Category: TOURISM

ভারত ভ্রমণের টানে – সুপ্রিয় রায়

রঙের দেশে, ভাষার দেশে, ইতিহাসের গর্বে ভরা এক বিস্ময়— এটাই আমাদের ভারতবর্ষ। উত্তরের বরফঢাকা পাহাড় থেকে দক্ষিণের নীল সমুদ্র, পশ্চিমের মরুভূমি থেকে পূর্বের সবুজ অরণ্য— প্রতিটি কোণায় লুকিয়ে আছে একেকটা গল্প, একেকটা অনুভূতি। এখানে প্রতিটি শহর যেন এক একটি বই, প্রতিটি রাস্তা যেন এক একটি স্মৃতি, আর প্রতিটি মানুষ—একটি আলাদা গল্পের অংশ। চলুন, আজ আমরা … Continue reading ভারত ভ্রমণের টানে – সুপ্রিয় রায়

থাইল্যান্ডে আমাদের রঙিন অধ্যায়- সুপ্রিয় রায়

২৩ জনের দল, মাঝরাতে উড়ান, আর সামনে নতুন দেশ দেখার উত্তেজনা—এই মিশ্রণেই শুরু হয়েছিল আমাদের থাইল্যান্ড অভিযান। গত ২৩শে ফেব্রুয়ারি, রাত ২টা ৩৫ মিনিটে আমরা কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিলাম ডিয়ার ট্র্যাভেলসের সঙ্গে। ভোররাতের বিমানবন্দরের আলাদা একটা রোমাঞ্চ আছে—চোখে ঘুম, কিন্তু মনে উচ্ছ্বাস। প্রায় আড়াই ঘণ্টার যাত্রা শেষে ব্যাঙ্ককের সকাল … Continue reading থাইল্যান্ডে আমাদের রঙিন অধ্যায়- সুপ্রিয় রায়

আমাদের রাইচক ভ্রমণ – সুপ্রিয় রায়

লিপিকার জন্মদিন মানেই আমাদের কাছে একদিনের ছোট্ট কোথাও ঘুরতে বেরিয়ে পড়া। অনেকসময় উপহার নাও দেওয়া হতে পারে, কিন্তু সময় আর ঘুরতে যাওয়ার ইচ্ছার ঘাটতি নেই আমাদের —এই বিশ্বাসেই সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম রাইচকের উদ্দেশে। কলকাতার ব্যস্ত জীবন থেকে একটু পালিয়ে কাছাকাছি কোথাও যেতে মন চাইলে রাইচক একেবারে আদর্শ জায়গা। হুগলী নদীর তীরে ছোট্ট … Continue reading আমাদের রাইচক ভ্রমণ – সুপ্রিয় রায়

ভ্রমণ চলুক পা দুটো যতদিন সায় দেয় – সুপ্রিয় রায়

যতদিন শরীর হাটুকে প্রশ্ন না করে, ঘরে থাকাকে যুক্তি বানিয়ে না তোলে , ততদিন সুযোগ পেলেই বেড়িয়ে পড়াই ভালো। বন্ধু, এই দুনিয়াটাকে শুধু দূর থেকে দেখার জন্য নয়— হেঁটে, বসে, থেমে, আবার চলতে চলতেই বুঝে নেওয়ার জন্য। পকেট হয়তো অনেক সময় ডায়েটে থাকে, কিন্তু মনটা যেন কখনও ক্যালোরি গুনে না খায়। কারণ ভ্রমণে শুধু দৃশ্য … Continue reading ভ্রমণ চলুক পা দুটো যতদিন সায় দেয় – সুপ্রিয় রায়

শীতের সকালে দিঘা ভ্রমণ : পরিবার, সমুদ্র আর স্মৃতির রোদ্দুর – সুপ্রিয় রায়

শীতের সকালে সমুদ্র দেখার আলাদা এক মাধুর্য আছে। হালকা কুয়াশা, ঠান্ডা হাওয়া আর ঢেউয়ের নীরব ডাক—সব মিলিয়ে মন যেন আপনিই ছুটে যায় সমুদ্রের দিকে। ঠিক সেই টানেই গত ৬ জানুয়ারি ২০২৬, ভোর ৬টা ৪৫ মিনিটে  আমাদের বৃহত্তর পরিবারের ১৪ জন সদস্য একসঙ্গে রওনা দিলাম হাওড়া স্টেশন থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেসে, গন্তব্য—চিরচেনা অথচ বারবার নতুন লাগা সমুদ্রনগরী … Continue reading শীতের সকালে দিঘা ভ্রমণ : পরিবার, সমুদ্র আর স্মৃতির রোদ্দুর – সুপ্রিয় রায়

ঝর্নার শহর রাঁচি: প্রকৃতি, রোমাঞ্চ ও বিশ্বাসের সহযাত্রা- সুপ্রিয় রায়

গত ১৪ই ডিসেম্বর ২০২৫—শীতের এক মনোরম দুপুরে আমি ও লিপিকা বন্দে ভারত এক্সপ্রেসে চেপে দুপুর ২টা ৩৫ মিনিটে হাওড়া থেকে রাঁচির উদ্দেশ্যে রওনা দিলাম। দ্রুতগামী এই ট্রেনযাত্রা যেমন আরামদায়ক, তেমনই সময় সাশ্রয়ী। প্রায় সাত ঘণ্টার সফর শেষে রাত্রি সাড়ে ৯টা নাগাদ আমরা পৌঁছে গেলাম ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে —যে শহর তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত … Continue reading ঝর্নার শহর রাঁচি: প্রকৃতি, রোমাঞ্চ ও বিশ্বাসের সহযাত্রা- সুপ্রিয় রায়

আমার ভারতবর্ষ – সুপ্রিয় রায়

এই ভারতবর্ষ — নামটা উচ্চারণ করলেই যেন কানে ভেসে আসে শঙ্খধ্বনি, রাগরাগিণীর সুর, আর কোনো পুরাতন মন্দিরের ঘণ্টাধ্বনি।উত্তরে বরফ ঢাকা হিমালয় — দাঁড়িয়ে আছে ঋষির মতো, নির্বাক অথচ অভিভাবকের মতো শক্ত।দক্ষিণে সমুদ্র — বঙ্গোপসাগর, আরব সাগর, হিন্দ মহাসাগরের গর্জন যেন বলে, "এসো, দেখো, অনুভব করো আমার নীল বিস্তার।" পুরী থেকে রামেশ্বরম — মন্দিরের দীপ্তি আর … Continue reading আমার ভারতবর্ষ – সুপ্রিয় রায়

ভারতবর্ষ ভ্রমণ: বৈচিত্র্যের রঙিন ক্যানভাস- সুপ্রিয় রায়

ভারতবর্ষ ভ্রমণ: বৈচিত্র্যের রঙিন ক্যানভাস- সুপ্রিয় রায়

ভারতবর্ষ মানেই রঙের উৎসব, বৈচিত্র্যের মেলা আর অনন্ত সৌন্দর্যের খনি। একদিকে তুষারআচ্ছাদিত হিমালয়, অন্যদিকে রঙিন মরুভূমি; কোথাও গঙ্গার পবিত্র ধারা, কোথাও আবার সমুদ্রের ঢেউয়ের আহ্বান। ভারতের প্রতিটি প্রদেশে লুকিয়ে আছে আলাদা এক গল্প— রাজস্থানের রাজপ্রাসাদ ও মরুভূমি যেন ইতিহাসের গোপন কাহিনি বলে যায়। কেরালার ব্যাকওয়াটার আর নারকেল-ঘেরা সমুদ্রতীর এনে দেয় শান্তির ছোঁয়া। দার্জিলিংয়ের চা-বাগান, হিমালয়ের … Continue reading ভারতবর্ষ ভ্রমণ: বৈচিত্র্যের রঙিন ক্যানভাস- সুপ্রিয় রায়

আমাদের লন্ডন নামচা: এক ভোরের উড়ান, এক জীবনের অভিজ্ঞতা– সুপ্রিয় রায়

আমাদের লন্ডন নামচা: এক ভোরের উড়ান, এক জীবনের অভিজ্ঞতা– সুপ্রিয় রায়

৩০ অক্টোবর, ২০১৫ সকাল সাড়ে ছ’টা। দমদম বিমানবন্দরে ব্যাগ হাতে দাঁড়িয়ে, বুকের ভেতর কেমন অজানা শিহরণ— প্রথম বিদেশ সফর, তাও আবার লন্ডন!মুম্বাই পর্যন্ত দেশীয় উড়ান। কারণ মুম্বাই থেকেই হবে ইমিগ্রেশন ও আন্তর্জাতিক যাত্রা। দুপুর ১টা ২০-এ বিমানে উঠলাম। জানালার বাইরে মেঘের স্তর পেরিয়ে উড়ছে বিমান, আর আমাদের মন বারবার বলছে —“লন্ডন, আমরা আসছি!” প্রায় সাড়ে … Continue reading আমাদের লন্ডন নামচা: এক ভোরের উড়ান, এক জীবনের অভিজ্ঞতা– সুপ্রিয় রায়