Category: TOURISM

আমাদের চোখে ফিনল্যান্ড / The Republic of Finland through our lens

ফিনল্যান্ড হল উত্তর ইউরোপে বাল্টিক সাগর, বোথনিয়া উপসাগর এবং ফিনল্যান্ড উপসাগরের সীমানায় অবস্থিত একটি দেশ যার পরিচিতি তার প্রাকৃতিক সৌন্দর্য, প্রযুক্তিগত অগ্রগতি এবং উচ্চ জীবনযাত্রার জন্য । ফিনল্যান্ডের জনসংখ্যা প্রায় 5.5 মিলিয়ন এবং এর সরকারী ভাষা ফিনিশ এবং সুইডিশ। হেলসিঙ্কি হল দেশের রাজধানী এবং বৃহত্তম শহর, যার জনসংখ্যা 650,000-এর বেশি। ফিনল্যান্ডের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে … Continue reading আমাদের চোখে ফিনল্যান্ড / The Republic of Finland through our lens →

আমাদের চোখে ভ্যাটিকান সিটি/ Vatican City through our lens

07/04/2023 রাতের ট্রেনে করে আমরা চারজন ভোর থাকতেই এসে পৌছালাম ইতালির রাজধানী এবং সবচেয়ে বড় শহর  রোমে । সোজা চলে গেলাম হোটেলে । যেহেতু আমাদের ভ্যাটিকান সিটিতে গাইডেড ট্যুর বুক করা ছিল দুপুর সাড়ে ১২ টা থেকে , তাই ভালমতো ফ্রেস হয়ে ব্রেকফাস্ট খেয়ে আমরা একটা ট্যাক্সি নিয়ে সোজা চলে গেলাম তিবের নদীর পশ্চিম তীরে ভ্যাটিকানের … Continue reading আমাদের চোখে ভ্যাটিকান সিটি/ Vatican City through our lens →

আমাদের চোখে ইতালির ভেনিস  / Venice of Italy through our lens

গত ০৫/০৪/২০২৩ আমরা চারজন অর্থাৎ আমি, আমার স্ত্রী লিপিকা , আমার বড় ছেলে সায়ক আর আমার বৌমা মধুপর্ণা  ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি থেকে রাত সাড়ে ৯ টায় আকাশপথে উত্তর-পূর্ব ইতালির আড্রিয়াটিক সাগরের (Adriatic sea)বুকে গড়ে উঠা ভেনেতো অঞ্চলের প্রধান সুন্দরতম ভাসমান শহর ভেনিস অভিমুখে রওনা দিলাম । সময় লাগলো তিনঘণ্টা । বেশ রাত হয়ে গেছিল তাই আর কোথাও না … Continue reading আমাদের চোখে ইতালির ভেনিস  / Venice of Italy through our lens →

আমাদের চোখে মুর্শিদাবাদ

গত ১৩ই ফেব্রুয়ারী ২০২৩ ঘুরতে চলে গেছিলাম ভাগীরথীর তীরে একসময়ের বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদে । সকাল ৬ টা ৫০ মিনিটে কলকাতা ষ্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে রওনা হয়ে মুর্শিদাবাদ পৌছালাম সকাল ১০ টা ৩০ এ । বাইরে বেড়িয়ে দেখি পশ্চিমবঙ্গ সরকারের মতিঝিল টুরিস্ট লজ থেকে আমাদের জন্য টোটো পাঠিয়েছে । জন প্রতি ২০ টাকা … Continue reading আমাদের চোখে মুর্শিদাবাদ →

নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম ও কৈখালী  

গত পরশু অর্থাৎ ০৭/০২/২০২৩ তারিখ লিপিকার জন্মদিন উপলক্ষে আমরা সকাল সকাল ঘুরতে বেড়িয়েছিলাম দক্ষিণ ২৪ পরগণার জয়নগর থানার কাছে নিমপীঠে ও মাতলা নদীর তীরে কৈখালীতে । গড়িয়া থেকে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের পথের দূরত্ব ৪১ কিমি । গাড়িতে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা । সুন্দর ঝকঝকে রাস্তা । আর নিমপীঠ থেকে কৈখালীর দূরত্ব ৩২ কিমি … Continue reading নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম ও কৈখালী   →

আমাদের চোখে ঝাড়গ্রাম ও খড়গপুর আই আই টি

২০২২ সালের শেষদিনটাকে ও ২০২৩ সালের প্রথম দিনটাকে স্মরণীয় করে রাখতে বেড়িয়ে পড়লাম ৩১ তারিখ ভোরে, লক্ষ্য ঝাড়গ্রাম ও খড়গপুর আই আই টি ।দ্বিতীয় হুগলী সেতুর উপর দিয়ে নবান্নকে ডান হাতে রেখে আমাদের গাড়ি এসে দাঁড়াল গড়িয়া থেকে ৭৫ কিমি দূরে কোলাঘাটে । সময় নিল দেড় ঘণ্টা । প্রাতরাশ সেরে আমরা সোজা এগিয়ে চললাম খড়গপুর … Continue reading আমাদের চোখে ঝাড়গ্রাম ও খড়গপুর আই আই টি →

আলমোড়া / ALMORA

পরের দিন অর্থাৎ ১৪/১০/২০২২ সকালে মুন্সিয়ারি থেকে আবার কালামুনি টপ হয়ে সেই রোমাঞ্চকর রাস্তা ধরে বিরথি ফলস হয়ে রওনা দিলাম উদ্দেশ্য আলমোড়া । আলমোড়া সমুদ্রপৃষ্ট থেকে ১৬৪২ মিটার উচ্চতায় একটি সেনানিবাস শহর । মুন্সিয়ারি থেকে আলমোড়া ১৯৭ কিমি, সময় লাগে প্রায় সাত ঘণ্টা ।বাঘেশ্বর অবধি একই রাস্তা তারপর গোমতী নদীকে বাঁদিকে রেখে এগিয়ে যেতে হয় … Continue reading আলমোড়া / ALMORA →

বাগেশ্বর ও মুন্সিয়ারি / Bageshwar & Munsiyari

পরের দিন অর্থাৎ ১২/১০/২০২২ তারিখ সকালের জলখাবার খেয়ে চললাম সমুদ্রপৃষ্ট থেকে ২২০০ মিটার উঁচুতে মুন্সিয়ারিতে । পথে পড়লো গোমতী ও সরযূর সঙ্গমে পুণ্য শৈবতীর্থ বাগেশ্বর। রামায়নে সরযূ নদীর কথা পড়েছি , তাই চোখের সামনে সরযূ নদী দেখে মনটা উৎফুল্ল হয়ে উঠলো । বাগেশ্বর প্রাকৃতিক পরিবেশ, হিমবাহ, নদী এবং মন্দিরের জন্য পরিচিত ।বাগেশ্বর থেকে আরও ১২৬ … Continue reading বাগেশ্বর ও মুন্সিয়ারি / Bageshwar & Munsiyari →

রানীক্ষেত, কৌসানি, বৈজনাথ / KOUSANI, RANIKHET, BAIJNATH

পরের দিন অর্থাৎ ১০/১০/২০২২ তারিখ সকালের প্রাতরাশ সেরে আমরা নৈনিতালকে বিদায় জানিয়ে বৃষ্টির মধ্যেই রওনা হলাম রানীক্ষেতের উদ্দেশ্যে । রানীক্ষেত , নৈনিতাল থেকে ৫৮ কিমি । যেতে লাগে ২ ঘণ্টা মতো  । পথে পড়লো কাইঞ্চি ধাম যেটা একটি বিখ্যাত হনুমান মন্দির 1960 সালে নিম করোলি বাবা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।বাইরে তখনও অঝোরে বৃষ্টি পড়ে চলেছে । … Continue reading রানীক্ষেত, কৌসানি, বৈজনাথ / KOUSANI, RANIKHET, BAIJNATH →