যতদিন শরীর হাটুকে প্রশ্ন না করে,
ঘরে থাকাকে যুক্তি বানিয়ে না তোলে ,
ততদিন সুযোগ পেলেই বেড়িয়ে পড়াই ভালো।
বন্ধু, এই দুনিয়াটাকে শুধু দূর থেকে দেখার জন্য নয়—
হেঁটে, বসে, থেমে, আবার চলতে চলতেই বুঝে নেওয়ার জন্য।
পকেট হয়তো অনেক সময় ডায়েটে থাকে,
কিন্তু মনটা যেন কখনও ক্যালোরি গুনে না খায়।
কারণ ভ্রমণে শুধু দৃশ্য জমে না,
নিজের ভেতরের মানুষটাকেও একটু একটু করে আবিষ্কার করা যায়।
ছবি তোলা জরুরি, হ্যাঁ,
কিন্তু তার থেকেও বেশি জরুরি স্মৃতি জমানো।
একদিন হয়ত আসবে, পা দুটো নিজেরাই বলে দেবে—
আজ আর নয়, এবার বসি।
সেদিন আর পথ ডাকবে না,
ডাকবে শুধু স্মৃতিরা।
তখন দূরে যাওয়ার তাড়া থাকবে না,
সময় নিজেই এসে পাশে বসবে।
চোখ বুজলেই শহর, পাহাড়, স্টেশন, মানুষের মুখ—
সব জেগে উঠবে নিঃশব্দে।
আর বুঝবে,
যে দিনগুলো চলতে চলতেই স্মৃতি বানিয়ে রেখেছিলে,
সেই স্মৃতিই একদিন হয়ে ওঠবে সবচেয়ে শান্তির ঠিকানা।
Ranadhis Banerjee
খুব সুন্দর লিখেছেন।
LikeLike
Mohan Lal Ghose
Khub bhalo laglo. Shanti pelam !
LikeLike
Ratnabali Chatterjee
আপনাদের এই ভ্রমণ পিপাসু মন যেন চিরদিনই এমন তৃষ্ণার্ত থাকে এই কামনা করি। নানা পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য, কিছুটা বা হাঁটু বিদ্রোহী হয়ে ওঠায় আপনার লেখা পড়ে দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়।তবে এই ঘোল ভারি স্বাদু।এত সুন্দর করে আপনাদের এই ভ্রমণ পিপাসাকে রূপ দিয়েছেন যা কবিতার মতো ছন্দময়।
আমার মা ভারি ভ্রমণ প্রিয় ছিলেন।বলতেন ভ্রমণের আগে আনন্দ ভ্রমণের সময় আনন্দ আর ভ্রমণের পর তার স্মৃতি রোমন্থনে আনন্দ।
LikeLike
Mitali Samadder
দারুন দারুন লিখেছেন দাদা। বেড়ানোর অভিজ্ঞতা কেউ কেড়ে নিতে পারেনা।এর থেকে ভালো কিছু নেই।
LikeLike
Mita Sengupta
Khub bhalo lekha
LikeLike
Tanima Goswami
Khub sundor likhecho. Darun laglo.
LikeLike
Aparna Mukherjee
Apuurbo lekhani te moner vab bujhiyechho. Shathik katha bolechho. Akmat.
LikeLike
Sanjoy Das
দাদা, একদম খাঁটি কথা। শরীর যতদিন সুস্থ সবল থাকে ততদিন নানান ভাবে আনন্দ ফুর্তি করাটাই উচিৎ।
LikeLike
Bani Paul
Thik tai… khub bhalo likhechho.
LikeLike
Anita Sengupta
লালদা তোমার লেখাটা খুব সুন্দর এবংসত্যি আমি খুব ভালো বুঝতে পারছি
LikeLike
Abhijit Samadder
49তম বইমেলায় তোমার ভ্রমণকাহিনী প্রকাশিত হওয়া উচিৎ ছিল।50তম বইমেলায় এটা চাই। সত্যি খুব সুন্দর লিখেছো।তোমাদের এই অদম্য ভ্রমন পিপাসা সত্যিই প্রশংসনীয়।
LikeLike
Sudhir Bagchi
খুব সুন্দর লিখেছ ভাই। ভ্রমণের আনন্দই অন্যরকম। খুব ভাল খুব ভাল। চালিয়ে যাও ভাই। সুস্থ থাকো আনন্দে থাকো।
LikeLike
Chandana Banerjee
কি সুন্দর লেখা! মানস ভ্রমণ হয় আপনার লেখা পড়ে।ধন্যবাদ।আনন্দে থাকুন।সুদূরের পিয়াসী।
LikeLike
Mamata Sengupta
একদম সত্যি কথা। এই ভ্রমণের বর্ণনা আমাদের ভীষণ ভাবে অনুপ্রাণিত করে।
LikeLike
Naru Mahato
শুভ সকাল।
লেখাটা মনকে নাড়া দিয়ে গেল।
বেড়ানোর প্রয়োজনীতা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলা হয়েছে।
ভালো থাকুন সবাই।





LikeLike
Tapashi Banerjee
খুব সুন্দর লিখেছ। একদম সঠিক।
LikeLike
Probodh Pal
খুব সুন্দর চিন্তা ধারা।
LikeLike
Surajit P Choudhury
Beautiful Darun Mind Blowing Post
LikeLike
Santwana Bhattacharyya
খুব সুন্দর লিখেছো। একদম ঠিক কথা। শুভ সকাল
ভালো থেকো তোমরা সকলেই
LikeLike