অন্তিম আলো – সুপ্রিয় রায়

৭২ বছরের মালতী দেবী আজ একা। গত সপ্তাহে তার স্বামী অরুণবাবু চলে গেছেন—চিরতরে।
পঞ্চাশ বছরের সংসার।
ঘরের প্রতিটি কোণে অরুণের ছাপ। সেই টেবিল যেখানে সন্ধ্যায় দু’জনে একসাথে বসে চা খেতেন, সেই বারান্দা যেখানে বসে গল্প করতেন, আর সেই রেডিওটা—যা এখনো অরুণের প্রিয় রবীন্দ্রসঙ্গীত বাজায়।

প্রথম ক’টা দিন মালতী যেন মানুষ ছিল না—একটা অভ্যেসহীন সময়ের মধ্যে পড়ে গিয়েছিল।
রান্না করতে গিয়ে দু’জনের ভাত তুলতেন, পরে মনে পড়ে—আজ আর দ্বিতীয় থালা দরকার নেই।
রাতে ঘুম আসে না, পাশ ফিরে তাকালেই শুধু খালি বালিশ।

ধীরে ধীরে সময় পেরোয়। প্রতিবেশী , বন্ধু – বান্ধব , আত্মীয় স্বজন  সবাই আসে দেখা করতে, সন্তানদের ঘন ঘন ফোন ,ভিডিও কল আসে।
একদিন রেডিওতে শুনলেন, “জীবন চলে, অভাব থেকে যায়, কিন্তু মানুষ অভাব নিয়েই এগিয়ে চলে।”
মালতী সেদিন প্রথম একা বারান্দায় বসলেন। পাখিদের ডাক শুনলেন, একটু হেসেও উঠলেন।

একদিন সকালে চায়ের কাপ নিয়ে রেডিওর পাশে বসে বললেন,
— “চলো অরুণ, আজও একসাথে গান শুনি।”
রেডিও বাজছিল, “আমার চোখের মাঝে দেখেছি তোমার প্রতিচ্ছবি…”
মালতী জানেন, অরুণ আর ফিরবে না, কিন্তু তার স্মৃতি আজও তার জীবনের অংশ। আর তাতে তিনি একা নন—শুধু অন্যরকম সঙ্গীসাথী নিয়ে বেঁচে আছেন।

এটাই একমাত্র বাস্তব – জীবনের পথে কেউ সঙ্গী হয়ে উঠলেও, কেউ একসময় স্মৃতি হয়ে যায়। কিন্তু জীবন—সে থেমে থাকে না, সে এগিয়ে চলে। কারও চলে যাওয়ার পর তার স্মৃতিকে যদি বোঝা না বানিয়ে শক্তি হিসেবে ধরা যায়, তবে মানিয়ে নেওয়াটা সহজ হয়।

32 thoughts on “অন্তিম আলো – সুপ্রিয় রায়

  1. Santwana Bhattacharyya

    একেবারে মনের ভিতর কার কথা বলতে পেরেছো। এটা ই বাস্তব আর মৃত্যু হলো চিরন্তন সত্য। আমরা সকলেই চলে যাবার পর পিছনে পড়ে থাকবে সব স্মৃতিগুলো।🌹🌹🌹🌹

    Like

  2. Champak Mitra

    So pretty 💕 জীবন জীবনের পথেই এগিয়ে যায় যত বাধা বিপত্তি আসুক না কেন। পৃথিবীর পরিবার তন্ত্র কিন্তু এক সুতোয় বাঁধা।এর মোহ মায়া কাটিয়ে ওঠার শক্তি চাই, কঠিন তবে সময় দিতে হবে। মনের জানালা যে খোলা।

    Like

  3. Jp Bose

    A short piece of an article where the author described the pain of bereavement, especially when the most dear one departs for ever ,’ ending light .each lines are heart touching and represents strong emotional feelings that the author created.you have done well

    Like

  4. Abhijit Bhattacharyya

    জীবন থেমে থাকেনা, সে এগিয়ে চলে…. একেবারেই তাই, খুব সত্যি কথা |

    লেখাটা ভালো লাগলো, মন ছুয়ে গেল |❤️

    Like

  5. Dipanwita Ganguly

    দাদাভাই —-মন ছুয়ে যাওয়ার কথা

    বাস্তবটাকে আমাদের মেনে নিতেই হয়।

    কিন্তু মনের ভেতরে স্বয়নে -স্বপনে –

    স্মরণে তাকে ভোলা যায় না কিন্তু আমাদের মনের জোরে আমরা এগিয়ে চলি এটাই মনের শক্তি। আর এই ভাবেই আমরা এগিয়ে চলবো একদিন চলে যাব কেউ থাকবে না।

    Like

  6. Sudhir Bagchi

    বাহ্ সুন্দর লিখেছ ভাই । বাস্তবটা আমাদের মেনে নিতেই হয়। কারণ অন্য কোন উপায় নেই। তবে সময় দিতে হয়। সময় ধীরে ধীরে সব কিছু ঠিক করে দেয়।

    Like

  7. Ratnabali Chatterjee

    সুন্দর করে একটা নিষ্ঠুর সত্যকে এঁকেছেন।কালের নিয়মে একদিন যুগলের জোট ভেঙে যাবে। বাকি জীবনটা একা পড়ে থাকা মানুষটিকে একাকীত্ব কুরে কুরে খাবে।”তবুও প্রাণ নিত্যধারা,আছে চন্দ্র সূর্য তারা,বসন্ত নিকুঞ্জে গাহে বিচিত্র রাগে।” তবু বাঁচতে হয়,হাসতে হয় স্মৃতির ঝাঁপি আগলে শেষের দিনের অপেক্ষায় থাকতে হয় ,মন গুনগুন করে গায়,”মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে।”

    Like

  8. Aparajita Sengupta

    জীবনের চরম সত্য কে এত সুন্দর করে লিখেছো, খুব ভালো লাগল। মন ছুঁয়ে গেল। সত্যি তো আমাদের জীবনে কোনো কিছুই থেমে থাকে না। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়ে আমাদের ভালো থাকতে হবে।

    Like

Leave a comment