“কবিতার পথ চলা”- সুপ্রিয় রায়

তখন আমি যুবক। আমাদের এক বন্ধু ছিল, খুব আধুনিক কবিতা লিখত। সে শুধু লিখতই না, জোর করে আমাদের শোনাতও! আমরা কিছুই বুঝতাম না—কবিতার মাথা মুণ্ডু, না কোনও তল।

ফলে, ওকে দেখলেই আমরা বাকি বন্ধুরা আড়াল খুঁজতাম, যেন না পড়ি কবিতার ফাঁদে। মনে ভয়—যদি আবার একখানা জোর করে কবিতা শোনায়!

আজ সময় বদলেছে। আমি নিজেই কবিতা লিখি । তবে সেই পুরনো অভিজ্ঞতা মাথায় রেখেই, পরিবারের কাউকে জোর করে শুনাতে যাই না। বন্ধুবান্ধবদের ডেকে আবৃত্তিও করি না।

আমি আমার কবিতা আবৃত্তি করে ফেসবুকে দিয়ে দিচ্ছি । যাদের ভালো লাগবে, জানি তারা react করবে ও আন্তরিক মন্তব্য করবে। আর যাদের ভালো লাগবে না, বা শুনবেই না, তারা কিছু সৌজন্যমূলক মন্তব্য করতে পারে , যেমন: “ভালোই হয়েছে”, “চালিয়ে যাও”, কিংবা “খুব সুন্দর” বা কোন reaction ই দেবে না ।

তবে একটা বিষয়ে আমি নিশ্চিত— রাস্তায় কারও সাথে দেখা হোলে কেউ পালিয়ে যাবে না ।

17 thoughts on ““কবিতার পথ চলা”- সুপ্রিয় রায়

  1. Aparajita Sengupta

    চলমানতার আর এক নাম জীবন, তুমি এই চরম সত্য কে সুন্দর করে তুলে ধরেছো। তোমার লেখনী দেখে ও আবৃত্তি শুনে মুগ্ধ হলাম। ভালো থেকো। 🧡❤

    Like

  2. Ratnabali Chatterjee

    কবিতাটা এখনই পড়লাম ও যথারীতি খুব ভাল লাগল।

    নতুন কবি বা অনামী অখ্যাত কবিদের এককালে খুবই সমস্যা ছিল কবিতার পাঠকের খোঁজ করা। ফেসবুক এসে সেই সমস্যার সমাধান করেছে।আমি নিজেও আমার লেখা, কবিতা ইত্যাদি

    ফেসবুকেই পোস্ট করি।

    Like

Leave a reply to supriyoroy Cancel reply