25/08/2023 তারিখ সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ আমরা তিনজন মানে আমি , আমার স্ত্রী লিপিকা ও আমদের বড় ছেলে অভ্র জুরিখ থেকে ট্রেনে রওনা হয়ে প্যারিস পৌঁছলাম রাত সাড়ে দশটা নাগাদ । বিশাল চারতলা রেলওয়ে ষ্টেশন । বাইরে বেড়িয়ে দেখি আমাদের এখানকার মতো ট্যাক্সিতে বিরাট লম্বা লাইন । তাই অপেক্ষা না করে এগিয়ে গেলাম রাস্তার দিকে … Continue reading আমাদের চোখে ফ্রান্সের রাজধানী প্যারিস
Author: supriyoroy
আমাদের চোখে সুইজারল্যান্ড
আমি , আমার স্ত্রী লিপিকা ও আমার বড় ছেলে অভ্র 23/08/23 তারিখ দুপুর বেলা বাসে করে মিউনিখ থেকে সুইজারল্যান্ডের জুরিখ অভিমুখে রওনা দিলাম ।এয়ার কন্ডিশন দোতালা সুন্দর বাস, ভালই স্পীডে ছুটে চলছিল মিউনিখের গ্রাম শহর পেড়িয়ে । বেশ অনেকটা যাওয়ার পর দেখি আমাদের সামনে কোন রাস্তা বা ব্রিজ নেই, রয়েছে একটা বিশাল লেক । শুনলাম … Continue reading আমাদের চোখে সুইজারল্যান্ড
আমাদের চোখে জার্মানির মিউনিখ
আমার বড় ছেলে অভ্র গত 22/08/2023 তারিখ ভোরবেলা আমাদের নিয়ে চলল ইউরোপের আরও কতগুলি আকর্ষণীয় দেশ ঘোরাতে ।অফিসের ছুটির অভাবে আমা্দের বৌমা তিতলি যেতে পারলো না । আমরা তিনজন সকালের বিমানে হেলসিঙ্কি থেকে জার্মানির মিউনিখ শহরে এসে নামলাম । আমার ছোট ভাইয়ের ছোট ছেলে মিকি আমাদের সাথে মিউনিখে এসে আমাদের গ্রুপে জয়েন করলো । ও … Continue reading আমাদের চোখে জার্মানির মিউনিখ
ফিনল্যান্ডে ভারত দিবস / India Day in Finland
গতকাল, রবিবার অর্থাৎ ২০/০৮/২০২৩ তারিখ ফিনল্যান্ডের হেলসিঙ্কির বোটানিক্যাল গার্ডেনের পাশে একটা বড় পার্কে অনুষ্ঠিত হল ভারত দিবস বা India Day । ২০১৬ সাল থেকে এই অনুষ্ঠান হয়ে আসছে ফিনল্যান্ডের মাটিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মজবুত করার জন্য ও ভারতীয় সংস্কৃতির প্রসারের জন্য । হেলসিঙ্কি ও তার আশে পাশের সমগ্র ভারতীয়রা ছাড়াও এই … Continue reading ফিনল্যান্ডে ভারত দিবস / India Day in Finland
র্যাগিং মুক্ত ভারত চাই
2009 সালে ভারতে তৈরি হয় র্যাগিং নিষিদ্ধকরণ আইন যা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে “র্যাগিং এর হুমকি রোধে UGC রেগুলেশনস, 2009” নামেও পরিচিত।এই আইনে র্যাগিং একটি গুরুতর অপরাধ হিসাবে ধরা হয় । আইনটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যে কোনও আকারে র্যাগিংকে কঠোরভাবে নিষিদ্ধ করে। এটি সমস্ত স্তরে বিশ্ববিদ্যালয়, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকে কভার করে।আইনটিতে র্যাগিংয়ের জন্য দোষী সাব্যস্ত … Continue reading র্যাগিং মুক্ত ভারত চাই
গাছের জন্য বৃষ্টি নাকি বৃষ্টির জন্য গাছ
কদিন আগে আমরা তিনজন ওয়াশিংটন রাজ্যের অলিম্পিক ন্যাশনাল পার্কের রেইনফরেস্টের মধ্যে দিয়ে গাড়ী করে যেতে যেতে দুচোখ ভরে ঘন জঙ্গল দেখছিলাম । এ অঞ্চলটাতে খুব ভাল বৃষ্টি হয় বলে এই জঙ্গলকে রেইনফরেস্ট বলে । তাই ভাবছিলাম এখানে এত গাছ তাইকি এত বৃষ্টি হয় নাকি বেশি পরিমাণে বৃষ্টি হয় বলেই এখানে এত গাছ হয়েছে । গাছের … Continue reading গাছের জন্য বৃষ্টি নাকি বৃষ্টির জন্য গাছ
Svalbard Global Seed Vault (স্বালবার্ড গ্লোবাল সিড ভল্ট)
গতকাল ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে বসে চারজনে আড্ডা দিচ্ছিলাম । আমার ওদের সাথে আড্ডা দিতে খুব ভাল লাগে কারণ অনেক জানা অজানা বিষয়ের উপর আড্ডা হয় । আড্ডা দিতে দিতে ছেলের কাছে সত্যি এক দারুণ অজানা খবর জানতে পারলাম । ২০০৮ সালে পৃথিবীর বুকে এত বড় একটা অসামান্য সিন্ধান্ত নেওয়া হয়েছে জেনে খুব ভাল লাগলো । মানবজাতির … Continue reading Svalbard Global Seed Vault (স্বালবার্ড গ্লোবাল সিড ভল্ট)
আমাদের চোখে আকাশ থেকে সিয়াটেল
১লা আগস্ট বিকালবেলা তখন স্পেস নিডেলের ওপর থেকে দু চোখ ভড়ে সিয়াটেলের প্রাকৃতিক দৃশ্য দেখছি। ঠিক তখনই একটা হেলিকপ্টার আমাদের মাথার ওপর দিয়ে উড়ে সমুদ্রের দিকে চলে গেল । ছেলে আমাদের কাছে এসে আস্তে আস্তে বলল – ‘কাল সিয়াটেলে হেলিকপ্টারে ঘুরবে’?ওর কথা শুনে আমাদের মনটা আনন্দে নেচে উঠলো। কারণ হেলিকপ্টার ছাড়া আর সব যানবহনে আমাদের … Continue reading আমাদের চোখে আকাশ থেকে সিয়াটেল
আমাদের চোখে সিয়াটেলের স্পেস নিডেল ( SPACE NEEDLE)
গতকাল বিকালে আমাদের সিয়াটেলের বাড়ির কাছেই এখানকার আইফেল টাওয়ার যার পোশাকি নাম স্পেস নিডেল ( SPACE NEEDLE) দেখতে চলে গেছিলাম । স্পেস নিডেল হোল ৬০৭.৮৮ ফুট উঁচু মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটেলের একটি পর্যবেক্ষণ টাওয়ার। এটি 1962 সালের বিশ্ব মেলার জন্য সিয়াটেল সেন্টারে নির্মিত হয়েছিল ।টিকিট কেটে লিফটে করে মুহূর্তের মধ্যে উঠে গেলাম ওপরে । লিফট … Continue reading আমাদের চোখে সিয়াটেলের স্পেস নিডেল ( SPACE NEEDLE)