Category: SHORT STORY

জয় মোবাইল মহারাজের জয় – সুপ্রিয় রায়

সার্থক আর সাথীর সংসারে আর একজন সদস্য আছে । তার জন্য আলাদা ঘর লাগে না, আলাদা খাবারও লাগে না, কিন্তু সে সংসারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। তার নাম— মোবাইল মহারাজ।সকালে ঘুম থেকে উঠেই দুজনের প্রথম দর্শন হয় মোবাইল মহারাজের। তারপর একে অপরের। একদিন সাথী ইউটিউবে নতুন রেসিপি দেখতে দেখতে মাছের ঝোলের  জায়গায় ঠাণ্ডা পায়েস গরম করতে … Continue reading জয় মোবাইল মহারাজের জয় – সুপ্রিয় রায় →

অনলাইন বাজারের কাণ্ডকারখানা – সুপ্রিয় রায়

সার্থকবাবুর বয়স সত্তর পেরিয়েছে। সাথী দেবীরও ষাটের কোঠা অনেক আগেই পেরিয়েছে। কিন্তু একটা বিষয়ে দু'জনের অদ্ভুত মিল ছিল—তাঁরা বিশ্বাস করতেন, মানুষের বয়স বাড়ে, শেখার বয়স নয়। তবে কথাটা বলা যত সহজ, বাস্তবে মানা তত সহজ নয়! সকালে চা খেতে খেতে সাথী দেবী বললেন,— শোনো, আজ আর বাজারে যেতে হবে না। সবকিছু অনলাইনে অর্ডার করে দাও। … Continue reading অনলাইন বাজারের কাণ্ডকারখানা – সুপ্রিয় রায় →

ভালো লাগারও কি রকমফের আছে?- সুপ্রিয় রায়

পাড়ার মোড়ের চায়ের দোকানটা শুধু চা বিক্রি করত না, মানুষের মনও বিক্রি করত—অন্তত চায়ের দোকানদার মানবের তাই মনে হতো। প্রতিদিন সকালে সেখানে বয়স্কদের আড্ডা বসত। রাজনীতি থেকে ক্রিকেট, পেঁয়াজের দাম থেকে পাড়ার খবর—কিছুই বাদ যেত না। সেদিনও আড্ডা জমে উঠেছে। হঠাৎ অরুনবাবু বললেন,— শুনেছেন? আমাদের পাড়ার পিন্টু বড় কোম্পানিতে চাকরি পেয়েছে। সঙ্গে সঙ্গে সবাই প্রায় … Continue reading ভালো লাগারও কি রকমফের আছে?- সুপ্রিয় রায় →

লোহিত আর তার চার বন্ধু – সুপ্রিয় রায়

মানুষের শরীরের গভীরে আছে এক আশ্চর্য রাজ্য—লাল রাজ্য। সেখানে কোটি কোটি লাল রক্তকণিকা ছোট্ট নৌকার মতো ছুটে বেড়ায়। তাদের কাজ শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেওয়া। সেই রাজ্যেই একদিন জন্ম হলো একটি ছোট্ট লাল রক্তকণিকার। তার নাম লোহিত । লোহিত ছিল খুব কৌতূহলী। সারাদিনই সে প্রশ্ন করত। একদিন সে তার দাদুকে জিজ্ঞেস করল,—"দাদু, আমার জামায় … Continue reading লোহিত আর তার চার বন্ধু – সুপ্রিয় রায় →

একসঙ্গে বৃদ্ধ হওয়ার গল্প – সুপ্রিয় রায়

সেদিন সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। বারান্দায় বসে সার্থকবাবু  আর সাথীদেবী  চা খাচ্ছিলেন । দূরে পাহাড়ের মাথায় মেঘ জমেছে। বাতাসে ভেজা মাটির গন্ধ। সার্থকবাবু হঠাৎ বললেন,— সাথী , আয়নাটা কি ছোট হয়ে গেছে? সাথী দেবী অবাক। — আয়না আবার ছোট হয় নাকি? — তা হলে আমার চুলগুলো এত কম দেখাচ্ছে কেন? — আয়না ছোট হয়নি, মাথার বাগানটা … Continue reading একসঙ্গে বৃদ্ধ হওয়ার গল্প – সুপ্রিয় রায় →

জীবনকে বাঁচিয়ে রাখার গল্প- সুপ্রিয় রায়

শিলিগুড়ির এক শান্ত আবাসনে থাকতেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সার্থকবাবু আর তাঁর স্ত্রী সাথীদেবী। সার্থকবাবুর বয়স সত্তর পেরিয়েছে,  আর সাথীদেবীর বয়স ষাটের গণ্ডি পার হয়েছে। দু'জনেই সিনিয়র সিটিজেন, কিন্তু মনটা এখনও তরুণ। সার্থকবাবুর নেশা ভ্রমণ, লেখালেখি আর ছোট ছোট সাংস্কৃতিক ও ভ্রমণ ভিডিও বানানো। সাথীদেবীর শখ গান, ছবি আঁকা আর স্বামীর সঙ্গে সব সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ … Continue reading জীবনকে বাঁচিয়ে রাখার গল্প- সুপ্রিয় রায় →

নতুন বৌয়ের প্রথম রান্নার হাস্যকর অভিজ্ঞতা- সুপ্রিয় রায়

বিয়ের পরের সপ্তাহ। নতুন বৌ সাথীর শশুরবাড়িতে আজ একটা বিশেষ দিন। কারণ আজ শশুরবাড়িতে “নতুন বৌয়ের প্রথম রান্না”!এখনও সব আত্মীয় স্বজন যায়নি । বাড়িটা গম গম করছে । সকাল থেকেই বাড়িতে একটা অদ্ভুত উত্তেজনা। যেন ভারত-পাকিস্তান ম্যাচ বসেছে। সাথী খুব উৎসাহ নিয়ে রান্নাঘরে ঢুকল। পিসিশাশুড়ি রান্নাঘরে উঁকি মেরে বললেন— “বৌমা, ভয় পেয়ো না… আমরা সবাই … Continue reading নতুন বৌয়ের প্রথম রান্নার হাস্যকর অভিজ্ঞতা- সুপ্রিয় রায় →

সময়ের সম্বোধন – সুপ্রিয় রায়

বয়স বাড়ার সবচেয়ে বড় লক্ষণ কী?- চুল পাকা? না। চশমার পাওয়ার বাড়া? না। হাঁটুতে ব্যথা? সেটাও না। আসল লক্ষণ হলো—একদিন হঠাৎ করে কেউ যখন "কাকু" বা "কাকিমা" বলে ডেকে বসে । সেদিন আমি আর আমার স্ত্রী বাজারে যাচ্ছিলাম। পথে এক মহিলা আমাদের পাড়ায় নতুন এসেছে আমার স্ত্রীকে দেখে বলল— "কাকিমা, ভাল আছেন?!" আমার স্ত্রী মুখে … Continue reading সময়ের সম্বোধন – সুপ্রিয় রায় →

নতুন বৌয়ের ডায়েরি – সুপ্রিয় রায়

বিয়ের দিনটা যেন স্বপ্নের মতো কেটেছিল সাথীর । আলো, গান, আত্মীয়দের ভিড়, হাজারটা ছবি—সব মিলিয়ে একেবারে সিনেমার দৃশ্য। কিন্তু পরের দিন সন্ধ্যায় শশুরবাড়ির দরজায় পা রাখতেই তার মনে হলো— “এবার আসল গল্প শুরু!” নিজের বাড়িতে সাথী ছিল খুব আদরের মেয়ে। সকালে মা না ডাকলে তার ঘুমই ভাঙত না। বাবা চায়ের কাপ হাতে খবরের কাগজ পড়তে … Continue reading নতুন বৌয়ের ডায়েরি – সুপ্রিয় রায় →