পরিবারে মনুষ্যত্বের শিক্ষা প্রদান সত্যিই সমাজে মানুষের সবচেয়ে বড় বিনিয়োগ হওয়া উচিৎ । কারণ, একটি সুস্থ ও নৈতিক সমাজ গঠনের মূল ভিত্তি হলো পরিবারে প্রাপ্ত সুশিক্ষা। পরিবার শিশুর প্রথম শিক্ষালয়। এখানে তারা ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, সহানুভূতি, শ্রদ্ধা, কৃতজ্ঞতা ইত্যাদি মৌলিক মানবিক গুণাবলি অর্জন করে। এই শিক্ষা শিশুর চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে, … Continue reading পারিবারিক শিক্ষামানুষের সবচেয়ে বড় বিনিয়োগ- সুপ্রিয় রায়
Category: প্রবন্ধ
সমস্ত পূজা হোক আনন্দ, ভক্তি আর পরিবেশের প্রতি দায়বদ্ধতা – সুপ্রিয় রায়
শুধু দুর্গাপূজা কেন সমস্ত পুজাই আমাদের জীবনের এক বিশাল আনন্দ উৎসব। এটা শুধু ধর্মীয় আচার নয়, এটি আবেগ, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। কিন্তু এই আনন্দ যেন প্রকৃতির ক্ষতির কারণ না হয়। ভক্তি আর পরিবেশ—দুটিকে পাশাপাশি রাখার দায়িত্ব আমাদের সবার। সমস্ত দেব দেবীকে আমরা মনে করি তারা শক্তির প্রতীক, সেই শক্তি যেন আমাদের অনুপ্রেরণা দেয় প্রকৃতিকে … Continue reading সমস্ত পূজা হোক আনন্দ, ভক্তি আর পরিবেশের প্রতি দায়বদ্ধতা – সুপ্রিয় রায়
পৃথিবী ঘোরে, সময় বদলায়- সুপ্রিয় রায়
ভাবুন তো, ভারতের কেউ যখন লাঞ্চ করছে, নিউইয়র্কে তখন মানুষ ঘুমোচ্ছে! আমরা একই পৃথিবীতে থাকি, অথচ আলাদা সময়-জগতে। এই ঘূর্ণায়মান সময়ই পৃথিবীকে করে তোলে আরও রহস্যময়, আরও সুন্দর। পৃথিবীর বিভিন্ন দেশের সময় নির্ধারণের জন্য একটি ভিত্তি ফর্মুলা বা পদ্ধতি রয়েছে, যা গ্রিনিচ মান সময় (GMT) বা ইউটিসি (UTC) এর ওপর নির্ভর করে। প্রতিটি দেশের সময়কে … Continue reading পৃথিবী ঘোরে, সময় বদলায়- সুপ্রিয় রায়
শেষ আলোর সঙ্গী – সুপ্রিয় রায়
দিনের শেষে সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে মিলিয়ে যায়, তখন তার আলো আর তীব্র থাকে না। কিন্তু সেই কোমল আলোতেই পৃথিবীকে সবচেয়ে সুন্দর লাগে। মানুষের জীবনও বোধহয় তেমনই। যৌবনের দীপ্তি একদিন ম্লান হয়ে আসে, অথচ সম্পর্ক তখনই তার গভীরতম অর্থ খুঁজে পায়। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে যখন দু'জন মানুষ প্রবীণ বয়সে এসে পাশাপাশি বসেন, … Continue reading শেষ আলোর সঙ্গী – সুপ্রিয় রায়
নিজের সৃজনশীল কাজ সবার সামনে তুলে ধরাকে কি নিজের প্রচার করা বলা যায় ? – সুপ্রিয় রায়
এটি নিশ্চয় নির্ভর করে কীভাবে এবং কোন উদ্দেশ্যে সৃজনশীল কাজ সবার সামনে তুলে ধরা হচ্ছে ।আমরা আমাদের সৃজনশীল কাজ সবার সামনে তুলে ধরি আমাদের মতে সাধারণত দুটি কারণে : আত্মপ্রকাশ ও মূল্যায়নের সুযোগ তৈরি করা: আপনি যদি নিজের কাজ মানুষের সঙ্গে ভাগ করে নিতে চান, যাতে তারা সেটি উপভোগ করতে পারে, মতামত দিতে পারে বা … Continue reading নিজের সৃজনশীল কাজ সবার সামনে তুলে ধরাকে কি নিজের প্রচার করা বলা যায় ? – সুপ্রিয় রায়
পরিচয়ের গল্প: ভারত থেকে আমেরিকা—কেমন আলাদা নাগরিক কার্ডের দুনিয়া- সুপ্রিয় রায়
পৃথিবীর প্রায় প্রতিটি দেশে মানুষ তার পরিচয় নিয়েই বেঁচে থাকে।পাসপোর্ট, ডেবিট বা ক্রেডিট কার্ড আজ আন্তর্জাতিকভাবে একই নিয়মে চলে, কিন্তু নিজের দেশের নাগরিক হিসেবে কে আপনি, কোথায় থাকেন, আর সরকার কীভাবে আপনাকে চেনে—এই প্রশ্নের উত্তর দেয় প্রতিটি দেশের নাগরিক পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড। ভারতবর্ষে যেমন আমাদের আধার, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি আছে, তেমনি পৃথিবীর … Continue reading পরিচয়ের গল্প: ভারত থেকে আমেরিকা—কেমন আলাদা নাগরিক কার্ডের দুনিয়া- সুপ্রিয় রায়
ভালোবাসা ছাড়া দায়িত্ব ও কর্তব্য অর্থহীন – সুপ্রিয় রায়
আমাদের জীবনে চলার পথে দায়িত্ব, কর্তব্য ও ভালোবাসা এই তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভ আমাদের মাঝে সব সময় এসে উপস্থিত হয় যা একে অপরের পরিপূরক, যা আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনকে সঠিক পথে পরিচালিত করে। এর কোন একটাতে ভাটা পড়লেই সম্পর্কতে ভাটা পরে । সুতরাং দায়িত্ব, কর্তব্য ও ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে না। … Continue reading ভালোবাসা ছাড়া দায়িত্ব ও কর্তব্য অর্থহীন – সুপ্রিয় রায়
জীবনে কোন মানুষই অপরিহার্য নয় – সুপ্রিয় রায়
"জীবনে কোন মানুষই অপরিহার্য নয়"—এই কথা প্রথমে শুনলে কঠোর বা কঠিন মনে হতে পারে, কিন্তু অভিজ্ঞতায় দেখা যায়, সময়, পরিস্থিতি এবং মন মানিয়ে নেওয়ার ক্ষমতা সব মানুষের আছে যাতে সে সব কিছুতেই ধীরে ধীরে মানিয়ে নিতে পারে ।আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি - মানিয়ে নেওয়াটা মানুষের এক বিশেষ গুন । প্রিয় মানুষ হঠাৎ দূরে চলে গেলে … Continue reading জীবনে কোন মানুষই অপরিহার্য নয় – সুপ্রিয় রায়
দুই জার্মান , দুই কোরিয়া ও দুই বাংলা – সুপ্রিয় রায়
আমরা সকলেই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর রাজনৈতিক কারনে বিজয়ী মিত্রশক্তির দ্বারা জার্মানি বিভক্ত হয় পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানিতে , কোরিয়া বিভক্ত হয় উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াতে আর ব্রিটিশ সাম্রাজ্যবাদের দ্বারা ভারতের অখণ্ড বাংলা বিভক্ত হয় পূর্ববঙ্গ ( যার বর্তমান নাম বাংলাদেশ ) ও পশ্চিমবঙ্গে । ভৌগোলিকভাবে এদের সীমান্ত বিভক্ত হলেও ভাষা, … Continue reading দুই জার্মান , দুই কোরিয়া ও দুই বাংলা – সুপ্রিয় রায়