জন্মদিনের খোলা চিঠি – সুপ্রিয় রায়

আজ তোমার জন্মদিনে শুধু এটুকুই বলতে চাই—

জন্মদিন মানে শুধু ঘটা করে কেক কাটা নয়,

জন্মদিন মানে শুধু পায়েস খাওয়াও নয়।

জন্মদিন মানে সেই বিশেষ দিন,

যেদিন তুমি প্রথমবার পৃথিবীর আলো অনুভব করেছিলে,

যেদিন তোমার কান্নার সঙ্গে

এই পৃথিবীতে শুরু হয়েছিল তোমার যাত্রা।

আজকের দিনে একটু থেমে স্মরণ করো তাঁদের—

যাঁদের নিঃশ্বাস, ভালোবাসা আর ত্যাগে

তুমি সুস্থ-সবল হয়ে এই ধরায় এসেছ।

যাঁরা রাতের পর রাত নির্ঘুম থেকেছে,

নিজেদের ক্লান্তি ভুলে তোমাকে বড় করে তুলেছে।

আজ তোমার নিজের দুটি সন্তান বড় হয়েছে।

তাই তুমি নিশ্চয়ই জানো,

সন্তানকে পৃথিবীতে আনা ও মানুষ করার পেছনে

বাবা-মায়ের অবদান কতটা গভীর, কতটা নিঃস্বার্থ।

তাই মন থেকে শুধু এইটুকুই বলতে চাই —

কেক কাটার আগে একবার একমনে

বাবা-মাকে স্মরণ কোরো।

তাঁদের আশীর্বাদেই তো আজকের তুমি।

আরও অনেক অনেক জন্মদিন

এইভাবেই ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরে উঠুক—

এই শুভকামনাই রইল।

9 thoughts on “জন্মদিনের খোলা চিঠি – সুপ্রিয় রায়

  1. Aparajita Sengupta

    শুভ জন্মদিন লাল বৌদি, খুব ভালো থেকো ,সুস্থ থেকো। অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা রইলো তোমার জন্য, নাচে ,গানে ও ভালবাসায় এমনি ভাবেই আমাদের ভরিয়ে রেখো। জন্মদিনে লালদা র দেওয়া উপহার খুব ভালো লাগল। লালদা তোমার লেখা, কন্ঠ ও ভাবনা কে কুর্নিশ জানাই। খুব ভালো থেকো তোমরা।ছবিগুলো খুব ভালো লাগল। ❤🧡🎂🎁🍫🎉🌹

    Like

  2. Jyotirmoy Sardar

    বাঃ। সুন্দর। জন্মদিন নিয়ে বড়ো ভালো অনুভূতির কথা

    তোমার কলম থেকে বেরিয়েছে। অভিনন্দন কবিকে। অভিনন্দন কবি গিন্নিকে।

    Like

  3. গীতশ্রী সিনহা

    লিপি,

    আজ তোর জন্মদিন,

    জীবন হোক আরও রঙিন।

    সুখ যেন না হয় বিলীন,

    দুঃখ যেন না আসে কোনো দিন……..

    দাদার অসাধারণ সৃষ্টির উপহারে আহ্লাদীত হলাম আমরাও ! এমন উপহার পাওয়ার জন্য জন্মদিন আসুক রোজ রোজ প্রতিদিন !

    অনবদ্য সৃজনশীল উপস্থাপনা বেবি তোর জন্মদিন কে রঙিন করে তুললো রে সোনা।

    দাদা, তুমি এইভাবেই সৃষ্টিতে থাকো, তোমার সৃষ্টি আকাশচুম্বী হোক ! বিশ্ব মাথা উঁচু করে তাকিয়ে থাকবে অবাক দৃষ্টিতে।

    শ্রদ্ধা ভালোবাসা নিও গো দাদা।

    বেবি তোর জন্মদিনে এত্তো এত্তো আদর, ভালোবাসা সব দিলাম। শুধু জন্মদিনের জন্য নয় রে সোনা, এ আদর প্রতিদিনের জন্য রইল।

    তোকে নিয়ে পোস্ট দিয়েছিলাম কয়েকদিন আগে, দুঃখ পেয়েছি।তোরা দেখিস নি।

    আজ এসব কথা থাক… আজ শুধু আদর আদর আর আদর।

    Like

  4. Ranadhis Banerjee

    শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা। ভালো থাকুন বৌদি সুস্থ থাকুন। দাদা আপনার সুন্দর লেখা পরে খুব ভালো লাগলো।

    Like

Leave a comment