কেন আমেরিকা আর ইউরোপে ভারতবর্ষের মতো টিউব লাইট ব্যবহার করা হয় না? – সুপ্রিয় রায়

দশ বছর ধরে ইউরোপ এবং আমেরিকাতে যতবারই এসেছি আমাদের নজরে এসেছে যে ইউরোপ এবং আমেরিকাতে টিউব লাইটের ব্যবহার প্রায় চোখেই পড়ে না । আমাদের দেশে অর্থাৎ ভারতে একটা সময় প্রায় সব বাড়িতেই সন্ধ্যা নামলেই জ্বলে উঠত লম্বা সাদা টিউব লাইট। খেয়াল করলে নজরে আসবে , আমেরিকা বা ইউরোপের কোনো সিনেমায় কিংবা বিদেশি বাড়ির ছবিতে টিউব লাইট খুব একটা দেখা যায় না । সেখানে আলো জ্বলার ধরনটাই আলাদা।

এই পার্থক্যের কারণ হিসাবে বলা যেতে পারে – 

  • আমেরিকা আর ইউরোপ বহু বছর আগে থেকেই LED লাইট ব্যবহার শুরু করেছে। এগুলো কম বিদ্যুৎ খরচ করে, বেশি দিন চলে এবং আলোও নিয়ন্ত্রণ করা সহজ। টিউব লাইটে আবার স্টার্টার, চোক ইত্যাদি আলাদা যন্ত্রাংশ লাগে, যেগুলো খারাপ হলে ঝামেলা বাড়ে।
  • ভারতে আলো মানেই অনেকটা “হল ঘরে বসে সবাইকে একসাথে উজ্জ্বল আলোয় দেখা”— তাই টিউব লাইট জনপ্রিয়।
    কিন্তু পশ্চিমে ঘরের সাজসজ্জায় বেশি গুরুত্ব দেওয়া হয়। সেখানে recessed lights, panel lights, টেবিল ল্যাম্প, ফ্লোর ল্যাম্প— এভাবে ছোট ছোট আলো দিয়ে আরামদায়ক পরিবেশ তৈরি করা হয়। লম্বা টিউব লাইট সেখানে মানানসই নয়।
  • ইউরোপীয় ইউনিয়নে এবং আমেরিকার অনেক জায়গায় টিউব লাইট আস্তে আস্তে phase out করা হচ্ছে। কারণ এগুলোতে mercury থাকে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। LED-এ সেই সমস্যা নেই। তাই সরকারও LED ব্যবহার উৎসাহিত করছে।
  • ভারতে আজও সস্তায় টিউব লাইট পাওয়া যায়, আর বহু বছর ধরে এর ব্যবহার অভ্যাসের মধ্যে ঢুকে গেছে।
    কিন্তু আমেরিকা-ইউরোপে বাজারেই LED বেশি সহজলভ্য। ফলে স্বাভাবিকভাবেই মানুষ টিউব লাইট ব্যবহার করে না।

ভারতবর্ষে টিউব লাইট এখনো অনেক জায়গায় প্রচলিত থাকলেও, পরিবর্তনের হাওয়া ভারতে ঢুকেও পড়েছে—আজকাল শহরগুলোতে টিউব লাইটের জায়গা আস্তে আস্তে দখল করছে LED।

Leave a comment