রাস্তার ধারে কেউ যদি চিৎকার করে বলে—
“আমার জিনিস কিনলে এক মাসে জীবন বদলে যাবে!”
আমরা কী করি?
হাসি… বলি—“ধোঁকা!”
কিন্তু মাইক হাতে একজন নেতা যখন বলেন—
“আমাকে ভোট দিন, পাঁচ বছরে সব বদলে দেব!”
আমরা?
হাততালি দিই… আর বলি—“এইবার ঠিক হবে!”
বাহ!
একই কথা—একটায় ঠকবাজি, আরেকটায় আশার আলো!
কোম্পানি মিথ্যে বললে কোর্টে যাই,
নেতা মিথ্যে বললে বলি—“চলবে!”
আসলে সমস্যা কোথায় জানো?
ওদের কথায় নয়… আমাদের বিশ্বাসে।
আমরা প্রশ্ন করি না—
আগে কী করেছিলে বা কি করছো ?
কতটা কথা রেখেছিলে বা কতটা রাখছো ?
শুধু শুনি আর ভাবি—“এইবার বোধহয় সত্যি হবে !”
তাই প্রতিশ্রুতি দেওয়াটা এখন খুব সহজ—
কারণ যাচাই করার লোক কম।
তাই আসো —
হাততালি দেওয়ার আগে প্রশ্ন করি,
বিশ্বাস করার আগে খোঁজ নিই।
নইলে এই বাজারে
আমরা নাগরিক না…
স্থায়ী “কাস্টমার” হয়েই থেকে যাবো!
প্রশ্নটা রইল—
আমরা কি শুধুই ভোট,
না কি আমরা সত্যিই সচেতন নাগরিক?
Krishna Kumar Ganguly
Khub bhalo
LikeLike
Abhijit Samadder
Excellent evaluation.
LikeLike
Krishna Chaudhuri
অসাধারণ লেখা
LikeLike
Tanima Goswami
Ashadharan lekha.
LikeLike
Balaka Samaddar
Right
LikeLike
Mitali Samadder
কি সুন্দর লিখেছেন দাদা মিষ্টি করে এরা মিথ্যা কথাটা বলে।
LikeLike
Ratnabali Chatterjee
আমরা অনেকেই কিন্তু শুকনো প্রতিশ্রুতিতে ভুলি না।গালভরা প্রতিশ্রুতির বন্যায় ভেসে হাততালি দিইনা। ধোঁকাবাজি বুঝেও নাগরিক অধিকার রক্ষায় অপেক্ষাকৃত কম ধোঁকাবাজ ভোটপ্রার্থীকে ভোট দিই।যদিও জানি নেতাদের প্রতিশ্রুতি শুধু কথার কথা।
খুব সময়োপযোগী প্রতিবেদন।আর ছবিটাও।
LikeLike
Santwana Bhattacharyya
Osadharon likhecho dada

LikeLike
Dipanwita Ganguly
Supriyo da lipi Himmat acche tik tik



LikeLike
Sudhir Bagchi
ঠিক। একদম ঠিক।
LikeLike
Argha Ghosh
খুব সুন্দর লেখা!
LikeLike
Hiren Sarkar
খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ, এতো সুন্দর লেখার জন্য।
LikeLike
Ananda Ghosh
সাধারণ সুন্দর লেখা দাদা। আমরা যদি সবাই সচেতন হতাম তাহলে বোধহয় নেতারা ভুয়ো প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিতে পারত না। স্যালুট দাদা স্যালুট। ওখানে কোন ঝামেলা হয়নি তো দাদা?
LikeLike
Kanika Dasgupta
Ei samoy er janna thik lekha er sathe perfect picture
LikeLike
Probodh Pal
দারুন এবং সঠিক লেখা।
LikeLike
Naru Mahato
খুব ন্যায্য কথা।
আমরা সবাই বলতেও পারি না।
নেতা সব ধরা ছোঁয়ার বাইরে।
LikeLike
Mohan Lal Ghose
Very correct !
LikeLike
Sukhendu Ray
তুই কি শিলিগুড়ি আছিস?? ওখানে ভোটের নাম আছে?? কলকাতায় ভোটের নাম নেই মনে হয়।
LikeLike
Jp Bose
Excellent
LikeLike
Dilip Saha
এই সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারছি না,
LikeLike
Prokash Bhowmick
Asadharan lekha Bastab abastha r sathik prakash o sathik bisleshan Amader sachetan nagarik hoye sathik bichar buddhi prayog kore bhot deoar din ekhono dur ast
LikeLike