ফিনল্যান্ডে থাকাকালীন দারুন ভাল এক অভিজ্ঞতা হয়েছিল। রেস্টুরেন্টে খাওয়ার পর বা অনলাইনে খাবার আনালে দেখেছি ওখানে কেউ টিপস দেয় না বা কেউ আবার নেয়ও না। শুনেছি , নতুন নতুন আসার পর প্রথম দিকে একজন একবার ফিনল্যান্ডে রেস্টুরেন্টে খেয়ে উঠে অভ্যাস বশত টিপস দিতে গিয়েছিল— ওয়েটার এমনভাবে তাকিয়েছিল , যেন মনে হচ্ছিল ও ওদের ঘুষ দিতে … Continue reading অ্যামেরিকার টিপস সংস্কৃতি যেন এক অঘোষিত ট্যাক্স – সুপ্রিয় রায়
Category: প্রবন্ধ
বেলভিউ ডাউনটাউন পার্ক: শহরের ভেতর এক টুকরো প্রশান্তির জঙ্গল
বেলভিউতে পা রাখার পর ছেলের কাছে শুনেছিলাম যে ওখানে কাছেই একটা খুব ভাল পার্ক আছে । দুদিন পরই ছুটলাম সেই পার্ক দেখতে । দেখলাম পার্কের বাইরে বড় করে লেখা আছে বেলভিউ ডাউনটাউন পার্ক। নামটা বেশ গম্ভীর, মনে হচ্ছিল শহরের মাঝখানে ছোটখাটো একটা বাগান হবে। কিন্তু গিয়ে দেখি, ওরে বাবা ! একেবারে সবুজ সমুদ্র! “ওয়াও!” বলে … Continue reading বেলভিউ ডাউনটাউন পার্ক: শহরের ভেতর এক টুকরো প্রশান্তির জঙ্গল
রোবো-রাঁধুনি বা স্মার্ট শেফ – সুপ্রিয় রায়
দুদিন আগে সকালে ছোট ছেলের বাড়িতে একটা দারুণ ঘটনা ঘটল। বাড়িতে এল একেবারে নতুন অতিথি — কোনো মানুষ নয়, একটা বুদ্ধিমান মেশিন! দেখতে একেবারে চকচকে, আধুনিক, যেন রান্নাঘরের রাজা। ছেলে হাসতে হাসতে ওর মাকে বলল, — “মা, এই মেশিনটা কিন্তু তোমার মতোই রান্না করতে পারে!” আমি প্রথমে বিশ্বাসই করতে পারলাম না। রান্না আবার মেশিন করবে … Continue reading রোবো-রাঁধুনি বা স্মার্ট শেফ – সুপ্রিয় রায়
সমস্ত পূজা হোক আনন্দ, ভক্তি আর পরিবেশের প্রতি দায়বদ্ধতা – সুপ্রিয় রায়
শুধু দুর্গাপূজা কেন সমস্ত পুজাই আমাদের জীবনের এক বিশাল আনন্দ উৎসব। এটা শুধু ধর্মীয় আচার নয়, এটি আবেগ, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। কিন্তু এই আনন্দ যেন প্রকৃতির ক্ষতির কারণ না হয়। ভক্তি আর পরিবেশ—দুটিকে পাশাপাশি রাখার দায়িত্ব আমাদের সবার। সমস্ত দেব দেবীকে আমরা মনে করি তারা শক্তির প্রতীক, সেই শক্তি যেন আমাদের অনুপ্রেরণা দেয় প্রকৃতিকে … Continue reading সমস্ত পূজা হোক আনন্দ, ভক্তি আর পরিবেশের প্রতি দায়বদ্ধতা – সুপ্রিয় রায়
জন্মদিনের টাইমজোনের সমস্যা – সুপ্রিয় রায়
আমার জন্ম উত্তরবঙ্গের ডুয়ার্সে, ১৭ই সেপ্টেম্বর। সেই থেকে প্রতিবছর এই তারিখে প্রিয়জনরা আমার জন্মদিন পালন করে আসছে। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ এক বড় সমস্যা এসে হাজির হয়েছে—আমার মার্কিন জীবনের টাইমজোন! সমস্যা হোল , ভারতে যখন ১৭ই সেপ্টেম্বর , আমেরিকায় তখনো ১৬ তারিখ চলছে। আবার আমেরিকায় যখন ক্যালেন্ডারে ১৭ তারিখ , তখন ভারতে দিব্যি ১৮ … Continue reading জন্মদিনের টাইমজোনের সমস্যা – সুপ্রিয় রায়
ড্রাইভার বিহীন ট্যাক্সি – সুপ্রিয় রায়
গত ০৬/০৯/২০২৫ তারিখ আমরা সান ফ্রান্সিসকো এসেছি। সানফ্রানসিসকোর ভ্রমণ কাহিনী পরে লিখবো। তার আগে একটা দারুন অভিজ্ঞতা হলো এখানে , সেটা জানতে প্রথমে ইচ্ছা হলো । ছয় তারিখ রাতে আমরা ঠিক করলাম ভারতীয় খাবার খাবো , তাই সান ফ্রান্সিসকোর হোটেল থেকে বাইরে খেতে যাবো বলে ঠিক করলাম । আমাদের নিজের গাড়ি ছিল , কিন্তু ছেলে … Continue reading ড্রাইভার বিহীন ট্যাক্সি – সুপ্রিয় রায়
বিরিয়ানি বনাম বার্গার – সুপ্রিয় রায়
আমেরিকা (United States of America) আর ভারত(India)—দুটো দেশই যেন ভিন্ন প্ল্যানেটের বাসিন্দা, ভৌগোলিক দূরত্ব অনেক হলেও কোথাও যেন তারা জমজ ভাইয়ের মতো!কোথাও তারা একই দোতলা বাসে বসা যাত্রী, আর কোথাও আবার আলাদা রেলগাড়ির টিকিট কাটা পথিক । মিল (যেন শাড়ি-জিন্স দুইই ফ্যাশন!) ১. গণতন্ত্র আমেরিকা ও ভারত—দুটো দেশই বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র।দুটো দেশেই ভোট আছে। … Continue reading বিরিয়ানি বনাম বার্গার – সুপ্রিয় রায়
ফিনল্যান্ড ও ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মিল আর অমিলের খোঁজে – সুপ্রিয় রায়
ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বে অন্যতম সেরা বলে পরিচিত।পিসা, পিআইএএসি, ইউনারসিটাস ২১, ওর্ল্ড ইকোনমিক ফোরাম, এবং লেগাটাম প্রসপ্যারিটি ইনডেক্স সব মিলিয়ে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার মান বিশ্ব স্তরে অসাধারণ।তাই চেষ্টা করছি আমাদের সাথে মিলিয়ে দেখতে - ধরা যাক ভারতের এক কিশোরী তিতলি । দশম শ্রেণির ছাত্রী। সকাল ৫টায় ঘুম ভেঙে যায় তার, কারণ ৬টার মধ্যে টিউশনে যেতে … Continue reading ফিনল্যান্ড ও ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মিল আর অমিলের খোঁজে – সুপ্রিয় রায়
ফিনল্যান্ড আর ভারতবর্ষ: মিল-অমিলের মজার কাহিনি – সুপ্রিয় রায়
দুই দেশ যেন দুই দুনিয়া—একজন বরফে ঢাকা শান্ত রাজপুত্র, আরেকজন রোদে-গরমে কোলাহলপ্রিয় রঙিন মেলা। তবু এদের ভেতরে মজার মিলও আছে। চলো একবার ঘুরে আসা যাক এই দুই দেশের গল্প থেকে। ফিনল্যান্ডে শীতে বাইরে বেরোলে মনে হয় ফ্রিজে ঢুকে গেছি। মাইনাস ২০ ডিগ্রিতে হাতে গ্লাভস ছাড়া বেরোলে হাতের সঙ্গে মনও জমে যায়।অন্যদিকে ভারতে গরমকালে মনে হয় … Continue reading ফিনল্যান্ড আর ভারতবর্ষ: মিল-অমিলের মজার কাহিনি – সুপ্রিয় রায়

