Category: TOURISM

আমাদের চোখে আমেরিকা বনাম ভারত – সুপ্রিয় রায়

বেশ কয়েকবার আমরা আমেরিকায় এসে কিছুদিন করে থেকে বুঝলাম—দেশ দুটো আলাদা হওয়ার চেয়েও মজার ব্যাপার হলো, জীবন চালানোর “সফটওয়্যার” দু’দেশে একটু আলাদা! আমেরিকা আর ভারতের জীবনযাত্রা যেন একই সিনেমার দুই রকম চিত্রনাট্য!  আমেরিকা ও ভারতের জীবনযাত্রা নিয়ে আমাদের মজার কিছু অভিজ্ঞতা সহজ করে বলার চেষ্টা করছি - ১. স্বাধীনতা আমেরিকায় স্বাধীনতার সংজ্ঞা বেশ সরল—“My life, … Continue reading আমাদের চোখে আমেরিকা বনাম ভারত – সুপ্রিয় রায় →

আমেরিকায় গলফ খেলায় আমাদের হাতেখড়ি – সুপ্রিয় রায়

ঘড়িতে তখন সন্ধ্যা সাতটা। বাইরে তখনও বেশ পরিষ্কার আলো। আমরা তিনজন বেরিয়ে পড়লাম Renton-এর দিকে। গন্তব্য—Topgolf। সেদিন সকালে ছোট ছেলে হঠাৎ জিজ্ঞেস করল, “গলফ খেলতে যাবে?” গলফ! জীবনে কত খেলাই তো খেলেছি—ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, আরও কত কি —কিন্তু গলফ খেলার সুযোগ কখনও হয়নি। তাই গলফ খেলার প্রস্তাব শুনে আমি তো এক পায়ে খাড়া! … Continue reading আমেরিকায় গলফ খেলায় আমাদের হাতেখড়ি – সুপ্রিয় রায় →

বাংলার স্বাদে শুরু, গোল্ডেন গার্ডেনসের নীল জলে শেষ—সিয়াটেলে আমাদের সুন্দর একদিন – সুপ্রিয় রায়

যেহেতু আমেরিকার বেলেভিউতে এসেছি মাত্র তিন দিন, তাই আমাদের নিয়ে আমাদের প্রিয়জনদের বেশ চিন্তা—এখনও নাকি আমাদের ‘জেট ল্যাগ’ চলছে! যদিও আমাদের শরীর-মনের কোথাও তার বিশেষ লক্ষণ খুঁজে পাচ্ছি না। বরং মনে হচ্ছে, জেট ল্যাগ সাহেব বোধহয় আমাদের ঠিকানা খুঁজে পাচ্ছেন না! তাই আপাতত খুব বেশি দূরে যাওয়ার ঝুঁকি না নিয়ে, সকালে জলখাবার সেরে, স্নান-টান করে … Continue reading বাংলার স্বাদে শুরু, গোল্ডেন গার্ডেনসের নীল জলে শেষ—সিয়াটেলে আমাদের সুন্দর একদিন – সুপ্রিয় রায় →

পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে – সুপ্রিয় রায়

ইউরোপের একেবারে শেষ প্রান্তে , যেখানে পৃথিবী যেন হঠাৎ করেই থেমে গেছে—সেই জায়গাটির নাম North Cape। কোনদিন কল্পনাও করিনি—একদিন Arctic Circle পেরিয়ে পৃথিবীর প্রায় শেষ প্রান্তে গিয়ে দাঁড়াবো! যেখানে আমাদের আর North Pole-এর মাঝে থাকবে না কোনো স্থলভূমি—শুধু বিস্তীর্ণ নীল সমুদ্র। নরওয়ের উত্তরের সেই প্রান্তে পৌঁছে সত্যিই মনে হয়েছিল, যেন স্বপ্ন দেখছি …………… আমাদের যাত্রা … Continue reading পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে – সুপ্রিয় রায় →

আমাদের চোখে Houtskär – সুপ্রিয় রায়

আমাদের বড় ছেলে অভ্র ও আমাদের বৌমা তিতলির উদ্যোগে গতবছর 17th September আমার বরের জন্মদিন উপলক্ষে আমরা গেছিলাম ফিনল্যান্ডের দক্ষিণ-পশ্চিম অংশে আর্কিপেলাগো সাগরে অবস্থিত একটি মনোরম দ্বীপপুঞ্জে যার নাম Houtskär। এটি পার্শ্ববর্তী সমুদ্র এলাকায় 700 টিরও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ , প্রাকৃতিক সৌন্দর্যের জন্য যার পরিচিতি । এলাকাটি বহিরঙ্গন ক্রিয়াকলাপ যেমন … Continue reading আমাদের চোখে Houtskär – সুপ্রিয় রায় →

ফিনল্যান্ড, সামাজিক গণতন্ত্রের এক উজ্জ্বল উদাহরণ- সুপ্রিয় রায়

আজকের বিশ্ব নানা দেশ, নানা ব্যবস্থা, নানা আদর্শ নিয়ে এগোচ্ছে। কেউ সম্পদের স্বাধীন বাজারে বিশ্বাসী, কেউ আবার সমবন্টনের সমাজ গড়তে চায়। কেউ আবার দুইয়ের মাঝামাঝি পথ খুঁজে নিচ্ছে। তন্ত্র যেমনই হোক, যদি তাতে মানবিকতা, ন্যায়বিচার ও সমান সুযোগ না থাকে—তবে তা শুধুই কাঠামো। সমাজতন্ত্রের আদর্শ, ধনতন্ত্রের গতি আর সামাজিক গণতন্ত্রের ভারসাম্য—এই তিনের ভিতরে কোথাও হয়ত … Continue reading ফিনল্যান্ড, সামাজিক গণতন্ত্রের এক উজ্জ্বল উদাহরণ- সুপ্রিয় রায় →

মানবিক রাষ্ট্রের স্বপ্ন  – ভেজাল নয়, বিশ্বাস চাই – সুপ্রিয় রায়

আজকের বিশ্ব নানা তন্ত্র, নানা আদর্শ, নানা ব্যবস্থায় এগিয়ে চলেছে।কোথাও ধনতন্ত্রের মুক্ত বাজার, কোথাও সমাজতন্ত্রের সমবন্টন, আবার কোথাও এই দুইয়ের ভারসাম্য রক্ষার প্রয়াস। কিন্তু তন্ত্র যেমনই হোক, যদি তাতে মানবিকতা, ন্যায়বিচার ও সমান সুযোগ না থাকে, তবে তা শুধুই এক শূন্য কাঠামো।সমাজতন্ত্রের আদর্শ, ধনতন্ত্রের গতি এবং সামাজিক গণতন্ত্রের ভারসাম্য—এই তিনের সংমিশ্রণেই হয়তো ভবিষ্যতের মানবিক রাষ্ট্রের … Continue reading মানবিক রাষ্ট্রের স্বপ্ন  – ভেজাল নয়, বিশ্বাস চাই – সুপ্রিয় রায় →

এপ্রিল ফুল – সুপ্রিয় রায়

ভোট আসলেই কিছু নেতার হঠাৎ “আত্মার ডাকে” সাড়া পড়ে—যে আত্মা পাঁচ বছর ঘুমিয়ে ছিল, সে হঠাৎ ভোটের আগেই জেগে ওঠে! ভোট আসলেই দেশে এক অদ্ভুত ঋতু নেমে আসে—নাম তার “দলবদল বসন্ত”! গতকাল যিনি বলছিলেন— “এই দলই আমার আদর্শ, আমার আত্মা!”আজ তিনি বলছেন— “দেশের স্বার্থে নতুন সিদ্ধান্ত নিতে হল…” আসলে ব্যাপারটা অনেকটা এমন—ক্রিকেটে যেমন খেলোয়াড়রা আইপিএল-এ … Continue reading এপ্রিল ফুল – সুপ্রিয় রায় →

ভারত ভ্রমণের টানে – সুপ্রিয় রায়

রঙের দেশে, ভাষার দেশে, ইতিহাসের গর্বে ভরা এক বিস্ময়— এটাই আমাদের ভারতবর্ষ। উত্তরের বরফঢাকা পাহাড় থেকে দক্ষিণের নীল সমুদ্র, পশ্চিমের মরুভূমি থেকে পূর্বের সবুজ অরণ্য— প্রতিটি কোণায় লুকিয়ে আছে একেকটা গল্প, একেকটা অনুভূতি। এখানে প্রতিটি শহর যেন এক একটি বই, প্রতিটি রাস্তা যেন এক একটি স্মৃতি, আর প্রতিটি মানুষ—একটি আলাদা গল্পের অংশ। চলুন, আজ আমরা … Continue reading ভারত ভ্রমণের টানে – সুপ্রিয় রায় →