Category: TOURISM

আমাদের চোখে সিয়াটেলের সিওয়ার্ড পার্ক

শনিবার অর্থাৎ এখানকার 27/05/2023 তারিখ বিকালবেলা চলে গেছিলাম সাত মাইল দূরে ওয়াশিংটন লেকের পাশে সিওয়ার্ড পার্কে (Seward park)। ৩০০ একর জায়গা জুড়ে সবুজ অরন্যে বেষ্টিত অসাধারণ সুন্দর পরিবেশ সমৃদ্ধ একটি পার্ক । এটি বার্ডিং, রোড বাইকিং, পিকনিক , বিভিন্ন খেলাধুলা, মাছ ধরা , সাঁতার কাটা   এবং দৌড়ানো বা হাটার জন্য খুবই জনপ্রিয় স্থান ।

আমাদের চোখে সিয়াটেলের স্নোক্যালমি জলপ্রপাত / Snoqualmie Falls

শুক্রবার অর্থাৎ ২৬/০৫/২০২৩ তারিখ বিকাল বেলা আমরা বেড়িয়ে পড়লাম সিয়াটেল থেকে, আর প্রায় ২৯ মাইল দূরে ৩৫ মিনিট জার্নি করে পৌঁছে গেলাম স্নোক্যালমি জলপ্রপাতে । সমুদ্রের মতো ওয়াশিংটন লেকের উপর দিয়ে ডান হাতে পাহাড়কে রেখে সবুজ অরন্যের মধ্য দিয়ে পৌঁছে গেলাম অসাধারণ পরিবেশ সমৃদ্ধ অনেকটা জায়গা জুড়ে অবিরাম বয়ে চলেছে আন্তর্জাতিকভাবে পরিচিত  স্নোক্যালমি জলপ্রপাত যা … Continue reading আমাদের চোখে সিয়াটেলের স্নোক্যালমি জলপ্রপাত / Snoqualmie Falls →

আমদের চোখে সিয়াটেলের ডিসেপশন পাস (Deception Pass)

পরেরদিন রবিবার অর্থাৎ এখানকার ২১/০৫/২০২৩ তারিখ ব্রেকফাস্ট করে বেড়িয়ে পড়লাম প্রায় ৭০ মাইল দূরে Deception Pass দেখতে । ডিসেপশন পাস হলো একটি প্রণালী যা হুইডবে দ্বীপকে, ফিডালগো দ্বীপ থেকে পৃথক করেছে এবং জুয়ান ডি ফুকা প্রণালীকে স্কাগিট উপসাগরের সাথে সংযুক্ত করেছে । পাহাড়, সমুদ্র আর দ্বীপ নিয়ে অসাধারণ সৌন্দর্যে ভরা প্রশান্ত মহাসাগরীয় একটা বিচ ।আমার … Continue reading আমদের চোখে সিয়াটেলের ডিসেপশন পাস (Deception Pass) →

আমাদের চোখে সিয়াটেলের আলকাই বিচ (Alki Beach )

গতকাল শনিবার অর্থাৎ এখানকার ২০/০৫/২০২৩ বিকালে চলে গেছিলাম প্রশান্ত মহাসাগরের Alki সৈকতে । সারা সৈকত জুড়ে ছিল অনেক মানুষের ভিড়। কেউ পরিবারের সাথে আবার কেউ পরিজনদের সাথে যে যার মতো আনন্দে মেতে ছিল । সূর্যের পড়ন্ত আলোয় অস্বাভাবিক সুন্দর এক পরিবেশ তৈরি হয়েছিল । দৃশ্যমান Downtown এর আলো যখন এক এক করে জ্বলে উঠছিল সৈকত … Continue reading আমাদের চোখে সিয়াটেলের আলকাই বিচ (Alki Beach ) →

আমাদের চোখে মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেল

আমরা এখন আমাদের ছোট ছেলের কাছে সিয়াটেলে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিম অঞ্চলে, ওয়াশিংটন অঙ্গরাজ্যে সিয়াটেল একটি প্রাণবন্ত শহর। এই শহরের প্রাকৃতিক সৌন্দর্য এককথায় অতুলনীয় । কি নেই । আছে সমুদ্র ,আছে বিশাল বড় লেক যার এমাথা থেকে অন্য মাথা দেখা যায় না । ড্রাইভিং দূরত্বের মধ্যে রয়েছে মাউন্ট রেইনিয়ার ন্যাশনাল পার্ক,  অলিম্পিক ন্যাশনাল পার্ক … Continue reading আমাদের চোখে মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেল →

আমাদের চোখে লাটভিয়ার রাজধানী রিগা

১৮/০৪/২০২৩ তারিখ আমরা হোটেল থেকে complimentary breakfast খেয়ে সকাল নটায় গাড়ি নিয়ে রওনা দিলাম ১৮৪ কিমি দূরে লাটভিয়ার রাজধানী রিগার উদ্দেশ্যে । রিগা বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত   বাল্টিক অঞ্চলের বৃহত্তম শহর আর রাশিয়ার একদম পাশে । লাটভিয়া বিভিন্ন সময়ে সুইডিশ , পোল্যান্ড , জার্মানি ও রুশদের দ্বারা শাসিত হয় । তবে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন … Continue reading আমাদের চোখে লাটভিয়ার রাজধানী রিগা →

আমাদের চোখে ফিনল্যান্ডের গ্রাম পুউমালা(PUUMALA)

আমাদের চোখে ফিনল্যান্ডের গ্রাম পুউমালা(PUUMALA) ২৮শে এপ্রিল ছিল শনিবার , ২৯ রবিবার আর ১লা মে সোমবার ফিনল্যান্ডে VAPPU DAY হিসাবে ছিল ছুটি । তাই এই তিনদিনের ছুটি উপভোগ করতে আমরা অর্থাৎ আমি , আমার স্ত্রী লিপিকা , আমার বড় ছেলে সায়ক, আমার বৌমা মধুপর্ণা , আমার ছেলের বন্ধু দেবাশীষ , দেবাশীষের স্ত্রী মুন , ওদের … Continue reading আমাদের চোখে ফিনল্যান্ডের গ্রাম পুউমালা(PUUMALA) →

আমাদের চোখে এস্তোনিয়ার পার্নু

১৭ই এপ্রিল থেকে ১৯শে এপ্রিল আমদের বউমাকে সুইডেন যেতে হবে অফিসের কাজে ।তাই ছেলে বলল যে চলো এই তিনদিন আমরাও ঘুরে আসি এস্তোনিয়ার পার্নু ও লাটভিয়া থেকে । এখন তো work from home , সুতরাং ও হোটেল থেকে অফিসের কাজ করে নেবে । আর আমরা  পার্নুতে সমুদ্রের ধারে ঘুরে বেড়াবো । বেড়াতে যাওয়ার জন্য আমরা … Continue reading আমাদের চোখে এস্তোনিয়ার পার্নু →

আমাদের চোখে ইতালির রাজধানী রোম

এর আগের লেখা ‘আমাদের চোখে ভ্যাটিকান সিটি’তে লিখেছি যে  07/04/2023 তারিখ আমরা ভেনিস থেকে ভোরে রোমে এসে পৌঁছেছিলাম । রোম হল ইতালির রাজধানী শহর এবং বিশ্বের সবচেয়ে ঐতিহাসিকভাবে সমৃদ্ধ এবং সাংস্কৃতিকভাবে উল্লেখযোগ্য শহরগুলির মধ্যে একটি। প্রথমে চলে গেছিলাম ভ্যাটিকান সিটি দেখতে । ভ্যাটিকান সিটির সুন্দর স্মৃতি নিয়ে দুপুরবেলা ভ্যাটিকান সিটি থেকে বেড়িয়ে আহার সেরে আমরা … Continue reading আমাদের চোখে ইতালির রাজধানী রোম →