পৃথিবী ঘোরে, সময় বদলায়- সুপ্রিয় রায়

ভাবুন তো, ভারতের কেউ যখন লাঞ্চ করছে, নিউইয়র্কে তখন মানুষ ঘুমোচ্ছে! আমরা একই পৃথিবীতে থাকি, অথচ আলাদা সময়-জগতে। এই ঘূর্ণায়মান সময়ই পৃথিবীকে করে তোলে আরও রহস্যময়, আরও সুন্দর।

পৃথিবীর বিভিন্ন দেশের সময় নির্ধারণের জন্য একটি ভিত্তি ফর্মুলা বা পদ্ধতি রয়েছে, যা গ্রিনিচ মান সময় (GMT) বা ইউটিসি (UTC) এর ওপর নির্ভর করে। প্রতিটি দেশের সময়কে বলা হয় টাইম জোন”, যা UTC (Coordinated Universal Time) থেকে কত ঘণ্টা এগিয়ে বা পেছিয়ে, তা দিয়ে নির্ধারিত হয়।

মূল সূত্র: স্থানীয় সময় = UTC ± সময় পার্থক্য

আমরা জানি যে পৃথিবী তার নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। এই ঘূর্ণনের ফলে একসঙ্গে সব জায়গায় সূর্য ওঠে না। তাই আমাদের পৃথিবীর সব জায়গার সময়ও এক হয় না। এই কারনেই পৃথিবী ২৪ ঘন্টার – মানে পৃথিবীকে ২৪টি ভাগে ভাগ করা হয়েছে, যেগুলোকে বলে টাইমজোন

প্রতিটি টাইমজোন সাধারণত ১৫° করে। কারণ, পৃথিবী ২৪ ঘণ্টায় ৩৬০° ঘোরে (৩৬০ ÷ ২৪ = ১৫)। অর্থাৎ প্রতি ১৫°-তে সময় এক ঘণ্টা করে বাড়ে বা কমে।

এবার আসি UTC (Coordinated Universal Time)  মানে কী?

পৃথিবীর সব দেশের সময় গণনার একটা মূল কেন্দ্র আছে – একে বলে UTC (ইউটিসি) বা গ্রিনিচ মান সময় (GMT)

UTC হলো সময় মাপার মূল ঘড়ি, যার ভিত্তি ইংল্যান্ডের গ্রিনিচ। তাই ইংল্যান্ডের সময় ধরা হয় UTC ±0। পৃথিবীর অন্য সব জায়গা তাদের অবস্থান অনুযায়ী UTC থেকে সময় বেশি (প্লাস) বা কম (মাইনাস) হয়।প্লাস (+) মানে UTC-র থেকে সময় এগিয়ে (পূর্ব দিকে) ।আর মাইনাস () মানে UTC-র থেকে সময় পিছিয়ে (পশ্চিম দিকে) । যদি আপনার দেশ UTC-র বা বলা যায় ইংল্যান্ডের পূর্বে থাকে, তাহলে আপনার সময় UTC প্লাস (+) হবে।আর যদি আপনার দেশ UTC-র বা বলা যায় ইংল্যান্ডের পশ্চিমে থাকে, তাহলে আপনার সময় UTC মাইনাস () হবে।

  • UTC+5:30 মানে হলো সেখানে সূর্য আগে ওঠে UTC-এর তুলনায়, তাই সময় আগে
  • UTC5 মানে হলো সেখানে সূর্য পরে ওঠে, তাই সময় পিছিয়ে

তাহলে এটা নিশ্চয় বোঝা যাচ্ছে যে এই UTC সময় থেকে কোন দেশের সময় কেউ ১ ঘণ্টা, ২ ঘণ্টা আগে, বা কেউ বা ৪ ঘণ্টা, ৬ ঘণ্টা পরে।এটাই হলো টাইম জোন।

ভারতের টাইমজোন নির্ধারিত হয় ৮২.৫° পূর্ব দ্রাঘিমা ধরে। এই অবস্থান UTC থেকে:

৮২.৫ ÷ ১৫ = ৫.৫ ঘণ্টা

অর্থাৎ, ভারতের সময় UTC-র থেকে ৫ ঘণ্টা ৩০ মিনিট এগিয়ে। তাই UTC+৫:৩০। মানে, যদি গ্রিনিচে বা ইংল্যান্ডে যখন দুপুর ১২টা হয়, তখন ভারতে সময় হবে বিকেল সাড়ে পাঁচটা

আর নিউইয়র্ক প্রায় ৭৫° পশ্চিম দ্রাঘিমায়। অর্থাৎ:

৭৫ ÷ ১৫ = ৫ ঘণ্টা (অর্থাৎ UTC −5)

  1. অর্থাৎ, নিউইয়র্ক UTC থেকে ৫ ঘণ্টা তাই UTC (স্ট্যান্ডার্ড টাইম) এবং UTC -4 (ডে-লাইট সেভিংস টাইমে)

এটাই কারণ, ভারতে সকাল ১০টা যখন হয়, তখন নিউইয়র্কে রাতের সাড়ে ১১.৩০টা!

       আরও পরিষ্কারভাবে উদাহরণ দিয়ে বোঝাতে গেলে –  

দেশUTCসময়
লন্ডন (UK)0 (স্ট্যান্ডার্ড)দুপুর ১২টা
ভারত+5:30বিকেল ৫টা ৩০ মিনিট
জাপান+9রাত ৯টা
নিউইয়র্ক-5সকাল ৭টা
বাংলাদেশ+6সন্ধ্যা ৬টা
ফিনল্যান্ড+3বিকাল ৩ টা

আপনি যদি এবার থেকে কোনো ঘড়িতে UTC+ বা − দেখে খানিকটা গর্বিতভাবে বলতে পারেন—”আমি জানি, এটা কেন হয়!”—তাহলে এই লেখাটুকু সার্থক!

Leave a comment