এক মানবিক রাষ্ট্রের গল্প – সুপ্রিয় রায়

একটি শিশুর জন্ম মানে শুধু একটি পরিবারের আনন্দ নয়—এটি একটি সমাজের ভবিষ্যতের সূচনা। পৃথিবীর কিছু দেশ এই বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেছে। সেই দেশগুলোর মধ্যে অন্যতম হলো Finland।

ফিনল্যান্ডের রাজধানী Helsinki-তে কোনো শিশুর জন্ম মানেই শুধু অভিনন্দন নয়, বরং রাষ্ট্রের পক্ষ থেকে শুরু হয় এক সুন্দর সহযাত্রা। নতুন বাবা-মা সেখানে শুধু শুভেচ্ছাই পান না, পান বাস্তব সহায়তাও।

দেখা যাক রাষ্ট্রের বাস্তব সহায়তাগুলি কি কি ?

১. ফিনল্যান্ডে শিশু জন্মালে সরকার নতুন বাবা-মাকে একটি বিশেষ উপহার দেয়—যাকে বলা হয় Baby Box বা Maternity Package।

এই বাক্সে থাকে শিশুর প্রথম জীবনের জন্য প্রয়োজনীয় প্রায় ৫০-৬০ ধরনের জিনিস— জামা-কাপড়(বিভিন্ন সাইজ), মোজা, টুপি, কম্বল, গ্লাভস,ন্যাপি, বেবি বোতল,সাবান, ছোট খেলনা এবং শিশুর যত্নের নির্দেশিকা।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো—এই বাক্সের ভেতরে একটি স্লিপিং ব্যাগ থাকে। ফলে অনেক পরিবার প্রথম কয়েক মাস এটিকেই শিশুর ছোট বিছানা হিসেবে ব্যবহার করে।

সব মিলিয়ে অনেক মূল্যের জিনিস থাকে।

২. ফিনল্যান্ডে শিশু জন্মের পর বাবা-মা দুজনেই দীর্ঘ পেইড প্যারেন্টাল লিভ পান।মোট প্রায় ৩২০ দিনের ছুটি বাবা-মা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারেন।এই সময় তারা সন্তানের সঙ্গে কাটাতে পারেন জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো।

৩. হেলসিঙ্কিতে ছোট বাচ্চা নিয়ে চলাফেরা করাও সহজ। যদি বাবা বা মা স্ট্রলারে বাচ্চাকে নিয়ে বাস, ট্রাম বা মেট্রোতে ওঠেন, তাহলে সেই অভিভাবককে ভাড়া দিতে হয় না। এছাড়া বেশিরভাগ মেট্রো ও ট্রেন স্টেশনে লিফট ও র‍্যাম্প থাকে, যাতে প্র্যাম নিয়ে সহজে ওঠা-নামা করা যায়। বাস, ট্রাম ও মেট্রোতে স্ট্রলার বা প্র্যামের জন্য নির্দিষ্ট জায়গা থাকে যাতে ভিড়েও বাচ্চা নিরাপদ থাকে।

এই ছোট ছোট মানবিক সিদ্ধান্তই একটি সমাজকে বড় করে তোলে।

৪. গর্ভাবস্থার সময় থেকেই মায়েরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সুবিধা পান।শিশু জন্মের পরও মা ও নবজাতকের স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থা থাকে।

৫. শিশু একটু বড় হলে সরকার পরিচালিত ডে-কেয়ার ও প্রি-স্কুল শিক্ষা অত্যন্ত উন্নত ও সাশ্রয়ী।এতে বাবা-মা নিশ্চিন্তে কাজ করতে পারেন এবং শিশুরা পায় নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ।

সর্বশেষে এটাই বলা যায় – একটি সমাজ কতটা উন্নত তা শুধু অর্থনীতি দিয়ে বোঝা যায় না। বোঝা যায় সেই সমাজ তার নাগরিকদের জন্য কতটা যত্ন নেয়।সম্ভবত এই কারণেই Finland-কে প্রায়ই বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর একটি বলা হয়।

22 thoughts on “এক মানবিক রাষ্ট্রের গল্প – সুপ্রিয় রায়

  1. Rupa Bhattacharjee

    সব দেশে যদি এইরম ব্যবস্থা থাকতো সরকারের পক্ষ থেকে তাহলে কত ভালো হোত…. খুব ভালো লাগলো পড়ে 👌👌

    Like

  2. Aparajita Sengupta

    ‘সে এক রূপকথার ই দেশ ‘ – এমন দেশের এত সুন্দর কথা জানতে পেরে সত্যিই খুব ভাল লাগল। এই দেশকে দেখার সৌভাগ্য আমার হয়েছে ।

    Like

  3. Sudhir Bagchi

    দারুন দারুন। সত্যি শিক্ষিত দেশ বলেই একটি নবজাতকের জন্য এত চিন্তা ভাবনা করা হয়। খুব ভাল লাগল সুপ্রিয় এত কিছু জেনে।

    Like

  4. Ratnabali Chatterjee

    একটি শিশু ,ও ভবিষ্যৎ প্রজন্ম যে দেশের ভাবী সম্পদ তা এই দেশটি ভালভাবে উপলব্ধি করতে পেরেছে তাই এভাবে তাদের সুরক্ষা ও যত্নের বন্দোবস্ত করেছে।

    খুব ভাল লাগল বিশদে জেনে ও ছবিগুলো দেখে।

    Like

  5. Pratap Chatterjee

    খুব ভালো লাগলো। তবে এইসব সুবিধা পেতে গেলে জনসংখ্যা, রাষ্ট্রের আয়, শিক্ষা, সরকারের মানবিক সদিচ্ছা বিচার্য্য।

    Like

  6. Mamata Sengupta

    খুব ভাল লাগল অজানা দেশের অজানা তথ্য জেনে। লেখাটিতে এত সুন্দর ভাবে সামগ্রী গুলোর উল্লেখ করেছেন ।

    Like

  7. Apurba Neogi

    Very nice and praiseworthy post regarding Finland which is one of the happiest countries in the world. Thanks for enriching us about the baby care along with maternity and paternity leave rules in Finland which is simply amazing.

    Like

  8. Prokash Bhowmick

    Sundar chhabigulo saha apurba sundar barnana ekti samaj sachetan kalyankar rashtrer sundar parichay prakash kareche Kono prasansai jathesta noi.Sambidhan anujayi amader desh to kalyankar rashtra kintu amra ei pariseba swapneo bhabte pari ns

    Like

Leave a reply to supriyoroy Cancel reply