লম্বা । প্রত্যেক কিলোমিটার অন্তর একটা করে টেলিফোন বুথ । নিরাপত্তার সবরকম ব্যবস্থা নেওয়া আছে । টানেল থেকে বেরিয়ে ধীরে ধীরে পাহাড়ে উঠছিলাম । হঠাৎ মেঘ এসে চারিদিক ঢেকে দিল । খুব আস্তে আস্তে সাবধানে গাড়ি চালাতে হচ্ছিল । একটু একটু পরিস্কার হচ্ছিল আবার মেঘ এসে ঢেকে দিচ্ছিল ।এমনি করেই ধীরে ধীরে উপরে উঠে পৌচ্ছে গেলাম আমাদের গন্তব্যে ।
নর্থ কেপ আসলে একটি বিশাল পাথুরে খাড়া পাহাড়, যার নিচে উত্তাল Arctic Ocean। প্রায় ৩০০ মিটার নিচে সমুদ্র, আর ওপরে দাঁড়িয়ে ছিলাম আমরা। পাহাড়ের উপর অনেকটা সমতল জায়গা ,ওয়াকার টেবিলের ছবির মতো । সামনের দিকটা কেউ যেন সমানভাবে কেটে দিয়েছে ।আর তার নিচের দিকে শুধু দিগন্তজোড়া সমুদ্র, আর মনে ছিল এক অদ্ভুত শিহরণ—আমরা পৃথিবীর একেবারে মাথার ওপর দাঁড়িয়ে।
সেখানে একটা বিখ্যাত গ্লোব স্মৃতিস্তম্ভ আছে, যা পৃথিবীর শেষ প্রান্তের প্রতীক। সেই গ্লোবের সামনে দাঁড়িয়ে ছবি তোলার মুহূর্তটা জীবনের এক বিশেষ স্মৃতি হয়ে থাকবে চিরকাল ।
সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম জাদুঘরে আর চারপাশের অপার সৌন্দর্যে। তারপর ফিরতি পথ—আবার আর্কটিক সার্কেল ধরে, নতুন স্মৃতি আর অভিজ্ঞতা সঙ্গে নিয়ে সুইডেন হয়ে ল্যাপল্যান্ড । তারপর ল্যাপল্যান্ডের রোভানিয়েমির বিমানবন্দর হয়ে হেলসিঙ্কি ।
এই ভ্রমণ ছিল শুধু একটি যাত্রা নয় — জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়।
Prokash Bhowmick
Apurba sundar drishyabali o chhabi saha
North Cape bhraman niye romanchak bhraman er abhiggata r asadharan barnana Lekhanir gune jibanta Khub bhalo laglo
LikeLike
Anindita Majumdar
Ki opurbo dada apnar lekha pore amra o joygata enjoy korlam,ki opurbo lekha ki osadharon bornona,na giyeo apnar chokh diye amra jeno sob ta upobhog kore nilam..
LikeLike
Ashim Kumar Dan
আপনার লেখা ও ফটোগ্রাফি — দুটোই অনবদ্য। আপনার লেখনীর দৌলতে আমরাও যেন সব কিছু চাক্ষুষ উপভোগ করলাম।
LikeLike
Krishna Kumar Ganguly
Khub sundor
LikeLike
Shibani Roychowdhury
অসাধারণ
LikeLike
Surajit Das Gupta
অসাধারণ, অপূর্ব বর্ণনা। সঙ্গে ছবিগুলোও চমৎকার। ভূপর্যটক, এভাবেই ঘুরতে থাকো আর আমাদের সমৃদ্ধ কর।
LikeLike
Samarendra Nath Sarkar
Looking good
glad to know as me too hv plan Finland as daughter shifted there from London n staying currently Helsinki city…
LikeLike
Gautam Chaki
অনবদ্য বর্ণনা। খুবই ভালো লাগলো।
LikeLike
Kalyan Brata Sarkar
আমার একবার জাহাজ নিয়ে Hammerfest যাওয়ার অভিজ্ঞতা হয়েছিলো – তোর লেখাটা পড়তে পড়তে মনে পড়ে গেলো সেই দিনগুলোর স্মৃতি
LikeLike
Sanjukta Mohanty
thrilling moment
LikeLike
Dalia Deb
কি সুন্দর লিখেছিস রে…খুব ভালো লাগলো
LikeLike
Sudhir Bagchi
সত্যি স্বপ্নের মতই ব্যাপার। কল্পনায়ও আনা যায় না। আর তোমার এত সুন্দর বর্ণনায় আমিও শিহরিত হচ্ছিলাম। অনেক ভাগ্যের ব্যাপার, না হলে এমন সুন্দর স্বর্গীয় দৃশ্য দেখার সৌভাগ্য হয় না। দারুন দারুন।
LikeLike
Tanima Goswami
Onek kichu janlam. Ashadharan bornona r photo gulo. Tomar lekha porte khub valo lage tilokda.
LikeLike
Chandana Banerjee
কি অপূর্ব সব স্থিরচিত্র। বর্ণাঢ্য প্রকৃতি।স্বপ্ন মনে হয় যেন।আর তার সাথে অসাধারণ বর্ণনা। ধন্যবাদ দাদা বৌদি। মানস ভ্রমণ হলো আমাদের।
LikeLike
Aparajita Sengupta
তোমার লেখা টা পড়ে মনে হচ্ছিল স্বপ্নের মত সুন্দর পৃথিবী । আমরাও মানস ভ্রমণে ঘুরে এলাম। খুব ভাল লাগল লেখাটা পড়ে ।
LikeLike
Kanika Dasgupta
Apurbo lekha dada upner, Sathe sundor picture .
LikeLike
Mohan Lal Ghose
Excellent! Khub bhalo laglo
LikeLike
Pratap Chatterjee
খুব সুন্দর বর্ণনা। চোখের সামনে ভেসে উঠছে।
LikeLike
Krishnasis Chatterjee
চমৎকার ভ্রমণ কাহিনী ছবিগুলো সুন্দর
LikeLike
Abani Banerjee
Undoutedly you have touched a milestone
For a thrill and lovable memory. You are
To be looked with reverencefrom now on.
LikeLike
Mini R Saha
Lovely pics

LikeLike
Naru Mahato
Good morning
Very nice post
LikeLike
Bharati Banerjee
Great picture
LikeLike
Sujoy Banerjee
খুব ভালো লাগলো স্যার
LikeLike
Indrani Banerjee Gupta
জানলাম অনেক কিছু, সমৃদ্ধ হলাম, যেনো স্বপ্নের জায়গাতেই তোমরা, ভীষণ সুন্দর, কি সুন্দর লেখনী…excellent
LikeLike
Samir Dutta
Very nice
LikeLike