Author: supriyoroy

বন্ধুত্বের মর্ম – সুপ্রিয় রায়

বন্ধুত্ব… কখনও শুধু পাশে থাকা নয়— এ যেন মনের গোপন পথের দু’পাশে দু’টি হাঁটা মানুষের নীরব মিলন; যাদের চলার ছন্দে লুকিয়ে থাকে অদৃশ্য এক সুর। কখনও শৈশবের ধুলোবালিতে, স্কুলের বেঞ্চে, বৃষ্টিভেজা মাঠে, কলেজের হাসিতে, আড্ডার অলস দুপুরে— নিঃশব্দেই গড়ে ওঠে বন্ধুত্বের সত্যিকারের বাঁধন। এই বন্ধনে ধর্ম নেই, জাতপাত নেই, ধনী–দরিদ্র বা শিক্ষার ভেদাভেদ নেই; অফিসের … Continue reading বন্ধুত্বের মর্ম – সুপ্রিয় রায়

জীবন নামের মেশিন প্রযুক্তির ভাষায় – সুপ্রিয় রায়

একদিন স্বর্গের কারখানায় ঈশ্বর বসে বললেন, “চলো, একটা নতুন মেশিন বানাই — নাম দিই মানুষ!” প্রথমে মেশিনে ‘বেবি মোড’ লাগানো হলো। চালু করতেই মেশিন শুধু “ওয়া ওয়া!” করে। সব বাটন টিপে দেয় — খাওয়া, ঘুম, কান্না — সব একসাথে! কোনো “সাইলেন্ট মোড” নেই, ব্যাটারি ফুল চার্জ থাকা সত্ত্বেও সারারাত বাজতেই থাকে! তারপর আসে ‘কৈশোর আপডেট’। … Continue reading জীবন নামের মেশিন প্রযুক্তির ভাষায় – সুপ্রিয় রায়

ভারতবর্ষ ভ্রমণ: বৈচিত্র্যের রঙিন ক্যানভাস- সুপ্রিয় রায়

ভারতবর্ষ ভ্রমণ: বৈচিত্র্যের রঙিন ক্যানভাস- সুপ্রিয় রায়

ভারতবর্ষ মানেই রঙের উৎসব, বৈচিত্র্যের মেলা আর অনন্ত সৌন্দর্যের খনি। একদিকে তুষারআচ্ছাদিত হিমালয়, অন্যদিকে রঙিন মরুভূমি; কোথাও গঙ্গার পবিত্র ধারা, কোথাও আবার সমুদ্রের ঢেউয়ের আহ্বান। ভারতের প্রতিটি প্রদেশে লুকিয়ে আছে আলাদা এক গল্প— রাজস্থানের রাজপ্রাসাদ ও মরুভূমি যেন ইতিহাসের গোপন কাহিনি বলে যায়। কেরালার ব্যাকওয়াটার আর নারকেল-ঘেরা সমুদ্রতীর এনে দেয় শান্তির ছোঁয়া। দার্জিলিংয়ের চা-বাগান, হিমালয়ের … Continue reading ভারতবর্ষ ভ্রমণ: বৈচিত্র্যের রঙিন ক্যানভাস- সুপ্রিয় রায়

চিনি নয়, সচেতনতা হোক মিষ্টি: ডায়বেটিসে কোন চিনি ভালো?- সুপ্রিয় রায়

আজকের দিনে ডায়বেটিস যেন ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। একসময় যেখানে “চিনি ছাড়া চা” ছিল অস্বাভাবিক, এখন সেখানে অনেক তরুণ-তরুণী নিজেরাই বলেন—“আমার চা’টা একদম ব্ল্যাক, চিনি ছাড়া দিন!” বিশেষজ্ঞদের মতে, যদি বাবা-মায়ের কারও ডায়বেটিস থাকে, তাহলে সন্তানেরও ডায়বেটিস হওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে সেটা নিশ্চিত নয়— কারণ জীবনযাপন, খাদ্যাভ্যাস ও ব্যায়াম এই তিনটি বিষয় খুব বড় … Continue reading চিনি নয়, সচেতনতা হোক মিষ্টি: ডায়বেটিসে কোন চিনি ভালো?- সুপ্রিয় রায়

স্বাস্থ্য ও প্রেশারের ভারসাম্য রেখে কোন লবণ খাবো — সুপ্রিয় রায়

আমাদের দৈনন্দিন খাবারে লবণ একটি অপরিহার্য উপাদান। লবণ ছাড়া রান্না ঠিক জমে না, স্বাদও আসে না। কিন্তু অনেকেই জানেন—যাদের হাই প্রেসার বা উচ্চ রক্তচাপ আছে, তাদের লবণ খাওয়া কমাতে বলা হয়। কারণ লবণে থাকে সোডিয়াম (Sodium), যা রক্তচাপ বাড়াতে পারে। এখন বাজারে অনেক রকম লবণ পাওয়া যায়—১. সাধারণ আয়োডিনযুক্ত (iodized) লবণ২. সেন্ধা লবণ (rock salt)৩. … Continue reading স্বাস্থ্য ও প্রেশারের ভারসাম্য রেখে কোন লবণ খাবো — সুপ্রিয় রায়

ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ের সৈনিক আলু – সুপ্রিয় রায়

পৃথিবীর প্রায় প্রতিটি দেশে, প্রতিটি রান্নাঘরে একটি সবজির নাম বারবার শোনা যায়— তা হোল আলু। ভাত-রুটি থেকে শুরু করে স্যুপ, ফ্রাই, কারি, এমনকি পাউরুটির ফিলিং—সব কিছুর মধ্যেই আলু জায়গা করে নিয়েছে অত্যন্ত সহজে। ইতিহাস ঘেঁটে আমরা জানতে পারি  আলুর শুরু আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত অঞ্চলে। ইনকা সভ্যতার মানুষ আলুকে … Continue reading ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ের সৈনিক আলু – সুপ্রিয় রায়

আমাদের লন্ডন নামচা: এক ভোরের উড়ান, এক জীবনের অভিজ্ঞতা– সুপ্রিয় রায়

আমাদের লন্ডন নামচা: এক ভোরের উড়ান, এক জীবনের অভিজ্ঞতা– সুপ্রিয় রায়

৩০ অক্টোবর, ২০১৫ সকাল সাড়ে ছ’টা। দমদম বিমানবন্দরে ব্যাগ হাতে দাঁড়িয়ে, বুকের ভেতর কেমন অজানা শিহরণ— প্রথম বিদেশ সফর, তাও আবার লন্ডন!মুম্বাই পর্যন্ত দেশীয় উড়ান। কারণ মুম্বাই থেকেই হবে ইমিগ্রেশন ও আন্তর্জাতিক যাত্রা। দুপুর ১টা ২০-এ বিমানে উঠলাম। জানালার বাইরে মেঘের স্তর পেরিয়ে উড়ছে বিমান, আর আমাদের মন বারবার বলছে —“লন্ডন, আমরা আসছি!” প্রায় সাড়ে … Continue reading আমাদের লন্ডন নামচা: এক ভোরের উড়ান, এক জীবনের অভিজ্ঞতা– সুপ্রিয় রায়

কাকে বলা যায় ভারতবর্ষের নাগরিক- সুপ্রিয় রায়

নাগরিক মানে কী? নাগরিক মানে হলো— এমন একজন মানুষ, যিনি কোনো দেশের সদস্য। তিনি সেই দেশের অধিকার পান এবং দায়িত্ব পালন করেন। যেমন —তুমি যদি ভারতের নাগরিক হও, তবে তুমি ভারতের ভোট দিতে পারবে, দেশের আইন মানতে হবে, এবং দেশ রক্ষার দায়িত্বও তোমার থাকবে। কে ভারতবর্ষের নাগরিক? ভারতের সংবিধান ও আইন অনুযায়ী, নিচের যেকোনো এক … Continue reading কাকে বলা যায় ভারতবর্ষের নাগরিক- সুপ্রিয় রায়

রাতের আলো থেকে দিনের ইতিহাসে আমাদের শিকাগো সফর

রাতের আলো থেকে দিনের ইতিহাসে আমাদের শিকাগো সফর

সিয়াটেল থেকে আকাশপথে আমাদের শিকাগো যাত্রা শুরু হয়েছিল আমেরিকার 24/10/2025 সন্ধ্যা ছ’টায়, আর যখন শিকাগো ও’হেয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলাম, শিকাগোর ঘড়িতে তখন বাজে প্রায় রাত এগারোটা । রেন্টাল কার থেকে গাড়ি নিয়ে হোটেলে গিয়ে ফর্মালিটি সেরে ঘরে ঢুকতে ঢুকতে রাত্রি সাড়ে বারোটা বেজে গেল। আমরা তিনজন — আমি, লিপিকা আর আমাদের ছোট ছেলে স্বস্তিক — … Continue reading রাতের আলো থেকে দিনের ইতিহাসে আমাদের শিকাগো সফর