আমাদের বড় ছেলে অভ্র ও আমাদের বৌমা তিতলির উদ্যোগে গতবছর 17th September আমার বরের জন্মদিন উপলক্ষে আমরা গেছিলাম ফিনল্যান্ডের দক্ষিণ-পশ্চিম অংশে আর্কিপেলাগো সাগরে অবস্থিত একটি মনোরম দ্বীপপুঞ্জে যার নাম Houtskär। এটি পার্শ্ববর্তী সমুদ্র এলাকায় 700 টিরও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ , প্রাকৃতিক সৌন্দর্যের জন্য যার পরিচিতি । এলাকাটি বহিরঙ্গন ক্রিয়াকলাপ যেমন বোটিং, কায়াকিং, মাছ ধরা বা প্রকৃতি অন্বেষণের জন্য স্বর্গ। ভাইকিং যুগে বসবাসের প্রমাণ সহ দ্বীপটির একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। এলাকাটি পাখি পর্যবেক্ষকদের মধ্যেও জনপ্রিয়, কারণ দ্বীপপুঞ্জটি বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থল। রাস্তার সৌন্দর্য ও ফেরি রাইডের আকর্ষণ Houtskär ভ্রমণ অনেকগুন বাড়িয়ে দিয়েছিল । উপরি পাওনা হিসাবে গভীর রাতের আকাশে পেয়ে ছিলাম মেরুজ্যোতি বা মেরুপ্রভা বা আরোরা বোরিয়ালিস বা Northern Light । আসবার সময় আমরা ফিনল্যান্ডের আরেকটি বড় শহর তুরকু ঘুরে আসলাম ।
আমাদের বড় ছেলে অভ্র ও আমাদের বৌমা তিতলির উদ্যোগে গতবছর 17th September ওদের বাবার অর্থাৎ আমার স্বামীর জন্মদিন উপলক্ষে ওরা আমাদের নিয়ে গেছিল ফিনল্যান্ডের দক্ষিণ-পশ্চিম অংশে আর্কিপেলাগো সাগরে অবস্থিত একটি মনোরম দ্বীপপুঞ্জে যার নাম Houtskär। এটি পার্শ্ববর্তী সমুদ্র এলাকায় 700 টিরও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ , প্রাকৃতিক সৌন্দর্যের জন্য যার পরিচিতি । আসবার সময় আমরা ফিনল্যান্ডের আরেকটি বড় শহর তুরকু ঘুরে আসলাম ।
কিন্তু এবছর নানা কারনে কোথাও যাওয়া হল না তাই আন্তরিক কামনা করি – “ এই বিশেষ দিনটিতে তোমার জীবনে আরও সুখ, শান্তি, ভালোবাসা এবং সাফল্য আসুক। তোমার জীবনের প্রতিটা মুহূর্ত যেন আরও সুন্দর ও মধুর হয়। সবসময় হাসিখুশিতে থাকতে পারো ।”