গ্রীষ্মের হেলসিঙ্কি: আলোর শহরে জীবনের উচ্ছ্বাস- সুপ্রিয় রায়

আমাদের দেশে যখন , কখন রোদ, কখন বৃষ্টি, কখন মেঘলা আকাশ আবার কখন প্রচণ্ড গরম , আর্দ্রতার জেরে গলদঘর্ম অবস্থা , বাইরে বেরোনো যায় না তখন হেলসিঙ্কির বর্তমান আবহাওয়া হোল সময়ের নিজস্ব ছন্দ ভেঙে ফেলা—রাত যখন রাতের মতো নয়, বরং এক নরম আলোয় মোড়া রহস্যময় প্রহর।

এই শহরে এর আগে আমরা অনেকবার কাটিয়েছি কিন্তু এই প্রথম গ্রীষ্মকাল কাটানোর অভিজ্ঞতা যেন ধরা যায় না, শুধু অনুভব করা যায়। মধ্যরাতেও যখন ঘড়ির কাঁটার দিকে তাকাই , তখন চমকে উঠতে হয়—এতটা রাত, অথচ বাইরের আলো এখনও এমন? সূর্য যেন এখানকার মানুষদের কথা ভেবেই একটু বেশিক্ষণ থেকে যায়।

জুলাইয়ের হেলসিঙ্কি এক আলোর শহর। রাত যেন ভুলে গেছে অন্ধকারের কথা—সূর্য ডুবে গেলেও আলো থেকে যায় আকাশে, মানুষের মুখে। হেলসিঙ্কির গ্রীষ্মে রাত মানে অন্ধকার নয়—এ এক অপার্থিব আলোয় স্নাত সময়। মধ্যরাত পেরিয়ে গেলেও আকাশে রয়ে যায় নরম সোনালি আভা, যেন সূর্য তার বিদায় নিতে নিতে একটু দাঁড়িয়ে দেখে নিচ্ছে শহরটাকে।

শহরের রাস্তায় ঘুরে বেড়ায় সাইকেল, পার্কে ছড়িয়ে থাকে লোকজনের প্রাণচঞ্চল হাসি , বাচ্চারা দৌড়োয়, বড়রা পিকনিকে মেতে থাকে, আর ক্যাফের টেবিলগুলো প্রাণে ভরে ওঠে।

সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা হেলসিঙ্কি আজ শান্ত আর সংবেদনশীল—প্রকৃতি আর প্রযুক্তির মেলবন্ধনে গড়ে ওঠা এক আধুনিক ইউরোপীয় স্বপ্ন।

এ যেন এমন এক শহর, যেখানে সময় চলে ধীর পায়ে, কিন্তু মন ছুটে চলে দূরের দিকে, আলোয় ভেসে।

সমুদ্রের ধারে বসে থাকা মানুষগুলো কথা বলে ধীরে, হাওয়ার শব্দে মিশে থাকে হালকা হাসি। বাতাসে ভেসে বেড়ায় এক নির্জন শান্তি, যা দিনের ব্যস্ততা থেকে ছুটে আসা হৃদয়কে জড়িয়ে ধরে।

এই অভিজ্ঞতা শুধু চোখে দেখা নয়—এ এক অনুভব। অনেকটা দিনের শেষ প্রহরে লেখা কোনো অসমাপ্ত চিঠির মতো, যা এক বারে পড়ে ওঠা যায় না, আবার ফেলেও রাখাও যায় না।

এই আলো শুধু আলো নয়—এ এক অনুভব, এক নিঃশব্দ সংলাপ, যেখানে হেলসিঙ্কি নিজের মনের কথাগুলো আমাদের কানে ফিসফিসিয়ে বলে।

20 thoughts on “গ্রীষ্মের হেলসিঙ্কি: আলোর শহরে জীবনের উচ্ছ্বাস- সুপ্রিয় রায়

  1. Sanjoy Das

    দাদা, খুব ভালো লাগলো। শুধু হেলসিংকি কেন, প্যারিসের গ্রীষ্মকালীন দিনের অভিজ্ঞতা আমারও আছে। ওখানে সূর্য দেবতা যে কখন বা কত ক্ষণের জন্য নিদ্রামগ্ন থাকেন বলা ভার।

    Like

  2. Aparajita Sengupta

    হেলসিঙ্কি র রাতের বর্ণনা তোমার লেখনীতে অতি সুন্দর হয়ে ধরা দিয়েছে। ছবিগুলো খুব সুন্দর ।আমি যখন গিয়েছিলাম গ্রীষ্ম আমারও অপূর্ব লেগেছিল।খুব সুন্দর সময় কাটাও তোমরা আর আমাদের ছবি পাঠিও। 🧡❤

    Like

  3. Partha Pratim Dasgupta

    তাহলে তোমরা এখন আলোর ভুবনে ডুবে আছো যেখানে রাতের অন্ধকার নেই

    বরং রাতের সূর্য যেন পূর্ণিমার চাঁদের থেকেও উজ্জ্বল।

    Like

  4. Ratnabali Chatterjee

    সুপ্রিয়দার লেখার মুন্সিয়ানায় হেলসিংকি র প্রকৃতি ধরা দিল আমাদের চোখেও।ছোটবেলায় বই এ পড়ে ভাবতাম কি অচিন্তনীয় এই বিপুলা পৃথিবীর লীলা,এমন দেশও আছে যেখানে ছ মাস দিন, ছ মাস রাত! আজ অনেকটা সেই ছবিই দেখলাম। সঙ্গে সুন্দর সঙ্গত করেছে সুন্দর ভাষায় লেখা প্রকৃতির এই লীলার বর্ণনা। কোলাজ করা ছবিগুলোয় সবার আনন্দের প্রকাশ! সবটা মিলিয়ে লা জবাব।

    Like

  5. Sudhir Bagchi

    দারুন দারুন। খুব সুন্দর বর্ণনা দিয়েছ ভাই, খুব ভাল লাগল পড়ে। তোমার লেখার হাত খুব চমৎকার।

    Like

  6. Lipika Roy

    একেবারে যথোপযুক্ত লেখাগুলো পড়ছি আর মনের অনুভূতিতে সেইসব দৃশ্য চোখের সামনে ফুটে উঠছে।👌👌👌

    Like

  7. গীতশ্রী সিনহা

    পৌঁছে গেলাম তোমাদের কাছাকাছি তোমার লেখার মুন্সিয়ানায় ! অসাধারণ মনের শুশ্রূষা পেলাম ভাষার ও ভাবনার সাবলীল প্রতিফলন পেয়ে।

    Like

Leave a comment