ভ্রমণ চলুক পা দুটো যতদিন সায় দেয় – সুপ্রিয় রায়

যতদিন শরীর হাটুকে প্রশ্ন না করে,

ঘরে থাকাকে যুক্তি বানিয়ে না তোলে ,

ততদিন সুযোগ পেলেই বেড়িয়ে পড়াই ভালো।

বন্ধু, এই দুনিয়াটাকে শুধু দূর থেকে দেখার জন্য নয়—

হেঁটে, বসে, থেমে, আবার চলতে চলতেই বুঝে নেওয়ার জন্য।

পকেট হয়তো অনেক সময় ডায়েটে থাকে,

কিন্তু মনটা যেন কখনও ক্যালোরি গুনে না খায়।

কারণ ভ্রমণে শুধু দৃশ্য জমে না,

নিজের ভেতরের মানুষটাকেও একটু একটু করে আবিষ্কার করা যায়।

ছবি তোলা জরুরি, হ্যাঁ,

কিন্তু তার থেকেও বেশি জরুরি স্মৃতি জমানো।

একদিন হয়ত আসবে, পা দুটো নিজেরাই বলে দেবে—

আজ আর নয়, এবার বসি।

সেদিন আর পথ ডাকবে না,

ডাকবে শুধু স্মৃতিরা।

তখন দূরে যাওয়ার তাড়া থাকবে না,

সময় নিজেই এসে পাশে বসবে।

চোখ বুজলেই শহর, পাহাড়, স্টেশন, মানুষের মুখ—

সব জেগে উঠবে নিঃশব্দে।

আর বুঝবে,

যে দিনগুলো চলতে চলতেই স্মৃতি বানিয়ে রেখেছিলে,

সেই স্মৃতিই একদিন হয়ে ওঠবে সবচেয়ে শান্তির ঠিকানা।

19 thoughts on “ভ্রমণ চলুক পা দুটো যতদিন সায় দেয় – সুপ্রিয় রায়

  1. Ratnabali Chatterjee

    আপনাদের এই ভ্রমণ পিপাসু মন যেন চিরদিনই এমন তৃষ্ণার্ত থাকে এই কামনা করি। নানা পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য, কিছুটা বা হাঁটু বিদ্রোহী হয়ে ওঠায় আপনার লেখা পড়ে দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়।তবে এই ঘোল ভারি স্বাদু।এত সুন্দর করে আপনাদের এই ভ্রমণ পিপাসাকে রূপ দিয়েছেন যা কবিতার মতো ছন্দময়।

    আমার মা ভারি ভ্রমণ প্রিয় ছিলেন।বলতেন ভ্রমণের আগে আনন্দ ভ্রমণের সময় আনন্দ আর ভ্রমণের পর তার স্মৃতি রোমন্থনে আনন্দ।

    Like

  2. Mitali Samadder

    দারুন দারুন লিখেছেন দাদা। বেড়ানোর অভিজ্ঞতা কেউ কেড়ে নিতে পারেনা।এর থেকে ভালো কিছু নেই।

    Like

  3. Sanjoy Das

    দাদা, একদম খাঁটি কথা। শরীর যতদিন সুস্থ সবল থাকে ততদিন নানান ভাবে আনন্দ ফুর্তি করাটাই উচিৎ।

    Like

  4. Abhijit Samadder

    49তম বইমেলায় তোমার ভ্রমণকাহিনী প্রকাশিত হওয়া উচিৎ ছিল।50তম বইমেলায় এটা চাই। সত্যি খুব সুন্দর লিখেছো।তোমাদের এই অদম্য ভ্রমন পিপাসা সত্যিই প্রশংসনীয়।

    Like

  5. Sudhir Bagchi

    খুব সুন্দর লিখেছ ভাই। ভ্রমণের আনন্দই অন্যরকম। খুব ভাল খুব ভাল। চালিয়ে যাও ভাই। সুস্থ থাকো আনন্দে থাকো।

    Like

  6. Naru Mahato

    শুভ সকাল।

    লেখাটা মনকে নাড়া দিয়ে গেল।

    বেড়ানোর প্রয়োজনীতা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলা হয়েছে।

    ভালো থাকুন সবাই।🙏🙏🙏🌹🌹🌹

    Like

Leave a reply to supriyoroy Cancel reply