মানুষ হাসে কেন? আর কোন হাসি শরীরের পক্ষে ভালো?-সুপ্রিয় রায়

হাসি—একটা ছোট্ট অভিব্যক্তি, অথচ তার মধ্যে লুকিয়ে থাকে বিশাল শক্তি।আমরা কি জানি যে  হৃদয় থেকে একটি হাসি শুধু মুড ভালো করে না, এটি শরীর ও মনের জন্য একরকম প্রাকৃতিক ওষুধ! তাই আজ  আমরা জানতে চেষ্টা করি — মানুষ হাসে কেন, এবং কোন ধরনের হাসি আমাদের শরীরের পক্ষে সবচেয়ে উপকারী।

মানুষ হাসে কেন ?

মানুষ হাসে অনেক কারণে। প্রতিটা হাসির পেছনে একেকটা মানসিক, সামাজিক বা মনস্তাত্ত্বিক প্রেরণা কাজ করে।

  • আনন্দে – কৌতুক, ভালো গল্প, সঙ্গীজনের মজা—এসবই মানুষকে হাসায়।
  • সম্পর্ক গড়তে –  হাসি অন্যদের কাছে টেনে আনে, সম্পর্ক গড়ে , ভাঙা সম্পর্ক জোড়া লাগে।
  • মানসিক চাপ সামাল দিতে – চাপের মধ্যে থাকা অনেকেই অজান্তে হেসে ফেলেন। এটাও একধরনের মানসিক চাপ সামাল দেওয়ার কৌশল।
  • ভদ্রতা দেখাতে – ভদ্রতা দেখাতে অনেকে কৃত্রিম হাসি দেন, যদিও সেটা মনের থেকে না-ও আসতে পারে।

কোন ধরনের হাসি আমাদের শরীরের পক্ষে সবচেয়ে উপকারী ?

সব হাসি এক রকম নয়। তবে বিজ্ঞান বলছে, সবচেয়ে উপকারী হল “ডুচেন হাসি” (Duchenne Smile)।

এটি এমন এক ধরনের হাসি, যেখানে শুধু ঠোঁট নয়, চোখের কোণেও ভাঁজ পড়ে, এবং চোখদুটি হাসিতে চকচক করে ওঠে। এই হাসি আসে মন থেকে, আত্মিক আনন্দ থেকে, যার প্রভাব পড়ে সোজা আমাদের শরীর ও মস্তিষ্কে।

হাসি কেবল মনের খোরাক নয়—এটি একটি  ফ্রি থেরাপি!  , হাসলে শরীর-মন দারুনভাবে উপকৃত হয় । যেমন –

  • স্ট্রেস হরমোন (কর্টিসল) কমে যায়
  • ইমিউন সিস্টেম শক্তিশালী হয়
  • রক্তচাপ নিয়ন্ত্রণে আসে
  • ব্যথার অনুভূতি কমে
  •  মন ভালো থাকে, বিষণ্নতা দূর হয়
  • ঘুম ভালো হয়, কর্মক্ষমতা বাড়ে

আমাদের উচিৎ প্রতিদিন জোড় করেই কিছুটা সময় হাসির জন্য বরাদ্দ রাখা । কারণ হাসির অনুশীলন করলে মস্তিষ্ক ধীরে ধীরে এটিকে “স্বাভাবিক” আনন্দের উৎস বলে চিনে নিতে শুরু করে। অনুশীলনের মধ্যে যেমন –  

সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে হেসে নেওয়া
কৌতুক অনুষ্ঠান বা মজার ভিডিও দেখা
প্রিয় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া
 “ লাফটার যোগা ” বা হাসির ক্লাবে অংশ নেওয়া
 প্রতিদিন হাসির কিছু মুহূর্ত ডায়েরিতে লিখে রাখা

একটি প্রাণখোলা হাসি পারে বিষণ্ন মনকে রাঙিয়ে তুলতে।
আমরা প্রতিদিন নানা কারণে চিন্তায় ডুবে থাকি, কিন্তু একটুখানি হাসিই সেই অন্ধকার দূর করতে পারে।  তাই প্রতিদিন অন্তত একবার হলেও মন থেকে    হাসতেই হবে ।

Leave a comment