কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা কথা খুব ঘুরছে— “AI আসছে, চাকরি যাচ্ছে!”কিন্তু পুরো ছবিটা কি সত্যিই এতটা ভয়ঙ্কর?
যদি একটু তথ্য দিয়ে বিষয়টাকে দেখি , তাহলে দেখবো –
বিশ্বের বিভিন্ন রিপোর্ট বলছে—AI-এর কারণে কিছু চাকরি অবশ্যই কমবে, বিশেষ করে যেসব কাজ বারবার একইভাবে করতে হয়।
কিন্তু একই সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্যও সামনে আসছে—
প্রায় ১১ মিলিয়ন নতুন চাকরি তৈরি হবে , আর কমবে প্রায় ৯ মিলিয়ন চাকরি। অর্থাৎ, হিসেবটা একদম সাদা-কালো নয়।
চাকরি শুধু হারাচ্ছে না—চাকরির ধরন বদলাচ্ছে।
অনেক ক্ষেত্রেই AI মানুষকে replace করছে না, বরং সহযোগী হিসেবে কাজ করছে।যেমন –
ডাক্তার, শিক্ষক, ব্যাংক কর্মী, মহাকাশ বিজ্ঞানী , অটোমেশন, ফিনান্স, কৃষি , কনটেন্ট ক্রিয়েটর—সবাই এখন AI-এর সাহায্যে আরও দ্রুত ও দক্ষভাবে কাজ করতে পারছেন।
বিশ্বের বড় বড় কোম্পানির CEO-রাও বলছেন—
“AI সব চাকরি শেষ করে দেবে”—এই ধারণা অতিরঞ্জিত।
তাহলে আসল সত্যিটা কী?
যারা নতুন স্কিল শিখবে, সময়ের সাথে নিজেকে বদলাবে—তাদের জন্য AI একটা বড় সুযোগ।আর যারা শুধু ভয় পেয়ে দূরে থাকবে—তারা হয়তো পিছিয়ে পড়বে।( প্রথম যখন কম্পিউটার আমাদের দেশে আসে তখন যা হয়েছিল )
আমরা জানি Artificial Intelligence (AI) এর মানে হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, যা কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো চিন্তা, শিখতে ও কাজ করতে শেখায়।
আমরা তো এতদিন ধরে Google ব্যবহার করেই সব প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি। তাহলে মনে প্রশ্ন জাগতেই পারে যে হঠাৎ করে AI নিয়ে এত আলোচনা কেন?
আগে আমরা Google-এ কিছু লিখলেই পেতাম অনেকগুলো লিঙ্ক।সেখান থেকে নিজে পড়ে, বুঝে, বেছে নিতে হতো আসল তথ্য।কিন্তু এখন AI সরাসরি আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছে, আমাদের মতো করে বুঝিয়ে দিচ্ছে, প্রয়োজনে আবার নতুন করে ব্যাখ্যা করছে।
তাই ভয় পাওয়ার কিছু নেই, বরং নতুন এই প্রযুক্তিটাকে ব্যবহার করতে শিখলেই আমরা আরও এগিয়ে যেতে পারি।
আমরা জোড় দিয়ে বলতে পারি – ভবিষ্যৎটা AI-এর না,ভবিষ্যৎটা সেইসব মানুষের—যারা AI-কে নিজের শক্তিতে পরিণত করতে জানে।
যারা শুধু তথ্য খোঁজে না,তথ্যকে বুঝে কাজে লাগাতে জানে।
মোদ্দা কথা – যে শিখবে, সে এগোবে। যে বদলাবে, সে টিকে থাকবে।