মানুষের জীবনকে যদি আমরা কেবল দেহের আয়ু দিয়ে বিচার করি, তবে তা অনেকটাই হবে অসম্পূর্ণ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শ্বাস-প্রশ্বাসের হিসেব হয়তো ক্যালেন্ডারে ধরা যায়, কিন্তু মন থেকে বেঁচে থাকার পরিসীমা কেবল সময় নয়, বরং গভীরতাও মাপে। শরীর তো সময়ের সঙ্গে ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, কিন্তু মন যখন জেগে থাকে, তখন মানুষ বয়স ভুলে যায়। কেউ সত্তরের দেহে দাঁড়িয়ে থাকলেও অন্তরে সে কিশোরের স্বপ্ন লালন করে, আবার কেউ যৌবনের প্রান্তেই ক্লান্ত হয়ে পড়ে, যেন অন্তর শুকিয়ে গেছে।
মানুষ আসলে চায় না শুধু দীর্ঘ জীবন। সে চায় এমন জীবন, যেখানে ভালোবাসা আছে, সম্পর্কের উষ্ণতা আছে, স্বপ্ন দেখার সাহস আছে।আসলে বেঁচে থাকা মানে শুধু শ্বাস নেওয়া নয়। বেঁচে থাকা মানে প্রতিটি ভোরকে নতুন করে আবিষ্কার করা, প্রতিটি সম্পর্ককে হৃদয়ের স্পর্শে উজ্জ্বল করে তোলা, প্রতিটি ব্যথার ভেতরেও কোনো এক আলো খুঁজে নেওয়া। কেউ চাইবে যতদিন ভোরের আলো তাকে নতুন করে জাগাতে পারে, ততদিন সে বাঁচুক। কেউ চাইবে যতদিন তার হাসি-কান্না অন্যের জীবনে অর্থ এনে দেয়, ততদিন সে জীবিত থাকুক।
আশা করি আমাদের সাথে সবাই একমত হবে – ‘মানুষ মন থেকে বাঁচতে চায় অনন্তকাল । যতদিন সত্য, সৌন্দর্য আর ভালোবাসা তার ভেতরে আলো জ্বালিয়ে রাখে। শরীরের আয়ু হয়তো সীমিত, কিন্তু মনের আয়ু অর্থপূর্ণ হলে জীবন সত্যিই পূর্ণতা পায়’ ।
মানুষ শুধু নিঃশ্বাস নিয়ে বাঁচতে চায় না ,
সে চায় একটু “ফিলিংস” সহ লাইফ!
সকালে ঘুম থেকে উঠে যদি মনে হয়—
“আরে, আজও বেঁচে আছি, কিছু একটা ভালো হবে”—
তাহলেই দিনটা জমে যায়!
মানুষ চায়—
যতদিন ভালোবাসা আছে, ততদিন সকালটা হোক ফ্রেশ আপডেটের মতো,
“New Version of Life Installed!”
যতদিন মনটা বলে—
“চল, আজও একটু হেসে নিই, কেঁদে নিই, প্রেম করি, ঝগড়া করি”—
ততদিনই জীবনটা রঙিন সিরিয়ালের মতো চলে।
কিন্তু যেদিন মনটা বলে—
“আজ কিছুই ভালো লাগছে না, WiFi-ও নেই, চার্জও নেই…”
সেদিন মানুষ ভাবে—
“এই লাইফটা কি শুধু ব্যাটারি চালিত?”
কারণ সত্যিটা হলো—
শুধু শরীরটা চললেই বাঁচা হয় না,
মনের ‘অনলাইন’ থাকাটাও জরুরি!
তাই মানুষ আসলে যতদিন মনটা বলে—
“Life is still interesting!”
ততদিনই বেঁচে থাকতে চায়,
একদম ফুল চার্জ হয়ে!
তাই আসল কথা হলো—
শুধু হার্টবিট থাকলেই লাইফ না,
মনের ‘অনলাইন’ থাকাটাই আসল ।