বন্ধুত্বের ভালোবাসার লক্ষণ – সুপ্রিয় রায়

যেহেতু বন্ধুত্বের ভালোবাসা অনেক সময় পরিবারের ভালবাসার  থেকেও বড় হয়ে ওঠে। তাই বন্ধুত্বের ভালবাসার কিছু বিশেষ লক্ষণ আমাদের অভিজ্ঞতায় যা মনে হয়েছে সেটা আলাদাভাবে দিলাম । বন্ধুত্বের ভালোবাসায় বেশি থাকে নিঃস্বার্থতা, বিশ্বাস ও একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি।

ভালোবাসার লক্ষণ :

১ – সত্যিকারের বন্ধুত্বের ভালোবাসায় একে অপরকে কখনও ছেড়ে যায় না।

২ স্বার্থ ছাড়া বন্ধুর খোঁজ নেওয়া বন্ধুত্বের ভালোবাসার বড় লক্ষণ।

৩ –  সত্যিকারের বন্ধুদের মধ্যে মতের পার্থক্য হলেও ভালোবাসা কমে না।

৪ – প্রকৃত বন্ধুত্বে একজন আরেকজনের সেরা সংস্করণ দেখতে চায়।

৫ – সত্যিকারের বন্ধুরা একে অপরের বিশ্বাসের মর্যাদা দেয়।

৬ – তুমি যে জিনিস ভালোবাসো, তা কি সে গুরুত্ব দেয়? যেমন, তোমার পছন্দের খাবার মনে রাখা বা তোমার বিশেষ দিনে তোমার জন্য কিছু করা—এগুলো বন্ধুত্বের ভালোবাসার চিহ্ন।

৭ – যে তোমার আড়ালে তোমার সমালোচনা করে সে কখনই বন্ধু হতে পারে না ।

৮ – যে তোমার অজান্তে এমন কিছু করে যা তোমাকে আঘাত করে , সেও কখন বন্ধু হতে পারে না ।

৯ – অন্যের সামনে যে তোমাকে ছোট করার চেষ্টা করে সে কখনও তোমার বন্ধু হতে পারে না ।

সর্বোপরি এক কথায় বলা যায় যদি কারও আচরণে, কথায়, দৃষ্টিতে ও যত্নে তোমার প্রতি গভীর মমতা ও আন্তরিকতা প্রকাশ পায়, তাহলে সেটা সত্যিকারের ভালোবাসার ইঙ্গিত । ভালোবাসা বোঝার সবচেয়ে বড় সহজ উপায় হলো অনুভব করা আর কিছু নয় ।  

Leave a comment