৭২ বছরের মালতী দেবী আজ একা। গত সপ্তাহে তার স্বামী অরুণবাবু চলে গেছেন—চিরতরে।
পঞ্চাশ বছরের সংসার।
ঘরের প্রতিটি কোণে অরুণের ছাপ। সেই টেবিল যেখানে সন্ধ্যায় দু’জনে একসাথে বসে চা খেতেন, সেই বারান্দা যেখানে বসে গল্প করতেন, আর সেই রেডিওটা—যা এখনো অরুণের প্রিয় রবীন্দ্রসঙ্গীত বাজায়।
প্রথম ক’টা দিন মালতী যেন মানুষ ছিল না—একটা অভ্যেসহীন সময়ের মধ্যে পড়ে গিয়েছিল।
রান্না করতে গিয়ে দু’জনের ভাত তুলতেন, পরে মনে পড়ে—আজ আর দ্বিতীয় থালা দরকার নেই।
রাতে ঘুম আসে না, পাশ ফিরে তাকালেই শুধু খালি বালিশ।
ধীরে ধীরে সময় পেরোয়। প্রতিবেশী , বন্ধু – বান্ধব , আত্মীয় স্বজন সবাই আসে দেখা করতে, সন্তানদের ঘন ঘন ফোন ,ভিডিও কল আসে।
একদিন রেডিওতে শুনলেন, “জীবন চলে, অভাব থেকে যায়, কিন্তু মানুষ অভাব নিয়েই এগিয়ে চলে।”
মালতী সেদিন প্রথম একা বারান্দায় বসলেন। পাখিদের ডাক শুনলেন, একটু হেসেও উঠলেন।
একদিন সকালে চায়ের কাপ নিয়ে রেডিওর পাশে বসে বললেন,
— “চলো অরুণ, আজও একসাথে গান শুনি।”
রেডিও বাজছিল, “আমার চোখের মাঝে দেখেছি তোমার প্রতিচ্ছবি…”
মালতী জানেন, অরুণ আর ফিরবে না, কিন্তু তার স্মৃতি আজও তার জীবনের অংশ। আর তাতে তিনি একা নন—শুধু অন্যরকম সঙ্গীসাথী নিয়ে বেঁচে আছেন।
এটাই একমাত্র বাস্তব – জীবনের পথে কেউ সঙ্গী হয়ে উঠলেও, কেউ একসময় স্মৃতি হয়ে যায়। কিন্তু জীবন—সে থেমে থাকে না, সে এগিয়ে চলে। কারও চলে যাওয়ার পর তার স্মৃতিকে যদি বোঝা না বানিয়ে শক্তি হিসেবে ধরা যায়, তবে মানিয়ে নেওয়াটা সহজ হয়।
Banya Basu
Khub sundor
LikeLike
Santwana Bhattacharyya
একেবারে মনের ভিতর কার কথা বলতে পেরেছো। এটা ই বাস্তব আর মৃত্যু হলো চিরন্তন সত্য। আমরা সকলেই চলে যাবার পর পিছনে পড়ে থাকবে সব স্মৃতিগুলো।



LikeLike
Champak Mitra
So pretty
জীবন জীবনের পথেই এগিয়ে যায় যত বাধা বিপত্তি আসুক না কেন। পৃথিবীর পরিবার তন্ত্র কিন্তু এক সুতোয় বাঁধা।এর মোহ মায়া কাটিয়ে ওঠার শক্তি চাই, কঠিন তবে সময় দিতে হবে। মনের জানালা যে খোলা।
LikeLike
Probodh Pal
তুমি তো সবসময়ই বাস্তব জীবনে নিয়ে লেখ। লেখাটা খুবই ভালো হয়েছে।
LikeLike
Jp Bose
A short piece of an article where the author described the pain of bereavement, especially when the most dear one departs for ever ,’ ending light .each lines are heart touching and represents strong emotional feelings that the author created.you have done well
LikeLike
Dalia Deb
Ashadharon vabna kothay porinoto



LikeLike
Ananda Ghosh
Dada salut khub sundor bolechen
LikeLike
Gautam Chaki
অপূর্ব লাগলো।
LikeLike
Krishna Chaudhuri
মন ছুঁয়ে গেল লেখাটা পড়ে।
LikeLike
Anindita Majumdar
Darun likhechen dada
LikeLike
Surajit P Choudhury
Just Superb Excellent
LikeLike
Pranab Banerjee
Your life is yours. Enjoy it in your way.
LikeLike
Prem Hari Ray
Very nice dada
LikeLike
Sampa Gupta
Eta aamar golpo
LikeLike
Surajit Das Gupta
দিন শেষের অন্তিম আলো
LikeLike
Surajit Das Gupta
দিন শেষের অন্তিম আলো
LikeLike
Abhijit Bhattacharyya
জীবন থেমে থাকেনা, সে এগিয়ে চলে…. একেবারেই তাই, খুব সত্যি কথা |
লেখাটা ভালো লাগলো, মন ছুয়ে গেল |
LikeLike
Dipanwita Ganguly
দাদাভাই —-মন ছুয়ে যাওয়ার কথা
বাস্তবটাকে আমাদের মেনে নিতেই হয়।
কিন্তু মনের ভেতরে স্বয়নে -স্বপনে –
স্মরণে তাকে ভোলা যায় না কিন্তু আমাদের মনের জোরে আমরা এগিয়ে চলি এটাই মনের শক্তি। আর এই ভাবেই আমরা এগিয়ে চলবো একদিন চলে যাব কেউ থাকবে না।
LikeLike
Biman Kumar Chatterjee
লেখাটি ভালো। আরও একটু লিখতে পারতে।
LikeLike
Aparna Mukherjee
Tumi khub shundor r shabolil vashae moner katha likhte paro. Khub bastab katha likhechho. Khub positive chinta vabna. Apurbo lekhoni.
LikeLike
Swapan Sarkar
ভালো লিখেছেন, আপনার প্রতিটি লেখা খুব আগ্রহ নিয়ে পড়তে হয়
LikeLike
Sudhir Bagchi
বাহ্ সুন্দর লিখেছ ভাই । বাস্তবটা আমাদের মেনে নিতেই হয়। কারণ অন্য কোন উপায় নেই। তবে সময় দিতে হয়। সময় ধীরে ধীরে সব কিছু ঠিক করে দেয়।
LikeLike
Tapas Banerjee
খুব সুন্দর লেখা অতি বাস্তব
LikeLike
Lipika Roy
মন ছুঁয়ে যাবার মত বাস্তব কথা লিখেছো
LikeLike
Bani Paul
Khub sundor likhecho.Songe picture .
LikeLike
Udayan Kumar Mukherjee
খুব সুন্দর হয়েছে লেখাটা
LikeLike
Basabdatta Lahiri
খুব সুন্দর আর ভীষণ positive ভাবনা
LikeLike
Tapashi Banerjee
খুব সুন্দর। খুব ভালো লাগলো
LikeLike
Prokash Bhowmick
Bastab jiban niye asaadharan pratibedan sathe sundar prakritik paribeshe sundar chhabi
LikeLike
Krishnasis Chatterjee
সুন্দর প্রতিবেদন
LikeLike
Ratnabali Chatterjee
সুন্দর করে একটা নিষ্ঠুর সত্যকে এঁকেছেন।কালের নিয়মে একদিন যুগলের জোট ভেঙে যাবে। বাকি জীবনটা একা পড়ে থাকা মানুষটিকে একাকীত্ব কুরে কুরে খাবে।”তবুও প্রাণ নিত্যধারা,আছে চন্দ্র সূর্য তারা,বসন্ত নিকুঞ্জে গাহে বিচিত্র রাগে।” তবু বাঁচতে হয়,হাসতে হয় স্মৃতির ঝাঁপি আগলে শেষের দিনের অপেক্ষায় থাকতে হয় ,মন গুনগুন করে গায়,”মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে।”
LikeLike
Aparajita Sengupta
জীবনের চরম সত্য কে এত সুন্দর করে লিখেছো, খুব ভালো লাগল। মন ছুঁয়ে গেল। সত্যি তো আমাদের জীবনে কোনো কিছুই থেমে থাকে না। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়ে আমাদের ভালো থাকতে হবে।
LikeLike