আমাদের চোখে অরোরা বোরিয়ালিস বা Northern light বা মেরুজ্যোতি 

গতকাল রাত্রে বাড়িতে বসে ভালই আড্ডা হচ্ছিল। হটাৎ বড় ছেলে অভ্র বলল , আজ Helsinki থেকে Northern light দেখার forecast আছে । জানিনা দেখতে পাবো কিনা । কেননা আমরা অনেকবার try করে খুব সামান্যবারই দেখেছি । তোমাদের যদি দেখতে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তাড়াতাড়ি খেয়ে নিয়ে চলো । আধ ঘণ্টা মতো গাড়িতে যেতে হবে । আমরা আগে দুবার অরোরা বা এই মেরুজ্যোতি দেখেছি তবে সামান্যই । তাই আমরা আবার যেতে চাইলাম । বাইরে তখন তাপমাত্রা ৮ ডিগ্রী । ভাল গরম জামা কাপড় পড়ে তাড়াতাড়ি রাতের আহার করে বেড়িয়ে পড়লাম ছেলের সাথে গাড়ী করে । বেশ অনেকটা যাওয়ার পর একটা বড় লেকের পাশে আমরা গাড়ী থেকে নেমে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলাম অরোরা বোরিয়ালিস দেখার জন্য । বেশ কিছুক্ষণ ঠাণ্ডার মধ্যে দাঁড়িয়ে থেকে হটাৎ ই আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশের এক জায়গা দিয়ে হালকা সবুজ আলো বেরচ্ছে । ছেলে বলল আকাশের দিক থেকে চোখ ফিরিও না । এইবার দেখবে আকাশ জুড়ে সবুজ আলোর খেলা । বলতে না বলতেই দেখি অনেকটা আকাশ জুড়ে সবুজ আলো ঠিকরে ঠিকরে বেরোচ্ছে । আকাশের অনেকটা অংশ সবুজ আলোয় ভরে গেছে । কি অপুরুপ মেরুজ্যোতি আকাশ জুড়ে খেলে বেড়াচ্ছে যারা দেখেছে তারাই শুধু অনুভব করতে পারবে ।মোবাইল ক্যামেরায় যতটুকু ধরা গেছে ততটা বন্ধুদের ও শুভানুধ্যায়ীদের জন্য শেয়ার করছি ।   অরোরা বোরিয়ালিস বা Northern lightএকটি অবিশ্বাস্য আলোর show যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ।  অক্সিজেন এবং নাইট্রোজেনের মতো গ্যাসের সাথে সংঘর্ষিত হওয়া সূর্য থেকে নির্গত বৈদ্যুতিক চার্জযুক্ত কণার সংঘর্ষের ফলে ঘটে। উত্তর এবং দক্ষিণ গোলার্ধের magnetic polesর চারপাশে এই আলো দেখা যায়।

Please visit my You tube channel : https://www.youtube.com/cha…/UCwI8JNW7FmslSEXnG6_GAgw/videos

Leave a comment