মনুষ্যত্বই হোক আমাদের ধর্ম – সুপ্রিয় রায়

ধর্ম যদি হতো "মনুষ্যত্ব", তাহলে বিভাজন নয়, হতো মিলন, ঘৃণা নয়, ছড়াতো ভালোবাসা। ভাবুন তো, যদি— মানুষ আগে মানুষ হিসেবে একে অপরকে সম্মান করত, ধর্ম হতো সহানুভূতির, দয়ার, সহমর্মিতার নাম, মন্দির-মসজিদ-গির্জা-প্যাগোডা—সব জায়গায় গাইত একই সুর: “তুমি আমার ভাই”— তাহলে সত্যিই তো এই পৃথিবীটা হয়ে উঠত স্বর্গের মতো। ধর্ম কি শুধু পোশাক? কিছু আচার? না-কি নির্দিষ্ট … Continue reading মনুষ্যত্বই হোক আমাদের ধর্ম – সুপ্রিয় রায়

মাটির বোতলে জল খাওয়ার উপকারিতা – সুপ্রিয় রায় ও লিপিকা রায়

কদিন আগে রাজারহাটের সোনাঝুড়ি হাট থেকে আমাদের ছেলে ও বৌমা এই গরমে  আমাদের জন্য একটা মাটির বোতল কিনে আনলো যাতে আমরা ফ্রিজের জল না খেয়ে মাটির বোতলের জল খাই । মাটির কলসি আর মাটির কুঁজোতে জল খাওয়ার অভিজ্ঞতা আমাদের বয়সী অনেকেরই আছে তাই খুব আনন্দের সাথেই ফিরে গেলাম শিকড়ে । ঠিক করলাম এই গরমে আর … Continue reading মাটির বোতলে জল খাওয়ার উপকারিতা – সুপ্রিয় রায় ও লিপিকা রায়

শিশুর মাথায় হেলমেট নেই কেন – সুপ্রিয় রায়

আমাদের মতো নিশ্চয় সবার চোখেই  পড়েছে যে বাইক বা স্কুটারে শিশুদের নিয়ে যাতায়াত করার সময় বড়দের মাথায় হেলমেট থাকে , কিন্তু শিশুদের মাথায় কোন হেলমেট থাকে না । তার প্রধান কারণ শিশুদের মাথায় হেলমেট না থাকলে পুলিশ ধরে না । অথচ মোটর ভেহিকেল আইনের ১২৯ ধারা অনুসারে চার বছরের বেশি বয়সী সকল ব্যক্তি যারা দুই … Continue reading শিশুর মাথায় হেলমেট নেই কেন – সুপ্রিয় রায়

সম্পর্ক( আমাদের মতে ) – সুপ্রিয় রায় ও লিপিকা রায়

যদিও জানি আমাদের চিন্তাধারা আমাদের বেশীরভাগ প্রিয়জনদের সাথে মিলবে , তবুও এই সম্পর্কের অভিধানে আমাদের প্রিয়জনদের মতামত জানার জন্য এই লেখনী । আমরা মনে করি সম্পর্ক হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক বোঝাপড়া, অনুভূতি, আস্থা ও সংযোগের এক বিশেষ বন্ধন। এটি রক্তের সম্পর্ক (যেমন পরিবার), ভালোবাসার সম্পর্ক (যেমন বন্ধুত্ব বা দাম্পত্য), সামাজিক সম্পর্ক (যেমন … Continue reading সম্পর্ক( আমাদের মতে ) – সুপ্রিয় রায় ও লিপিকা রায়

Traditional শাশুড়ি ও Modern বউমার খুনসুটি   – সুপ্রিয় রায়

শাশুড়ি যদি একটু আধুনিক চিন্তাধারার দিকে এগিয়ে আসে এবং বউমাও যদি ঐতিহ্যকে সম্মান করে, তাহলে খুব সহজেই তাদের মধ্যে মিল হতে পারে।শাশুড়ির যেমন উচিৎ নতুন প্রজন্মের চিন্তাভাবনা, জীবনধারা ও স্বাধীনতার মূল্য বোঝার চেষ্টা করা , তেমনি বৌমারও উচিৎ আগের প্রজন্মের অভিজ্ঞতা, মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করা । এর উপর ভিত্তি করে আমাদের আজকের … Continue reading Traditional শাশুড়ি ও Modern বউমার খুনসুটি   – সুপ্রিয় রায়

ঘুমানোর আগে নাভিতে নারকেল তেল লাগানো কি ভাল ? – সুপ্রিয় রায়

কিছুদিন আগে on line এ এই বিষয়ের ওপর একটা লেখা পড়ছিলাম । লেখাটা পড়ে  বেশ ভাল লাগলো । এই বিষয়ে যত লেখা পেলাম পড়ে ফেললাম । পরেরদিন থেকেই প্রয়োগ করতে শুরু করলাম । মনে হছে ফল পাচ্ছি । তাই নিজের মত করে আমার প্রিয়জনদের জানানোর চেষ্টা করছি যদি কারও কাজে আসে । ছোটবেলায় দেখেছি বাড়ির … Continue reading ঘুমানোর আগে নাভিতে নারকেল তেল লাগানো কি ভাল ? – সুপ্রিয় রায়

দাম্পত্যের ঝগড়া- সুপ্রিয় রায়

দাম্পত্য জীবনে দুজন মানুষ একসঙ্গে, একই ছাদের নিচে থাকতে গিয়ে অনেক সময় মতের অমিল হয় , আর তার থেকে তর্ক আর তারপর শুরু হয় ঝগড়া। তাড়াতাড়ি ঝগড়া মিটতে না চাওয়ার কারণ বেশীরভাগ সময়ে যুক্তির থেকে ইগো বড় হয়ে যায় । অথচ রাগ , অভিমান , ঝগড়া এগুলো আমাদের একটা স্বাভাবিক অনুভূতি। যাদের মধ্যে এগুলো নেই … Continue reading দাম্পত্যের ঝগড়া- সুপ্রিয় রায়

আমাদের পারিবারিক পিকনিকে আমরা পুজালিতে

গত ২৩ শে ফেব্রুয়ারি রবিবার সকাল সকাল বাসে করে গড়িয়া থেকে রওনা দিলাম সদলবলে গঙ্গা নদীর তীরে বজবজের কাছে পুজালিতে, আমাদের পারিবারিক পিকনিক উদযাপন করতে । গড়িয়া থেকে তারাতলা হয়ে ৭ কিমি লম্বা সম্প্রীতি ফ্লাই ওভারের ওপর দিয়ে ৪০কিমি পৌঁছে গেলাম দেড় ঘণ্টায় । পুজালি গেস্টহাউস রাজনৈতিক কারনে বুক থাকায় আমরা আমাদের পিকনিক সারলাম নদীর … Continue reading আমাদের পারিবারিক পিকনিকে আমরা পুজালিতে

কলকাতা থেকে পুরী – এক স্মরণীয় ভ্রমণ

পুরী মানেই শুধু সমুদ্র নয়, জগন্নাথদেবের শহর, সুস্বাদু খাবার, বিচের আনন্দ, আর একগুচ্ছ অ্যাডভেঞ্চার! 14th February আমাদের বিবাহ বার্ষিকীর দিনটাকে মাথায় রেখে আমরা দুই জন কপোত-কপোতি 12th February  ভোর বেলা রওনা দিলাম বন্দেভারতে কলকাতা থেকে পুরীর উদ্দেশ্যে। দুপুর ২ টার সময় পুরী পৌঁছে একটা অটো নিয়ে সোজা চলে গেলাম মেরিন ড্রাইভে আমাদের হোটেলে চেক ইন … Continue reading কলকাতা থেকে পুরী – এক স্মরণীয় ভ্রমণ