আমার জিভে যে ভাষা প্রথম কাঁপে,
তা-ই আমার মাতৃভাষা।
সে কাঁপন জন্মের আগে থেকেই,
আমার কান শুনেছে গর্ভের ভেতরে ,
মায়ের গলা কাঁপছিল,
তখনও শব্দ হয়নি আমি।
মাতৃভাষা—
আমার শরীরের ভাষা।
দুধ খেতে চাইলে যেই সুরে কান্না ফুটত মুখে,
তুমি তাকে ‘শব্দ’ বলো, আমি বলি—
‘ভাষা, যা শুধু আমার’।
পড়াশোনা শিখে শিখেছি অনেক ভাষা,
বেশীরভাগ সময় লিখি অন্য ভাষায়,
তবু যখন পড়ে যাই, ব্যথা পাই,
অজান্তেই মুখ ফসকে উঠে—
“ও মা!”
সেই ভাষা কে শিখিয়েছিল আমায়?
আমি চেষ্টা করছি আধুনিক হতে,
কর্পোরেট আলোয় নিজেকে সাজাতে—
তবু মনের ভেতর রয়ে গেছে
ঠাকুমার সাথে ছোটবেলায় –
মাতৃভাষায় কবিতা শেখা ।
মাতৃভাষা মানে শুধু আবেগ নয়,
সে আমার পরিচয়পত্র।
আমার চোখে দেখা প্রথম রঙ,
আমার দেহে লেগে থাকা মাটির গন্ধ।
তুমি যদি তাকে ত্যাগ করো,
জানো না তুমি কতটা গুলিয়ে ফেলো নিজের মানে,
কোনও Google Translate জানে না
মায়ের ভাষায় বলা “ভালবাসি”-র আসল ব্যাখ্যা।
তাই আমি বলি—
যার যেমন উচ্চারণ, তেমন থাকুক;
ভুল হোক, উচ্চারণ টানুক মাটির গন্ধ,
তবু নিজের মাতৃভাষা হোক—
সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন।
Lipika Roy
আমাদের বর্ণ পরিচয় হয়েছিল আমাদের মাতৃভাষার মাধ্যমেই।
আজ এইদিনে ভাষা সৈনিকদের জানাই বিনম্র শ্রদ্ধা
খুব সুন্দর লিখেছো।
LikeLike
Tanima Goswami
Khub sundor likhecho tilokda.
Mon vore gelo.
LikeLike
Dalia Deb
Ashadharon lekha
LikeLike
Santwana Bhattacharyya
Osadharon. Khub valo laglo
sundor likhecho. 

LikeLike
Krishna Kumar Ganguly
Khub bhalo laglo
LikeLike
Mohan Lal Ghose
Khub bhalo laglo, darun !
LikeLike
Apurba Neogi
Superbly written to express the wonderful feeling about our mother tounge matching with International Mother Language Day
LikeLike
Hrishikesh GhoshDastidar
A very vibrant poem which ,I think,any Bengali will like it.Many thanks for such love for mother language.
LikeLike
Champak Mitra
দিনটি স্মরণীয় করে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লেখা পড়ে অনুভূতি প্রকাশ বেশ সুন্দর।
LikeLike
Ratnabali Chatterjee
খুব ভাল লাগল ভাষা দিবসে এমন মন ছুঁয়ে যাওয়া একটা কবিতা পেয়ে।
কবির ভাষায় বলি—
“যে ভাষাতে প্রথম বোলে
ডাকনু মায়ে মা মা বলে
যে ভাষাতে বলব হরি
সাঙ্গ হলে কাঁদা হাসা।
মোদের গরব মোদের আশা
আ মরি বাঙলা ভাষা।”
LikeLike
Bani Paul
Khub bhalo laglo darun likhechho…..amar bhaier rokte rangano 21she February.
LikeLike
Chandana Banerjee
ভালোবাসায় সৌন্দর্য্যে মহীয়ান হয়ে উঠেছে আমাদের প্রিয় মাতৃভাষা আপনার লেখায়। ধন্যবাদ দাদা।মাতৃভাষা যেন আমাদের মনের প্রাণের একমাত্র সঞ্জীবক হয়ে থাকে আগামী প্রজন্মে ও।এই প্রার্থনা।
LikeLike
Mita Sengupta
Khub sundor hoyeche lekhata.excellent
LikeLike
Aparajita Sengupta
মাতৃভাষা দিবসে তোমার এই সুন্দর প্রয়াস দেখে খুব ভালো লাগল। মাতৃভাষা মাতৃদুগ্ধের মতো সুন্দর একথা চিরসত্য। আমি বাঙালি হিসেবে গর্ব বোধ করি।
LikeLike
Soma Paul
Bah…. opurbo lekhoni


Khubbbb valo laglo Supriyo da

LikeLike
Tapashi Banerjee
কি সুন্দর লিখেছ। অসাধারণ।
LikeLike
Anita Sengupta
খুব সুন্দর লেখা !খুব ভালো লাগলো !মনটা ভরে গেল !
LikeLike
Probodh Pal
অ আ ক খ। আন্তর্জাতিক মাতৃভাষার শুভেচ্ছা
LikeLike
Amalesh Kumar Ghosh
আন্তজার্তিক মাতৃভাষা দিবসে জানাই শুভেচ্ছা ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি

LikeLike