Author: supriyoroy

ড্রাইভার বিহীন ট্যাক্সি – সুপ্রিয় রায়

গত ০৬/০৯/২০২৫ তারিখ আমরা সান ফ্রান্সিসকো এসেছি। সানফ্রানসিসকোর ভ্রমণ কাহিনী পরে লিখবো। তার আগে একটা দারুন অভিজ্ঞতা হলো এখানে , সেটা জানতে প্রথমে ইচ্ছা হলো । ছয় তারিখ রাতে আমরা ঠিক করলাম ভারতীয় খাবার খাবো , তাই সান ফ্রান্সিসকোর হোটেল থেকে বাইরে খেতে যাবো বলে ঠিক করলাম । আমাদের নিজের গাড়ি ছিল , কিন্তু ছেলে … Continue reading ড্রাইভার বিহীন ট্যাক্সি – সুপ্রিয় রায়

ঘরে অফিস Work from home – সুপ্রিয় রায়

বাড়ির দোতলার ছোট্ট ঘরে সারাক্ষণ দরজা বন্ধ। ভেতরে বসে আছে সার্থক সকাল আটটা থেকে রাত আটটা—সবাই জানে, ভেতরে চলছে ওয়ার্ক ফ্রম হোম।মা হাঁটতে হাঁটতে ফিসফিস করে বলেন,– চুপ! মিটিং আছে নাকি।বাবা হাঁচি আটকাতে গিয়ে কাশতে শুরু করেন। তবু জোরে কাশি দিতে সাহস পান না, ভয় হয়—ল্যাপটপের মাইক্রোফোনে না ঢুকে যায় শব্দটা।এদিকে বান্ধবী সাথী এসেছে দরকারে, … Continue reading ঘরে অফিস Work from home – সুপ্রিয় রায়

বিরিয়ানি বনাম বার্গার – সুপ্রিয় রায়

আমেরিকা (United States of America) আর ভারত(India)—দুটো দেশই যেন ভিন্ন প্ল্যানেটের বাসিন্দা,  ভৌগোলিক দূরত্ব অনেক হলেও কোথাও যেন তারা জমজ ভাইয়ের মতো!কোথাও তারা একই দোতলা বাসে বসা যাত্রী, আর কোথাও আবার আলাদা রেলগাড়ির টিকিট কাটা পথিক । মিল (যেন শাড়ি-জিন্স দুইই ফ্যাশন!) ১. গণতন্ত্র আমেরিকা ও ভারত—দুটো দেশই বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র।দুটো দেশেই ভোট আছে। … Continue reading বিরিয়ানি বনাম বার্গার – সুপ্রিয় রায়

Seattle থেকে Long Beach Peninsula – এক দিনের সমুদ্রভ্রমণ- সুপ্রিয় রায়

গতকাল অর্থাৎ এখানকার রবিবার ৩১/০৮/২০২৫ তারিখ সকালবেলা প্রাতরাশ সেরে আমরা তিনজন – আমি , আমার স্ত্রী লিপিকা আর আমাদের ছোট ছেলে স্বস্তিক গাড়ি নিয়ে সিয়াটেলের বেলভিউ থেকে রওনা দিলাম - উদ্দেশ্য Astoria  আর ১৭০ মাইল দূরে পৃথিবীর সবচেয়ে লম্বা বিচ Long Beach Peninsula ভ্রমনে । বেলভিউ হল সিয়াটল থেকে ওয়াশিংটন লেক জুড়ে অবস্থিত ওয়াশিংটনের পঞ্চম … Continue reading Seattle থেকে Long Beach Peninsula – এক দিনের সমুদ্রভ্রমণ- সুপ্রিয় রায়

টাইমজোনের প্রেম – সুপ্রিয় রায়

শিলিগুড়ির ছেলে সার্থক। পড়াশুনায় খুব ভাল , ইঞ্জিনিইয়ারিং এ মাস্টার ডিগ্রি করে এখন আমেরিকার এক বহুজাতিক কোম্পানিতে চাকরি করছে। অন্যদিকে কলকাতার মেয়ে সাথী। ও একইভাবে নিজের পড়াশোনায় ভালো, আর এখন কলকাতার এক বড় কর্পোরেট অফিসে চমৎকার চাকরি করছে। দুজনের পরিচয় এক আত্মীয়র বিয়েবাড়িতে। হুল্লোড়, গানের তালে ভিড় জমেছে নাচের মঞ্চে। ঠিক সেই সময় পাশের বারান্দায় … Continue reading টাইমজোনের প্রেম – সুপ্রিয় রায়

সময়কে হার মানানো ভ্রমণ – সুপ্রিয় রায়

২৬ আগস্ট, ২০২৫। বিকেল তিনটের ঘন্টা বাজতেই আমরা দুজন আকাশপথে যাত্রা শুরু করলাম ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি থেকে, গন্তব্য আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিক। আইসল্যান্ড—ইউরোপের বুকে দাঁড়িয়ে থাকা এক অনন্য দ্বীপ রাষ্ট্র। আগুন আর বরফের মিলনক্ষেত্র—যেখানে গর্জে ওঠা আগ্নেয়গিরি আর অনন্ত বিস্তৃত হিমবাহ একইসাথে বুকে ধারণ করে আছে প্রকৃতির বিস্ময়। উষ্ণ প্রস্রবণ, লাভাক্ষেত্র আর গর্জনময় জলপ্রপাতের সমাহার যেন … Continue reading সময়কে হার মানানো ভ্রমণ – সুপ্রিয় রায়

ফিনল্যান্ড ও ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মিল আর অমিলের খোঁজে  – সুপ্রিয় রায়

ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বে অন্যতম সেরা বলে পরিচিত।পিসা, পিআইএএসি, ইউনারসিটাস ২১, ওর্ল্ড ইকোনমিক ফোরাম, এবং লেগাটাম প্রসপ্যারিটি ইনডেক্স সব মিলিয়ে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার মান বিশ্ব স্তরে অসাধারণ।তাই চেষ্টা করছি আমাদের সাথে মিলিয়ে দেখতে - ধরা যাক ভারতের এক কিশোরী তিতলি । দশম শ্রেণির ছাত্রী। সকাল ৫টায় ঘুম ভেঙে যায় তার, কারণ ৬টার মধ্যে টিউশনে যেতে … Continue reading ফিনল্যান্ড ও ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মিল আর অমিলের খোঁজে  – সুপ্রিয় রায়

ফিনল্যান্ড আর ভারতবর্ষ: মিল-অমিলের মজার কাহিনি – সুপ্রিয় রায়

দুই দেশ যেন দুই দুনিয়া—একজন বরফে ঢাকা শান্ত রাজপুত্র, আরেকজন রোদে-গরমে কোলাহলপ্রিয় রঙিন মেলা। তবু এদের ভেতরে মজার মিলও আছে। চলো একবার ঘুরে আসা যাক এই দুই দেশের গল্প থেকে। ফিনল্যান্ডে শীতে বাইরে বেরোলে মনে হয় ফ্রিজে ঢুকে গেছি। মাইনাস ২০ ডিগ্রিতে হাতে গ্লাভস ছাড়া বেরোলে হাতের সঙ্গে মনও জমে যায়।অন্যদিকে ভারতে গরমকালে মনে হয় … Continue reading ফিনল্যান্ড আর ভারতবর্ষ: মিল-অমিলের মজার কাহিনি – সুপ্রিয় রায়

ফিনল্যান্ডের সবুজ গ্রাম, সোনালি বালুকাময় সমুদ্রসৈকত ও লাল ইটের দুর্গ ভ্রমণ

গত শুক্রবার ০৮/০৮/২০২৫ ঘড়িতে তখন বিকেল পাঁচটা বাজে , আকাশে তখনও উজ্জ্বল সোনালি আলো  , আমরা চারজন মানে আমি , লিপিকা , সায়ক আর মধুপর্ণা  গাড়িতে চেপে রওনা হলাম—হেলসিঙ্কি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের সাস্থমেলার( Sastamala )  এক ছোট্ট গ্রামে। শহরের উঁচু দালান আর ব্যস্ত রাস্তাগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল, আর তার জায়গা নিল … Continue reading ফিনল্যান্ডের সবুজ গ্রাম, সোনালি বালুকাময় সমুদ্রসৈকত ও লাল ইটের দুর্গ ভ্রমণ